Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিবেশীর অধিকার একটি-__ তা হচ্ছে, কেবলই প্রতিবেশী হওয়ার অধিকার । তারা অনাত্বীয় ও অমুসলিম কিন্তু প্রতিবেশী । প্রথম প্রকার প্রতিবেশীর তিনটি, দ্বিতীয় প্রকার প্রতিবেশীর দুইটি এবং তৃতীয় প্রকার প্রতিবেশীর একটি অধিকার রয়েছে । হাসান বিন সুফিয়ান ও বাষ্যার। কিতাবুস সাওয়াবে আবু শায়েখ, হুলিয়ায় আবু নাঈম এবং কামেলে ইবনে আদ্দী এরকম বর্ণনা লিপিবদ্ধ করেছেন হজরত আবদুল্াহ বিন আমর থেকে। কিন্তু দু'টি হাদিসই দুর্বল হিসেবে চিহিত । হজরত আয়েশা বলেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! আমার দুই প্রতিবেশীর মধ্যে কার গৃহে হাদিয়া পাঠাবো দু'জনের মধ্যে কে বেশী হকদার)। রসুল স. বললেন, যার গৃহের দরোজা তোমার অধিকতর নিকটে । বোখারী । হজরত আবু জর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যখন তরকারী রান্না করবে তখন পানি বেশী করে দিও যাতে ঝোল বেশী হয়। এভাবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রেখো । মুসলিম। হজরত ইবনে ওমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর বিষয়ে উপদেশ দিতেন । তখন মনে হতো তিনি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী সাব্যস্ত করবেন। বোখারী । সঙ্গী-সাথী ও পথচারীরাও উত্তম আচরণ লাভের অধিকার রাখে । ইবনে জারীহ্‌ এবং ইবনে জায়েদ বলেছেন, যারা তোমাদের উপকারের জন্য তোমাদের সঙ্গে থাকে তারাই চলার পথের সাথী । একথার মধ্যে ভাই, বন্ধু, ওস্তাদ, শাগরিদ সকলেই রয়েছেন। হজরত আলী, আবদুল্লাহ এবং ইব্রাহিম নাখয়ী “ওয়াস্সাহিবি বিল জামবি' (সঙ্গী) শব্দের অর্থ করেছেন স্ত্রী যার সঙ্গ সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। পথচারী অর্থ মুসাফির ৷ অধিকাংশ আলেম বলেছেন, মেহ্মান। হজরত আবু শুরাইহ্‌ খাজায়ী বলেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌ ও আখেরাতে আস্থাবান সে যেনো প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে, একান্ত বিনয়ের সঙ্গে অতিথির সম্মান রক্ষা করে এবং উত্তম কথা বলে অথবা নীরব থাকে । বাগবী। হজরত আবু শুরাইহ্‌ কা'বী বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে আল্লাহ্‌ ও আখেরাতে বিশ্বাসী সে যেনো অন্ততঃ একদিন অতিথিকে নিমন্ত্রণ করে। অতিথির অবস্থানের অধিকারসীমা তিন দিন। এরপর হবে দান। অতিথির জন্য এরকম উচিত নয় যে, সে অতিথিপরায়ণতার সুযোগ নিবে। আমন্ত্রকের গৃহে তিন দিনের অধিক অবস্থান করার অর্থ তাকে কষ্ট দেয়া যা মেহমানের পক্ষে জায়েয নয়। বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে আল্লাহ্‌ ও কিয়ামত দিবসে প্রত্যয়ী সে যেনো মেহমানের প্রতি বিন্মর হয়, প্রতিবেশীকে দুঃখ না দেয় এবং মানুষের সঙ্গে সদালাপ করে অথবা মৌন থাকে । বোখারী, মুসলিম। দাস-দাসীদের প্রতিও উত্তম আচরণ করতে হবে। আমি বলি, চতুষ্পদ জন্তও এই হুকুমের অধীন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন-_ রসুল স. বলেছেন, প্রভুর প্রতি দাস-দাসীদের পানাহার ও পরিচ্ছদের অধিকার রয়েছে। প্রভু যেনো তাফসীরে মাযহারী/৭৭ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।