Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

শাস্তি হচ্ছে শয্যাবর্জন। শয্যাবর্জনে কাজ না হলে অপরাধ অনুসারে মারবে । কখনো কম । কখনো বেশী । কিন্ত খেয়াল রাখতে হবে যেনো দাগ না পড়ে অথবা কোনো অঙ্গ যেনো বিকৃত না হয়। কঠিন শাস্তি দিবে তখন, যখন দেখতে পাও তারা ব্যতিচারপ্রবণা, ফরজ নামাজ ও রোজা পরিত্যাগকারিণী, সহরাসের পর এবং খতুস্রাব শেষে গোসলে অনভ্যস্তা । এরকম ক্ষেত্রে তাদেরকে প্রহার করবে এবং বন্দিনী করে রাখবে যেনো তারা উল্লেখিত মন্দ স্বভাবগুলো পরিত্যাগ করে । আয়াতের শেষ পাদে উপদেশ দেয়া হয়েছে, যদি তারা তোমাদের আনুগত্যে প্রথম থেকেই অটল থাকে অথবা কৃত অপরাধ থেকে প্রত্যাবর্তনকারিনী হয় তবে তাদেরকে আর কিছু বোলো না । অতীতের প্রসঙ্গ টেনে অযথা তাদেরকে উত্যক্ত কোরো না। কারণ, পাপ থেকে প্রত্যাবর্তন পাপহীনতার মতোই । আল্লাহ্‌ মহান, শ্রেষ্ঠ । তাই সাবধান হও । দুর্বলের প্রতি অত্যাচার কোরো না। তোমরা তোমাদের অধীনস্তাদের প্রতি যে রকম ক্ষমতা রাখো, তোমাদের প্রতি আল্লাহ্‌র ক্ষমতা তদপেক্ষা অনেক বেশী । আল্লাহ্‌ সর্বাধিক ক্ষমতাশালী হওয়া সত্তেও দ্যাখো, তোমাদেরকে কেমন ক্ষমা করে দেন। তোমরাও অধীনাদের অপরাধ ক্ষমা করে দাও। হজরত আবদুল্লাহ বিন জামআ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেনো তার স্ত্রীকে ক্রীতদাসীর মতো দোররা না মারে । এরকম আচরণ নিতান্তই অসঙ্গত যে, তোমরা সকালে যাদেরকে দোররা মারবে, রাতে তাদেরকেই সন্তোগের জন্য প্রস্তুত করবে । বোখারী, মুসলিম । হজরত মুয়াবিয়া বিন কুশায়রী বলেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহ্‌র রসুল! আমাদের প্রতি আমাদের পত্বীদের কী কী অধিকার রয়েছে? তিনি স. বললেন, সময়মতো তাদের আহারের প্রয়োজন মেটানো, উপযুক্ত পরিধেয় প্রদান করা, তাদেরকে গালি না দেয়া, মুখমণ্ডলে আঘাত না করা এবং ঘরের বাইরে একা যেতে না দেয়া । আহমদ, আবু দাউদ, ইবনে মাজা । হজরত আয়াস বিন আবদুল্লাহ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌র দাসীদেরকে মেরো না। হজরত ওমর নিবেদন করলেন, ইয়া রসুলাল্লাহ্‌ ! মেয়েরা স্বামীদের অবাধ্য হয়েছে । এরপর রসুল স. প্রহারের অনুমতি দিলেন। ওদিকে তার স. পবিভ্রা পত্বীদের ঘরে অনেক মহিলা সমবেত হলেন এবং তাদের স্বামীদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেশ করলেন। রসুল স. বললেন, মোহাম্মদ স. এর স্ত্রীদের নিকট অগণিত মহিলা সমবেত হয়ে স্বামীদের বিরুদ্ধে অভিযোগ পেশ করছে । তারা উত্তম নয় যারা স্ত্রীদের কষ্ট দেয় এবং তাদেরকে অভিযোগের সুযোগ করে দেয় ৷ আবু দাউদ, ইবনে মাজা, দারেমী ৷ হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আর আমি আমায় স্ত্রীগণের নিকট তোমাদের সকলের চেয়ে উত্তম। তিরমিজি, দারেমী ৷ ইবনে মাজা এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে। ূ তাফসীরে মাযহারী/৭১ |||. 01100119.0011

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।