Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ 600
📝 Text 📖 PDF

সাহায্য করার নিয়তে অগ্রসর হবে, তখন আল্লাহ উভয়ের ভাবনাকে এক করে দিবেন এবং তাতে করে উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে । উল্লিখিত সর্বনাম দু'টি যদি স্বামী স্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট করা হয় অর্থাৎ দু'জনেই যদি উত্তম সিদ্ধান্তের আকাংখা করে অথবা যদি একথায় একমত হয় যে, আমাদের জন্য যা শোভনীয় তাই যেন হয়__ তখন আল্লাহপাক তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিবেন এবং এমন মীমাংসার তৌফিক দিবেন যা দু'জনের জন্যই হবে কল্যাণজনক। এই আয়াতে এরকম নির্দেশনা রয়েছে ষে, যে কাজ বিশুদ্ধ নিয়তে করা হয়, আল্লাহতায়ালা তার শুভপরিণাম দান করেন। নিশ্চয়ই আল্লাহতায়ালা অন্তরের নিয়ত ও আমলের পরিণাম সম্পর্কে সবিশেষ অবগত । তিনি জানেন স্বামী স্ত্রীর মধ্যে কে অন্যায়ের উপরে আছে। অন্যায় অবলম্বন যে করবে, তিনি তাকে শাস্তি দিতে সক্ষম ৷ ৬৬৮৪৬৩০ 5৬2৩39৬৬৮541৮5550931 বি ৩ ১ এ3805১4597550/542092) 2161544964৮0550৬-5 02১৯545494 র্ ০2৩৮ ট 0 তোমরা আল্লাহের ইবাদত করিবে ও কোনকিছুকে তাহার শরীক করিবে না; এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবপ্রস্ত, নিকট-প্রতিবেশী, দূর- প্রতিবেশী, সংগী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ধবহার করিবে। যে দান্তিক, আত্ম-গরবী, তাহাদেরকে আল্লাহ্‌ ভালবাসেন না। এরশাদ হয়েছে, তোমরা আল্লাহ্‌র ইবাদত করো। জুহুরী লিখেছেন, “উবুদিয়াত' অর্থ অসহায়ত্ব ও অক্ষমতা প্রকাশ করা। এই অর্থ 'দাসত্' অপেক্ষা অধিকতর যথার্থ । ইবাদত অর্থ তাই কেবলই দাসত্ব নয়__ইবাদত হচ্ছে অপরিসীম অক্ষমতাবোধ ও বিনয়। মানুষ মানুষের গোলামী বা দাসত্ব করতে পারে। কিন্তু মানুষ কস্মিনকালেও মানুষের ইবাদত করতে পারে না। ইবাদত পাওয়ার অধিকার কেবল তিনিই যিনি মহামর্যাদাশীল এবং সর্বশ্রেষ্ঠ প্রতিপালক । আরো এরশাদ হয়েছে-_ কোনো কিছুকে তার সঙ্গে শরীক কোরো না। কোনো কিছু বুঝাতে “শাইয়ান' শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দটির শেষে তাফসীরে মাযহারী/৭৪ ॥|॥11.011100119.001

— Page 74 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.