সুরা নিসা £ আয়াত ৩৫ 85৩০৩৮১৭৮০৪ ৮৩৩৬৮০০৬১৯৬ প৮ ৬৮ পে ক ১৩ ৭ শত প্র্প 2 5 01%525 585816১454)1০-2199৩1 0 তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশংকা করিলে তোমরা তাহার পরিবার হইতে একজন ও উহার পরিবার হইতে একজন সালিস নিযুক্ত করিবে; তাহারা উভয়ে নিষ্পত্তি চাহিলে আল্লাহ্ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন। আল্লাহ্ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত । আয়াতের শুরুতে বিফতৃম: শব্দটির মাধ্যমে সম্বোধন করা হয়েছে হাকিম বা বিচারককে। শিকাক' শব্দের অর্থ শক্রতা, মতবিরুদ্ধতা। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরুদ্ধতা দেখা দিলে যখন একথা স্পষ্ট বুঝা যায় না যে, তাদের মধ্যে কে সঠিক, কে ভুল-_তখনকার করণীয় সম্পর্কে এখানে নির্দেশনা এসেছে। তাফসীরকার 'বলেছেন__ এখানে সম্বোধন করা হয়েছে, অভিভাবককে (হাকিমকে নয়)। বলা হয়েছে, এমতোক্ষেত্রে পুরুষের পক্ষের একজন এবং স্ত্রীর পক্ষের একজন সালিস নিযুক্ত করো! সালিসেরা তাদের আত্মীয় হলেই ভালো। কারণ, আত্বীয়রাই তাদের অবস্থা অন্যের চেয়ে অধিক ওয়াকিফহাল। সালিস আত্মীয় না হলেও ক্ষতি নেই। সালিসের প্রাথমিক কাজ হলো বিবদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া। যদি স্বামীর আগ্রহ দেখে তবে সালিস তাকে বলবে, যা কিছুই ঘটে থাকুক না কেনো সব ভুলে গিয়ে সে যেনো তার স্ত্রীকে রেখে দেয়। আর ঘর করা সম্ভব নয় মনে করলে, উত্তম আচরণের মাধ্যমে যেনো সম্পর্ক পরিত্যাগ করে। স্ত্রীর অবাধ্যতার প্রমাণ পেলে সালিস তাকে সদুপদেশ দিবে যেনো সে তার স্বামীকে মান্য করে সংসারে স্থিতা হয়। আর সংসার করা তার পক্ষে নিতান্তই সম্ভব না হলে যেনো খোলা তালাক নিয়ে নীরবে সরে যায় । সন্ধি অথবা বিচ্ছেদ, যাই হোক না কেনো তা যেন হয় উত্তম ও কলহহীন অবস্থায় । বাগবী ইমাম শাফেয়ীর মাধ্যমে হজরত উবাদা থেকে বর্ণনা করেন, হজরত আলীর খেদমতে এক পুরুষ ও এক রমণী উপস্থিত হলো। তাদের সঙ্গে তাদের অভিভাবকেরাও ছিলো । হজরত আলী নির্দেশ দিলেন, উভয় পক্ষের একজন করে সালিস নির্ধারণ করো । নির্দেশ পালিত হলো। তিনি উভয় সালিসকে লক্ষ্য করে বললেন, তোমাদের কাজ এই যে, তোমরা প্রথমে দু'জনের মনোভাব জেনে নাও । তাদের মধ্যে সমঝোতা করে দিতে পারলে করো। আর তা সম্ভব না হলে তাদেরকে পৃথক করে দাও । রমণীটি বললো আমার লাত ক্ষতি যাই হোক আমি চাই আল্লাহ্র কিতাবের ফয়সালা । পুরুষটি বললো, পৃথক হওয়ার প্রশ্নই আসে তাফসীরে মাযহারী/৭২ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।