Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহতায়ালা পিতামাতা ও আত্ীয়স্বজনের পরিত্যক্ত প্রতিটি সম্পত্তির উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং অধিকার প্রত্যার্পণে ধর্মনিষ্ঠ হওয়া বাঞ্ছণীয়। জ্ঞাতব্যঃ আবু দাউদ নাসেখ পুস্তকে দাউদ বিন হোসাইনের বক্তব্য উল্লেখ করেছেন এ রকম-_ আমি উম্মে সা'দ বিনতে রবীকে কোরআন শেখাতাম । তিনি শিশুকালে এতিম হয়েছিলেন এবং প্রতি পালিতা হয়েছিলেন হজরত আবু বকরের নিকট । আমি তার সামনে “যাহাদের সঙ্গে তোমরা অংগীকারাবদ্ধ' আয়াত পাঠ করলাম তখন তিনি বললেন, এ রকম নয়। বরং পাঠ করতে হবে এভাবে-__ €ওয়ালাজিনা আকৃদাত আইমানুকুম।' এই আয়াত নাজিল হয়েছে হজরত আনু বকরের ছেলে হজরত আবদুর রহমান সম্পর্কে । যখন আবদুর রহমান মুসলমান হতে অস্বীকার করলো, তখন হজরত আবু বকর কসম খেয়ে তাকে মীরাস থেকে বঞ্চিত করে দিলেন। কিন্তু পরে তিনি মুসলমান হয়ে গেলে আল্লাহ্‌ হুকুম করলেন, তাকে মীরাস দিয়ে দাও। আমি বলি, এই আয়াত দ্বারা প্রভুর সম্পত্তিতে দাসের উত্তরাধিকার সাব্যস্ত হয় না। আবু মালেকের উক্তি আবদ বিন হুমাইদ এবং ইবনে আবী হাতেম উল্লেখ করেছেন এরকম-_ জাহেলী যুগে কোনো কোনো মানুষ আপন গোত্র ছেড়ে দিয়ে অন্য দলে মিশে যেতো । দলের লোকেরা বলতো, তুমি আমাদেরই অন্তর্ভুক্ত । কল্যাণ অকল্যাণ, হত্যা, রক্তপণ (দিয়ত) সকল বিষয়ে তৃমি আমাদের ভ্রাতৃত্বের অংশীদার । ওই ব্যক্তির নিকট থেকেও তারা এরকম অংগীকার গ্রহণ করতো । কিন্ত বাস্তবে এ অংগীকারের প্রতিফলন পড়তো খুব কমই। প্রয়োজনের সময় সাহায্যার্থী হলে ওই ব্যক্তি যেমন এগিয়ে আসতে গড়িমসি করতো, তেমনি ওই ব্যক্তি বিপদগ্রস্ত হলে দলের কেউ কেউ এগিয়ে গেলেও সবাই যেতো না। আর এ সমস্ত সাহায্যে আন্তরিকতা প্রায়শই থাকতো না! ইসলামের আবির্ভাবের পর এই ধরনের অঙ্গীকারের মধ্যে অসঙ্গতি দেখতে পেয়ে বিষয়টি উপস্থাপন করা হলো রসুল স. সকাশে । আরজ করা হলো, মূর্খতার যুগের কৃত অংগীকার সম্পর্কে হুকুম কী? এমতাবস্থায় এই আয়াত অবতীর্ণ হয়। নির্দেশ আসে, অংগীকার পূর্ণ করতে হবে । আবদ বিন হুমাইদ এবং ইবনে আবী হাতেম অন্য আর এক সূত্রে আবু মালেকের বক্তব্য লিপিবদ্ধ করেছেন এরকম-_ তারা এক গোত্র অন্য গোত্রের সঙ্গে অংগীকারাবদ্ধ হতো। এক দল অপর দলকে সকল কাজকর্ম ও পরামর্শে অংশগ্রহণ করতে বলতো । হজরত ইবনে ওমর থেকে আবদ বিন হুমাইদ ও ইবনে জারীর বর্ণনা করেন, রসুল স. মক্কাবিজয়ের দিন বলেছেন, জাহেলিয়াতের সময়কার অঙ্গীকার পূর্ণ করো। ইসলাম এই অংগীকারকে অধিকতর শক্তিশালী করেছে। কিন্ত্র এখন আর ওরকম অংগীকার কোরো না। আহমদ ও মুসলিম হজরত জোবায়ের বিন মোতয়েম থেকে বর্ণনা করেন, রসুল স. বলেছেন, ইসলামে পারস্পরিক কসম জায়েয নেই। কিন্তু ইসলামপূর্ব সময়ের অংগীকারকে ইসলাম অধিকতর মজবুত করেছে । হজরত ইবনে আব্বাস থেকে আবদ বিন হুমাইদ যারফু পদ্ধতিতে বর্ণনা করেন, মূর্খতার যুগের অংগীকারকে ভাফসীরে মাযহারী/৬৫ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।