Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু ছা'লাবীয়ে ওয়াহেদী এবং বাগবী বর্ণনা করেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত রবী ও তার স্ত্রী সম্পর্কে । সা'দ ছিলেন নুকাবাহ্‌ দলভুক্ত । রবীর স্ত্রী ছিলেন হাবীবা বিনতে জায়েদ বিন আবী জুহাইর ৷ মুকাতিলও এই নাম লিখেছেন। বাগবী লিখেছেন, সা'দের স্ত্রী ছিলেন মোহাম্মদ বিন মোসলেমার কন্যা । ঘটনাটি এই-_ সা'দের স্ত্রী সা'দের হুকুমের বিরুদ্ধে কিছু বলেছিলেন। সা'দ তখন রেগে গিয়ে তাকে চপেটাঘাত করেছিলেন । তখন তার শ্বশুর তার স্ত্রীকে নিয়ে রসুল স. সকাশে হাজির হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ্‌, আমার এ কন্যাকে আমি সা'দের সঙ্গে বিয়ে দিয়েছি! সে আমার মেয়েকে চড় মেরেছে । রসুল স. বললেন, তোমার মেয়েরও প্রতিশোধ গ্রহণ করার অধিকার রয়েছে। সহসা তিনি বলে উঠলেন, এখন যাও। হজরত জিবরাইল এসেছেন। ইতোমধ্যে হজরত জিবরাইল এই আয়াত নিয়ে আবির্ভূত হলেন। রসুল স. বললেন, আমি এক রকম চাইলাম । আর আল্লাহতায়ালা মগ্তুর করলেন আর এক রকম। আল্লাহ্‌র ইচ্ছাই উত্তম। এরপর রসুল স. রমণীদের প্রতিশোধ গ্রহণের অধিকার রহিত করে দিলেন। হজরত আলী থেকে ইবনে মারদুবিয়া লিখেছেন, এক আনসার তার স্ত্রীকে নিয়ে রসুল স. এর দরবারে হাজির হলেন। তীর স্ত্রী বললেন, হে আল্লাহ্‌র রসুল ! উনি আমাকে মেরেছেন । আমার চেহারায় দাগ পড়ে গিয়েছে । রসুল স. বললেন, তার এই অধিকার নেই। এমন সময় আল্লাহতায়ালা এই আয়াত নাজিল করলেন। স্ত্রীকে আদব শিক্ষা দেয়ার অধিকার রয়েছে স্বামীদের । পুরুষদের অভিভাবক হওয়ার যোগ্যতা হিসাবে এখানে দু'টি যোগ্যতার কথা বলা হয়েছে__ ১. দান করা ২. উপার্জন করা । আল্লাহতায়ালা পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠতৃ দিয়েছেন। এটাই পুরুষের অভিভাবক হওয়ার প্রথম কারণ । আল্লাহ্‌ পুরুষকে অধিকতর জ্ঞান দিয়েছেন, তাই তারা উত্তম ব্যবস্থাপক । শারীরিক শক্তিমত্তা ও অন্যান্য যোগ্যতাও তাদের অধিক। মেয়েরা এদিক থেকে পিছিয়ে । নবুয়ত, ধর্মীয় ও পার্থিব নেতৃত্ব, রাজ্য পরিচালনা, সুবিচার, সুসিদ্ধান্ত, সাক্ষ্যদান, জেহাদ, জুম'আ, ঈদ, নামাজের জামাত, খোতবা, অধিক মীরাস, বিবাহের কর্তৃত্ব, অধিক স্ত্রী লাভের অধিকার, তালাকের অধিকার, পুরুষদের ৷ এ সমস্ত কিছু লক্ষ্য করেই রসুল স. বলেছেন, আমি যদি আল্লাহ্‌ ছাড়া স্বামীদেরকে সেজদা করে। আহ্মদ হজরত মুআজ থেকে এবং তিনি হজরত আয়েশা থেকে এ বর্ণনাটি করেছেন। এরকম আরো বর্ণনা করেছেন তিরমিজি হজরত আবু হোরায়রা থেকে এবং আবু দাউদ হজরত কায়েস বিন সা'দ থেকে। পুরুষদের শ্রেষ্ঠত্বের আর একটি কারণ হচ্ছে, তারা তাদের সম্পদ স্ত্রীদের জন্য খরচ করে । মোহরানা পরিশোধ করে । খোরপোশ ও অন্যান্য খরচ দেয়। পুণ্যবতী রমণীরা আল্লাহতায়ালার প্রতি অনুগতা। পুরুষদের অনুপস্থিতিতে তারা আল্লাহ্‌র সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়সমূহ সংরক্ষণ করে। “কানেতাতুন' শব্দের তাফসীরে মাযহারী/৬৮ ূ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।