আযাবের ভয় প্রদর্শন করো। এতে কাজ না হলে শয্যা পৃথক করো-_ তাও না হলে প্রহারও করতে পারো । এরকম করো এই উদ্দেশ্যে যেনো তারা সংশোধিত হয়ে যায়। _ জ্ঞাতব্যঃ ইবনে আবী শায়বা এবং বায়হাকী হজরত ওমরের বক্তব্য উপস্থাপন করেছেন এরকম, ইমানের পর সর্বোচ্চ নেয়ামত হচ্ছে-_- সচ্চরিত্র স্বামীকে মহব্বতকারিণী চরিত্রবতী ও সন্তানবতী পত্রী । আর কুফরীর পর সর্বাপেক্ষা নিকৃষ্ট বস্ত হচ্ছে__ কর্কশভাষিণী ও অসচ্চরিত্রা স্ত্রী। হজরত ওমর আরো বলেছেন, মেয়েরা তিন ধরনের। ১. পবিত্রা, বিন্ম্রা, সতী ও স্বামী অন্তপ্রাণা, অধিক সম্তানবতী। তারা বিপদে স্বামীর সহযোগিনী হয়। তারা অধিক পার্থিব উন্নতির জন্য লালায়িত হয় না। এরকম রমণী নিতান্তই অল্প । ২. কেবল সন্তানধারণ ছাড়া যাদের অন্য কোনো উল্লেখযোগ্য গুণ নেই। ৩. তৃতীয় প্রকার মেয়েরা হচ্ছে ঘৃণিত। আল্লাহ্ যাকে ইচ্ছা করেন তার গলায় এদেরকে ঝুলিয়ে দেন। আবার আল্লাহর ইচ্ছাতেই এদেরকে ছেড়ে দেয়া হয়। নতুবা তারা গলদেশে কণ্ঠহারের মতো স্থায়ী হয়ে যাবে। __ শয্যাবর্জন অর্থ শয়নের স্থান পৃথক করে দেয়া। অথবা নিজের লেপে বা চাদরের নিচে স্ত্রীকে আসতে না দেয়া। কোনো কোনো আলেম বলেছেন, শয্যা বর্জন অর্থ সহবাস বর্জন। অথবা অন্য দিকে মুখ করে শুয়ে থাকা । এই ব্যাখ্যাটিই অধিকতর সুস্পষ্ট । শয্যাবর্জন সত্তেও যদি স্ত্রী সংযত ও সংশোধিত না হয়, তবে প্রহারের অনুমতি দেয়া হয়েছে। তাফসীরকারগণ 'প্রহার' এর ব্যাখ্যায় লিখেছেন, এমনভাবে প্রহার করতে হবে যেনো দাগ না হয়ে যায়। উদ্দেশ্য এই যে লঘু প্রহার কোরো । অতিরিক্ত মেরো না। এর কারণ হিসেবে হজরত জাবের থেকে মুসলিম বর্ণিত হাদিসটির উল্লেখ করা যায়-__ যেখানে বলা হয়েছে, বিদায় হজের ভাষণে রসুল স. বলেছেন, নারীদের অধিকার বিষয়ে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহ্র আমানতের উপর অর্থাৎ আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছো ৷ আল্লাহ্র হুকুমে তাদের লজ্জাস্থান তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাদের উপর তোমাদের হক এই যে, তারা তোমাদের শয়নকক্ষে এমন কাউকে প্রবেশাধিকার দিবে না যাতে তোমরা অসন্তুষ্ট হও। তারা এমন করলে তাদেরকে এরকম প্রহার কোরো যেনো চামড়া না উঠে যায়। এরকম করার অধিকার তোমাদের রয়েছে। আমি বলি, কোরআনের অকাট্য আয়াতকে খবরে আহাদ (একক বর্ণিত হাদিস) দ্বারা শর্তযুক্ত করা উচিত নয়। কোরআনের সরল ও স্পষ্ট নির্দেশই এক্ষেত্রে পালনীয়। অবাধ্যতার আলামত ও কর্কশ স্বভাব দেখতে পেলে ভালো করে বুঝতে চেষ্টা করবে, ভালো উপদেশ দিবে । এতে করে সে যদি সংযত হয় এবং অসুন্দর স্বভাব পরিত্যাগ করে তবে তো ভালোই। সংযত না হলে প্রথম তাফসীরে মাযহারী/৭০ পু |॥111.011100119.00
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।