তানবীন (দুই জবর) তুচ্ছতাব্যঞ্জক। আল্লাহ্র সীমাহীন মহিমার তুলনায় সৃষ্টি নগন্যাতিনগন্য (অতএব, সৃষ্ট কোনো কিছুকে তার ইবাদতে অংশী নির্ধারণ কোরো না)। এই হুকুমের মাধ্যমে গোপন প্রকাশ্য সকল প্রকার শিরিক নিষিদ্ধ হয়েছে। ইবাদত দুই প্রকার । ১. বেএখতেয়ারী বা বাধ্যতাবদ্ধ ইবাদত। সকল সৃষ্টি তার হুকুমের সঙ্গে সম্পর্কিত । তার হুকুম ও বিধানবিচ্যুত কোনো সৃষ্টি থাকা সম্ভব নয়। ২. এখতেয়ারী-_ ইচ্ছাধীন ইবাদত। এই আয়াতে এ দ্বিতীয় প্রকার ইবাদতের হুকুম দেয়া হয়েছে । ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে চলা। সুফিয়ানে কেরামের মতে, ইবাদতের অর্থ এরকম,যেনো গোসলদাতার অধীনে মরদেহ (আল্লাহ্র হুকৃ্ম আহকামের আমলের ক্ষেত্রে নিজেদের ইচ্ছাকে মনে করতে হবে মৃতবৎ। তার প্রতিটি নির্দেশ মেনে নিবে সন্তষ্টচিত্তে। আল্লাহতায়ালার প্রকৃত ইবাদতকারীর দৃষ্টিতে এখতেয়ারী ইবাদতও বেএখতেয়ারী ইবাদতের মতো । শরিয়তের হুকুম পালনে অনীহার চিন্তা কিছুতেই তাদের মাথায় আসে না। আল্লাহপাক এরশাদ করেছেন, যখন আল্লাহ্ ও তার রসুল স. কোনো সিদ্ধান্ত দেন, তখন ইমানদার নারী-পুরুষের কোনো নিজস্ব ইচ্ছা থাকে না। হজরত মুআজ বিন জাবাল বলেছেন, একদিন আমি রসুল স. এর সঙ্গে একই উটনীতে আরোহন করেছিলাম । তিনি স. বললেন, মুআজ। তুমি কি জানো, বান্দার প্রতি আল্লাহ্র এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কী? আমি বললাম, আল্লাহ্ ও তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, বান্দার প্রতি আল্লাহ্র অধিকার এই-__ তারা কেবল আল্লাহরই ইবাদত করবে । তার সঙ্গে কাউকে শরীক করবে না। আর আল্লাহ্র প্রতি বান্দার অধিকার হচ্ছে__ যে তার সাথে কাউকে শরীক করবে না, তাকে তিনি আযাব দিবেন না। আমি বললাম, হে আল্লাহর রসুল! আমি কি এই কথা মানুষকে জানিয়ে দেবো? তিনি স. বললেন, না। একথা জানলে মানুষেরা এই কথার প্রতি নির্ভর করে বসে থাকবে (আমল করবে না)। বাগবী। সহীহাইনেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। সুফীগণের মধ্যে আযাব না দেয়া অর্থ মহব্বতের কষ্ট না দেয়া। অর্থাৎ শিরিকমুক্ত মানুষকে তিনি দুঃখ দিবেন না। এরপর এরশাদ হচ্ছে, পিতা-মাতার সঙ্গে সদ্যবহার করবে। হজরত মুআজ বলেন, আমাকে রসুল স. দশটি কথা দ্বারা নসিহত করলেন । তার মধ্যে প্রথমেই রয়েছে, আল্লাহ্র সঙ্গে শরীক কোরো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেয়া হয়। পিতা-মাতার অবাধ্য হয়ো না, যদিও তারা স্ত্রী ও সম্পত্তি পরিত্যাগ করতে বলে । আহমদ | নিকটতম আত্মীয়-স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবে__এ প্রসঙ্গে হজরত সালমান বিন আমের থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেন, দরিদ্রকে দান করা কেবলই দান, আর দরিদ্র আত্মীয়কে দান করলে দানও হবে এবং সেলায়ে রেহেমীও হবে (দ্বিগুণ পুণ্য হবে)! আহমদ, নাসাঈ, ইবনে হাব্বান, হাকেম, ূ তাফসীরে মাযহারী/৭৫ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।