তাদের প্রতি তাদের সাধ্যাতীত কাজের হুকুম না দেয় । মুসলিম ৷ হজরত আবু জর আরো বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, তারা (বাদী-গোলাম) তোমাদেরই ভাই। আল্লাহ্ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। অতএব, তোমরা যা খাবে, অধীনস্থ ভাই-বোনদেরকেও তাই খাওয়াবে এবং যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দেবে। সাধ্যের অতিরিক্ত কাজ তাদেরকে দিও না। যদি দাও তবে নিজেও তার সাহায্যকারী হয়ো। বোখারী, মুসলিম ৷ হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখন কোনো খাদেম আগুনের তাপে উত্তাপিত হয়ে আহার্য প্রস্তুত করে নিয়ে আসবে তখন তাকেও পাশে বসিয়ে একত্রে আহার কোরো । আহার্ষের পরিমাণ কম হলেও তাকে অন্ততঃ দুই এক লোকমা দিও । মুসলিম । হজরত আবু মাসউদ আনসারী বলেন, একদিন আমি আমার গোলামকে প্রহার করেছিলাম । হঠাৎ পেছন থেকে আওয়াজ শুনলাম, আবু মাসউদ! তৃমি তার উপর যতোখানি ক্ষমতাবান তার চেয়ে আল্লাহ্ অনেক বেশী ক্ষমতাবান তোমার উপর । আমি মুখ ফিরিয়ে দেখলাম, রসুল পাক সং স্বয়ং উপস্থিত। আমি তৎক্ষণাৎ বললাম, হে আল্লাহর রসুল! আল্লাহ্র ওয়াস্তে আমি তাকে মুক্তি দিলাম । তিনি স. বললেন, তুমি এমন না করলে আগুন তোমার কাছে পৌছতোই। অথবা বললেন, আগুন স্পর্শ করেই ফেলেছিলো । মুসলিম । হজরত উম্মে সালমা বলেন, রসুল স. অস্তিম শয্যায় শায়িত অবস্থায় বলেছেন, নামাজ এবং ক্রীতদাস-ক্রীতদাসীদের প্রতি খেয়াল রেখো ৷ শো'বুল ইমানে এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন বায়হাকী । হজরত আলী থেকে আহমদ ও আবু দাউদও এরকম বর্ণনা করেছেন । হজরত জাবের বলেন, রসুল স. বলেছেন, তিনটি স্বভাব যার থাকবে, আল্লাহ্ তার মৃত্যু সহজ করে দিবেন এবং তাকে বেহেশতে প্রবেশ করাবেন। দুর্বলের প্রতি সদয় ব্যবহার, পিতা-মাতার প্রতি উত্তম আচরণ এবং দাস-দাসীদের সঙ্গে সদ্বহার ৷ তিরমিজি । হজরত আবদুল্লাহ বিন আমর বলেন, এক ব্যক্তি রসূল স. এর খেদমতে হাজির হয়ে বললো, আমরা খাদেমদেরকে কতোবার ক্ষমা করবো? তিনি স. নিশ্ুুপ রইলেন। ওই ব্যক্তি পুনরায় প্রশ্ন করলো। এবারও তিনি নিশ্ুপ। তৃতীয়বারের মতো প্রশ্ন করা হলে তিনি বললেন, প্রতিদিন সত্তর বার । তিরমিজি । হজরত আবদুল্লাহ্ বিন আমর এবং হজরত সহল বিন হানজালা থেকে আবু দাউদ বর্ণনা করেছেন, পথিমধ্যে রসুল স. একটি জীর্ণ-শীর্ণ উট দেখলেন যার পেটের সঙ্গে পিঠ লেপটে আছে । তিনি স. বললেন, এই নির্বাক পশুর ব্যাপারে আল্লাহ্কে ভয় কোরো। বাহনের উপযুক্ত অবস্থায় আরোহণ কোরো । ছেড়ে দেয়ার অবস্থায় পৌছলে ছেড়ে দিও (আরোহণ কোরো না)। হজরত আবু হোরায়রা বলেন, রসুল স. বলেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না যে, মন্দ মানুষ কারা? "মন্দ মানুষ তারাই যারা একা একা খায়, গোলামকে দোররা মারে এবং কাউকে কিছু না দেয়। রজীন। তাফসীরে মাযহারী/৭৮ . ॥11.011100119.00
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।