Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু সাঈদ বলেন, রসুল স. বলেছেন, খাদেমকে প্রহার করার প্রা্কালে মানুষ যেনো আল্লাহ্‌কে স্মরণ করে নেয় ৷ যেনো চিন্তা করে দেখে তিনি কী রকম পরাক্রম ও শক্তিমত্তার অধিকারী হওয়া সত্ত্বেও বান্দাদের শত অপরাধ ক্ষমা করে দেন। কাজেই তোমরা ক্রীতদাস-ক্রীতদাসীদের প্রহার করা থেকে হাত গুটিয়ে নাও। তিরমিজি । দান্তিক ও আত্মগরবীদেরকে আল্লাহ্‌ ভালোবাসেন না। 'মোখতাল' শব্দের অর্থ দান্তিক__ যে তার আত্মীয়, প্রতিবেশী ও সঙ্গীসার্থীদেরকে উপেক্ষা করে ও তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে । আর “ফাখুর' শব্দের অর্থ ওই সকল আত্ম-গৌরব প্রকাশক যারা আপন বৈশিষ্ট্য প্রকাশে মগ্র। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসূল স. বলেছেন, এক লোক দু'টি চাদর পরিধান করে হেলে দুলে পথ অতিক্রম করছিলো । আল্লাহ্‌ তাকে মৃত্তিকাপ্োথিত করলেন। সে কিয়ামত পর্যত্ত মৃত্তিকা- নিমজ্জিত হতেই থাকবে । হজরত ইবনে ওমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি অহংকার প্রদর্শনার্থে পরিধেয় বন্ত্র মাটি পর্যন্ত ছেড়ে দিয়ে পথ চলে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তার দিকে দিবেন না । বোখারী, মুসলিম। হজরত আয়ায বিন হেমার য়ী বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ আমাকে এই মর্মে প্রত্যাদিষ্ট করেছেন যে, তোমরা যেনো পরস্পর নম্র আচরণে ব্রতী হও। পরস্পর বিনয়াবনত হও । বাহাদুরী প্রদর্শন কোরো না। বাড়াবাড়ি কোরো না। মুসলিম । হজরত জাবের বিন আবদুল্লাহ্‌ বলেন, রসুল স. বলেছেন, হে ইসলামী দল! আল্লাহ্‌কে ভয় করো । এতে কোনো ভুল নেই যে, জান্নাতের বাতাস অনুভব করতে পারবে হাজার বছর সময়ের দূরত্ব থেকে। কিন্তু পিতা-মাতার সঙ্গে অসৎ আচরণকারী তা পাবে না। আর পাবে না আত্মীয়তা ছিন্নকারী, বৃদ্ধ ব্যভিচারী এবং ওই দর্পপ্রকাশক যে তার পরিধেয় মাটি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে । গৌরব কেবল আল্লাহ্‌র জন্যই ৷ আওসাত পুস্তকে এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন তিবরানী । __ সুরা নিসা ঃআয়াত ৩৭ সু তি) 858 617৮ পা ঠঠ সালা চি পা? পাঠ [তি হি ৭91৩ ৩৮৬৪১৬৭৬১০৮ ৬৪৮৫৪০৪%। ৫০ চপ তি পা ৯০৮82 1৮৫৮ হর ০৩১৮৩৩০৮৮৯৩) 0 যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ্‌ নিজ অনুগহে তাহাদিগকে যাহা দিয়াছেন তাহা গোপন করে আল্লাহ্‌ তাহাদিগকে ভালবাসেন না। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য লাঞ্নাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। যারা কৃপণ এবং অন্যকেও কৃপণ হতে বলে তারা আল্লাহতায়ালার ব্রিয়পাত্র নয়। ইমাম বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস এবং হজরত ইবনে জায়েদের বক্তব্যানুসারে কতিপয় ইহুদী সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তারা হচ্ছে কারামদা ইবনে জায়েদ, হয়াই ইবনে আখথতাব, রেফায়া ইবনে জায়েদ, ইবনে তাবুত, উসামা ইবনে হাবিব, নাফে ইবনে আবী নাফে এবং বুহরা | তাফসীরে যাযহারী/ ৭৯ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।