Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

থামাও মানবতা । তোমার প্রবৃত্িপ্রপীড়িত অপবিশ্বাস ক্টকিত চপল চঞ্চল বিহ্বল পদযাত্রা থামাও। ওই শোনো-__পবিত্র কোরআনের মর্মস্পর্শী, প্রেমপরিপুত, পুণ্যপরিপ্রাবিত আহ্বান__ হে মানুষ: কী সে যে তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, তোমাদের দয়াময় প্রতুপ্রতিপালকের স্মরণকে! নামাও মানবতা ৷ ক্ষণিকের এ পৃথিবীর নিতান্ত অশোভন দর্প ও উন্নাসিকতার অসুন্দর পতাকা নামাও। এসো পাপের পৃথিবীকে করি মহাপুণ্যের শা্তিময়তা, পবিত্র আনন্দের কাংখিত বেহেশত । মুছে ফেলি সকল সীমানা-_ প্রবৃত্তির, ভ্রান্তির, সংকীর্ণতার। এই আকাশী আহ্বানের অনুরণন নিয়েই বাস্তবে উদ্ভাসন ঘটলো তাফসীরে মাযহারী তৃতীয় খণ্ডের বাংলা অক্ষরান্তরের। সকল প্রশংসা প্রশত্তি মহারাজাধিরাজ আল্লাহ্‌ জাল্লা শানুহুর ৷ তার একক ও অপ্রতিদ্বন্থী অধিকারে অন্য কারো উপস্থিতি মাত্র নেই । তারই অপার দয়ায় ক্রমাগত এগিয়ে চলেছে আমাদের এই অনন্যসাধারণ প্রকাশনা । সোবহানাল্রহি ওয়া বিহামদিহি সোবহানাল্লহিল আজিম। এই বিশাল কর্মকাণ্ডের আমরা পরিচালক নই । পরিচারক মাত্র । আমাদের পদবিক্ষেপের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে কুষ্ঠা ও আনন্দ। কুণ্ঠার কারণ আমাদের সীমাবদ্ধতা, অযোগ্যতা ও পুণ্যহীনতা । আর আনন্দের কারণ সফলতার সুষমা ও সংরাগ । আমরা চাই-__ আমাদের এই মিশ্র অনুভূতি দু'চোখের নদী হয়ে নামুক। স্বসমাজ ও সমসময়ের মানুষের সঙ্গে আমরাও অনুতাপের প্লাবনে নিমজ্জিত হয়ে তুলে আনি পরিত্রাণের পুষ্প ও পীযূষ ৷ পথ দীর্ঘ। কিন্তু গন্তব্য নিশ্চিত । আমরা তাই আশায় বুক বেধে চলেছি । ্রন্থকর্তা কাষী ছানাউল্লাহ্‌ পানিপথ্মী রহ. পৃথিবীখ্যাত আলেম ও আরেফ । তার পবিত্র বংশধারা নেমে এসেছে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান জিন্ুরাইন রাদ্বিআল্লহু আনহু থেকে । আর তার রূহানী সংশ্লিষ্টতা নেমে এসেছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লহু আনহু থেকে! তিনি ছিলেন সত্যানুসারী আহলে সুন্নত ওয়াল জামাতের এক স্বনামধন্য ইমাম । ছিলেন ইমামে আজম আবু হানিফার মাজহাবভুক্ত। আর তরিকার দিক থেকে সিলসিলায়ে মোজাদ্দেদিয়া আলীয়ার সঙ্গে আন্তরিকভাবে সম্পৃক্ত । তার এই কালজয়ী তাফসীর গ্রন্থের নামকরণের মধ্যেই ফুটে উঠেছে তার পীর ও মোর্শেদ বিস্ময়কর বুজর্গ ব্যক্তিত্ব শায়েখ মাযহারে শহীদ জানে জীনা রহ. এর প্রতি প্রগাট ভালোবাসা__ ইমাম মোজাদ্দেদে আলফে সানি রহ. পর্যন্ত যার আত্মিক সম্পৃক্ততা পৌছেছে এভাবে__ শায়েখ নূর মোহাম্মদ বদাযুনী__ শায়েখ সাইফুদ্দিন সেরহিন্দী__ খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী__ ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী রহমতুল্লাহি আলাইহিম আজমাইন ৷ বিরল প্রতিভার অধিকারী ছিলেন তিনি । তার রচনার ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে অর্জিত বিদ্যা (এলমে হুসুলী) এবং সত্তাসঞ্জাত বিদ্যার (এলমে হুজুরীর) অবকে নিদর্শন। বর্ণনানির্ভর বিদ্যার (রেওয়ায়েতের) সঙ্গে তিনি মিলিয়েছেন দেরায়েত ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।