তিরমিজি, ইবনে মাজা, ইবনে খুজাইমা। এই হাদিসকে তিরমিজি বলেছেন হাসান এবং ইবনে খুজাইমা বলেছেন সহীহ্। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, পিতা-মাতা ও আত্মবীয়স্বজনদের ভরণ পোষণ করা বিভ্তশালীদের জন্য ওয়াজিব। কেননা আল্লাহ বলেছেন, লোকেরা আপনাকে প্রশ্ন করে, আল্লাহর রাস্তায় কী খরচ করবেঃ আপনি বলে দিন, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু । রসুল স. বলেছেন, উত্তম দান হচ্ছে ওই দান যা বিত্তবানেরা (তাদের প্রয়োজন পূরণ করার পর) দান করে, যে দান শুরু হয় তাদের দায়িত্বের অন্তর্ভতদের থেকে। বর্ণনা করেছেন হাকেম ও হজরত আবু হোরায়রা থেকে বোখারী এবং হাকেম থেকে মুসলিম । আত্মীয়-স্বজন উপার্জনে অক্ষম হলে তাদেরকে দান করা ওয়াজিব । যেমন__ পঙ্গু, অন্ধ অথবা অসহায় কোনো মহিলা । পিতা-মাতাকে দান করার নিয়ম এরকম নয়। তারা অক্ষম না হলেও তাদেরকে দিতে হবে । অনাহারক্রিষ্ট আত্মীয়-স্বজনকে দান না করা ইহসান বিরোধী । এতিম ও মিসকীন অর্থাৎ পিতৃহীন ও অভাব্রস্তদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে । তাদেরকে জাকাত দেয়া ওয়াজিব । জাকাত ছাড়াও দান করা মোস্তাহাব। হজরত সহল বিন সাঈদ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আমি এবং এতিমের প্রতিপালনকারী (এতিম আত্মীয় হোক কিংবা অনাত্ম্ীয়) বেহেশতে এরকম অবস্থায় থাকবো ।__ একথা বলে তিনি স. তার তর্জনী এবং মধ্যমা অঙ্গুলি একত্র করে দেখালেন। দুই আঙ্গুলের মধ্যে ছিলো অতি সামান্য ব্যবধান । বোখারী । হজরত আবু উমামা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি এতিমের মাথায় আদর করে হাত বুলাবে, তার স্পর্শিত প্রতিটি চুলের জন্য দশটি করে পুণ্য লেখা হবে। যে তার তন্বাবধানাধীন এতিম বালক বালিকার সঙ্গে উত্তম আচরণ করবে সে বেহেশতে আমার সঙ্গে থাকবে এরকম-__ তিনি দু'টি আঙ্গুল (তর্জনী ও মধ্যমা) একত্রিত করে দেখালেন । বাগবী। ভালো ব্যবহার করতে হবে নিকট প্রতিবেশীদের সঙ্গে! দূর-প্রতিবেশীর সঙ্গেও। “কুরবা' বা নিকট বলতে বুঝানো হয়েছে ঘরের নিকটে যাদের ঘর তাদেরকে ৷ বংশসূত্রে নিকটে কিংবা ধর্মের দিক থেকে নিকটে যারা তারাও এই হুকুমের অন্তর্ভৃত। দূর-প্রতিবেশী হচ্ছে তারা, যাদের বসবাস একটু দূরে । ঘরের সঙ্গে ঘর নয়, তবে একই রাস্তায় বা একই মহল্লায় যারা থাকে । অনাত্বীয় এবং অমুসলিমরাও এই হুকুমের আওতাধীন । হজরত জাবের বলেছেন, প্রতিবেশী তিন প্রকার । প্রথম প্রকার যারা, তাদের রয়েছে তিন রকম অধিকার । ১. প্রতিবেশীর অধিকার ২. আত্মীয়তার অধিকার এবং ৩. ধর্মীয় অধিকার । দ্বিতীয় প্রকার প্রতিবেশীর রয়েছে দু'টি অধিকার। প্রতিবেশী হওয়ার অধিকার এবং মুসলমান হওয়ার অধিকার। তৃতীয় প্রকার তাফসীরে মাযহারী/৭৬ ॥ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।