না। (বাকী কাজ সালিসদের)। হজরত আলী বললেন, আল্লাহর কসম! তুমি ভুল বলেছো (ওই সময় পর্যন্ত সালিস হবে না) যতোক্ষণ না ভূমি তোমার স্ত্রীর অনুরূপ কথা বলবে । সালিস করে (এক স্থানে) পাঠিয়ে দেয়া হলো এবং আমাদেরকে বলে দেয়া হলো, মিলমিশ করে দেয়া উত্তম মনে করলে তাই করে দিবে । আর বিচ্ছিন্নতা উত্তম মনে করলে বিচ্ছিন্ই করে দিবে। হজরত ওসমানের খেলাফতের সময় এরকম ঘটেছিলো । ক্ষমতা আছে। পুরুষ এতে রাজী না হলে স্ত্রীর সালিসের খোলা করার অধিকার আছে। (অর্থের বিনিময়ে স্বামীর নিকট থেকে স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে খোলা বলে)। স্ত্রী রাজী না হলে তার সম্পদ থেকে খোলার অর্থ পরিশোধ করে দিবে । তার সালিসের এরকম অধিকারও আছে। হজরত আলী পৃথক করে দেয়া অথবা মিলিয়ে দেয়া এই দু'রকম অধিকারই সালিসদেরকে দিয়েছিলেন । কিন্তু পৃথক না করাকেই গুরুত দিয়েছেন অধিক। জমহুরের রীতি এই যে, সালিসগণ নিজে থেকে কিছুই করতে পারবে না যতোক্ষণ না পুরুষ তালাকের অথবা নারী খোলার সিদ্ধান্ত না দেয়। সালিসদের কর্তব্য হলো সমঝোতার চেষ্টা করা, কল্যাণের প্রতি উদ্ুদ্ধ করা এবং অকল্যাণ থেকে বিরত রাখা ৷ তারা দু'জনের একজনও যদি বিরুদ্ধবাদিতায় অটল থাকে, তবে সালিসদ্বয় হাকিমকে নিজেদের সমঝোতার প্রচেষ্টা সম্পর্কে জানাবে । হাকিম তখন স্বামীকে উত্তম আচরণের সঙ্গে বিধান অনুযায়ী স্ত্রীকে রাখার অথবা তালাক দেয়ার ব্যাপারে হুকুম দেবে । মহিলাকে বাধ্য করবে সে যেনো তার অবাধ্যতা পরিত্যাগ করে অথবা খোলা করে নেয় এবং খোলার বিনিময় পরিশোধ করে। হজরত আলীর সিদ্ধান্তে একথা পরিষ্কার বলা হয়েছে যে, তিনি স্বামীকে বললেন, যতোক্ষণ না সে তার স্ত্রীর মতো কথা বলবে ততোক্ষণ তার কথা হবে ভুল। এতে করে বুঝা যায় যে, তালাকের জন্য স্বামীর রাজী থাকা শর্ত। সালিসেরা নিজেদের পক্ষ থেকে তালাক অথবা খোলার সিদ্ধাত দিতে পারবে না। সালিসদের সিদ্ধান্ত প্রদানের অধিকার নেই। তাদের মধ্যে মীমাংসা করে দিবেন। সেই মীমাংসা মিলনের আকারেও হতে পারে । আবার বিচ্ছিন্রতার আকারেও হতে পারে । এরকম হতে পারবে তখনই যখন “ইউরিদা' সর্বনামটি সালিসদের সঙ্গে এবং 'বায়নাহুম' সর্বনামটি স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কিত হবে । কিন্তু উভয় সর্বনাম যদি সালিসের প্রতি প্রযোজ্য হয় তবে অর্থ হবে এরকম- যখন সালিসদ্বয় স্বজনগ্রীতির বশবর্তী না হয়ে অত্যাচারিতকে তাফসীরে মাযহারী/৭৩ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।