Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

মাধ্যমে তাদের এই গুণ বিবৃত হয়েছে। তারা স্বামীকেও মান্য করে। স্বামীর সম্পদ ও গোপন কথার হেফাজত করে এবং নিজের চরিত্র ও মর্যাদা রক্ষা করে চলে। তাদের হেফাজতের যোগ্যতা ও সুযোগ দিয়েছেন আল্লাহপাক তিনি সকলের ত্া। তিনিই পুরুষকে দিয়েছেন মোহরানা, খোরপোশ, তন্বাবধান ইত্যাদির হুকুম। এর মাধ্যমে তিনি মেয়েদের অধিকার সংরক্ষণ করেছেন। একারণেই মেয়েদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যেনো স্বামীদের সম্পদ, গোপন যা কিছু এবং আপন কর্তৃত্বের হেফাজত করে। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন__ সবচেয়ে উত্তম স্ত্রী সে, যে আনন্দিত হয় যদি তুমি তার দিকে তাকাও । তুমি নির্দেশ দিলে সে নির্দেশ মান্য করে। আর অনুপস্থিতিতে আপন সম্পদ-সম্মানের হেফাজত করে। এরপর রসুল স. এই আয়াত শুরু থেকে শেষ পর্যস্ত পাঠ করলেন। বোখারী । ইবনে জারীরের বর্ণনায় আপন সম্পদ ও সম্মানের পরিবর্তে তোমার সম্পদ ও আপন সম্মান এর উল্লেখ এসেছে। “সুনানে নাসাঈতে' নাসাঈ, মুসতাদরাক পুস্তকে হাকেম এবং “শো'বুল ইমান" পুস্তকে বায়হাকী লিখেছেন, রসুল স. কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল! সর্বাপেক্ষা উত্তম রমণী কে? তিনি স. বললেন, যাকে দেখে তার স্বামী প্রফুল্প হয়। যে তার স্বামীকে মান্য করে এবং আপন সম্পদে ও স্বভাবে এমন কিছু না করে যাতে স্বামী অসন্তুষ্ট হয়। দ্বিতীয় বর্ণনায় এসেছে, তারা আপন ইজ্জত ও স্বামীর সম্পদের হেফাজত করে। আল্লামা সুয্যুতি লিখেছেন, অধিকাংশ সিলসিলায় এই কথাগুলোই এসেছে। হজরত আবু উমামা থেকে ইবনে মাজাও এরকম বর্ণনা করেছেন। তৈয়বী লিখেছেন, আপন সম্পদ অর্থ স্বামীর সম্পদই ৷ মেয়েরাই তাদের স্বামীর সম্পদ খরচ করে, তাই স্বামীর সম্পদকেই তাদের আপন সম্পদ বলা হয়েছে। হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, যে নারী পাচ ওয়াক্ত নামাজ পড়বে, নির্ধারিত মাসের রোজা রাখবে, আপন গোপনীয়তা বজায় রাখবে এবং স্বামীকে মেনে চলবে, সে যে দরোজা দিয়ে খুশী জান্নাতে প্রবেশ করবে হুলিয়া পুস্তকে আবু নাঈম এই বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন। হজরত উম্মে সালমার মারফু বিবরণ এই যে, যদি মেয়েরা তাদের স্বামীকে সন্তষ্ট রেখে পৃথিবী পরিত্যাগ করে তবে বেহেশতবাসিনী হবে । তিরমিজি । স্ত্রীর অবাধ্যতার আশংকা দেখা দিলে তাকে সদুপদেশ দিতে হবে। আশংকা করা বা ভয় করা বলতে এখানে “খউফুন' শব্দটি এসেছে। “কামুস' অভিধানে এই শব্দটির একটি অর্থ এসেছে-_ জানা । এই আয়াতের উদ্দেশ্যও তাই। অর্থাৎ তোমরা যদি এরকম জানতে পারো যে স্ত্রী অবাধ্য, তবে তাদেরকে উত্তম উপদেশ দিবে। অবাধ্যতার প্রমাণ না পাওয়া পর্যন্ত শাস্তি দেয়া যাবে না। আমি বলি, অবাধ্যতার আশংকা দেখা দিলে সদুপদেশ দানই যথেষ্ট । অবাধ্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত শাস্তিদান বৈধ নয়। “সদুপদেশ দাও' অর্থ আল্লাহর ঃ তাফসীরে মাযহারী/৬৯ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।