Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম সুদৃঢ় করেছে। জুহুরীর বর্ণনা থেকে আবদুর রাজ্জাক এবং আবদ বিন ইমাম আবু হানিফার অভিমত এই যে, যাবিল ফুরুজ (কোরআনে উল্লেখিত উত্তরাধিকারী) আসাবা (যাবিল ফুরুজের পরের অংশীদার) এবং যাবিল আরহাম (রক্তসম্পকীঁয় আত্মীয়) যদি না থাকে তবে সবচেয়ে উপরের স্তরের মাওলাল মাওয়ালাতকে অংশ দিতে হবে। (মৃত ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত বন্ধুকে মাওলাল মাওয়ালাত বলে)। যাবিল ফুরুজ অথবা যাবিল আরহাম অথবা আসাবা থাকলে মাওলাল মাওয়ালাত কিছুই পাবে না। এটা একমত্য। জমহরের মন্তব্য এই যে, মূর্খতার যুগে মাওলাল মাওয়ালাতকে অংশীদার করার নিয়ম ছিলো । ইসলামের প্রথম দিকেও পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ দেয়ার হুকুম ছিলো । কিন্ত যখন আল্লাহ্‌র কিতাবে রক্ত সম্পর্কিত স্বজনদের মধ্যে “বিভিন্নজন বিভিন্নজনের চেয়ে উত্তম'__-এই আয়াত অবতীর্ণ হলো তখন মাওলাল মাওয়ালাতদের অংশীদারিত্ রহিত হয়ে গেলো । অন্য অংশীদারদের কেউই যদি না থাকে তবুও তাদেরকে কিছু দেয়া যাবে না। সমস্ত সম্পদ তখন জমা দিতে হবে বায়তুল মালে । জমহরের বক্তব্যের ব্যাপারে এই আপত্তিটি উত্থাপিত হতে পারে যে, এক আয়াত যখন অন্য আয়াতের প্রতিদন্বী হয়__যদি একটি আমল করতে গেলে অন্যটির বিরুদ্ধাচরণ অত্যাবশ্যকীয় হয়ে পড়ে, তখনই কেবল মানসুখ (রহিত) হওয়ার কথা উঠতে পারে । তখন এক আয়াত হয় রহিতকারী, অন্যটি হয় রহিত। কিন্ত এখানে সে রকম ঘটেনি। এখানে যা বলা হয়েছে তা হলো, প্রকৃত উত্তরাধিকারীদের অংশ দেয়ার পর যদি উদৃত্ত থাকে অথবা প্রকৃত উত্তরাধিকারী যদি আদৌ না থাকে, তখনই কেবল মাওলাল মাওয়ালাত অংশীদার হবে । সুতরাং এখানে দন্থ কোথায় যে রহিত হওয়া না হওয়ার কথা ভাবতে হবে? আমাদের নিকট বিশুদ্ধ ধারণা এই যে, মাওলাল মাওয়ালাত প্রকৃত পক্ষে ওয়ারিশই নয়। এ আয়াতই তাদের উত্তরাধিকারকে অস্বীকার করেছে। অন্য অংশীদারেরা যদি কেউই না থাকে তবুও মাওলাল মাওয়ালাত কোনো অংশ পাবে না। কারণ আয়াতের শেষ দিকে বলা হচ্ছে, কিন্তু এই মাত্র যে, “তোমরা আপন বন্ধুদের সঙ্গে সদ্ধবহার করো।' তেবে তোমরা মরার পর তারা শরয়ী অসিয়ত অনুযায়ী কিছু পেয়ে যাবে)। এই বাক্যটি এখানে স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে যে, অসিয়ত করলে তারা কিছু পাবে, অসিয়ত না করলে পাবে না। ইমামে আজম বলেছেন, রক্ত সম্পকীয় আত্মীয় উপস্থিত হলে মাওলাল মাওয়ালাত কিছুই পাবে না। আমরাও একথা বলি। কিন্তু রক্ত সম্পকীঁয় কেউ না থাকলে মাওলাল মাওয়ালাতের অংশ বাকী থাকবে। প্রকৃত তত্ব এই যে, মৃত ব্যক্তি জীবিত থাকাকালে তার সম্পত্তির মালিক ছিলো এবং সকল প্রকার ব্যয় করার অধিকার তার ছিলো। (সে বন্ধুদেরকে দিতে পারতো এবং দেয়ার অঙ্গীকারও করেছিলো)। বায়তুল মালে জমা দেয়ার প্রশ্ন আসে নিতান্ত অপারগ তাফসীরে মাযহারী/৬৬ ূ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।