Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। নারীদের আমলও তেমনি সুনির্ধারিত___স্বামীর অনুসরণ, সম্ভান প্রতিপালন, সতীত্ব রক্ষা এগুলো হচ্ছে নারীর দায়িত্ব। তাদের জন্য রয়েছে মোহরানা, খোরপোশ, মীরাস ৷ এছাড়াও রয়েছে নামাজ, রোজা, দান-_ইত্যকার আরো অনেক পুণ্য কর্মের সুযোগ । আমল ও কর্মক্ষেত্র কিছুটা ভিন্ন হলেও পুরুষ রমণী উভয়েই আখেরাতে তাদের পুণ্যকর্মের বিনিময় লাভ করবে। সুতরাং আল্লাহ্‌র অনুগ্রহ প্রাপ্তির জন্য নিবেদন জানাও । তার রহমতের ভাগ্তার অফুরন্ত ৷ তিনি একটি পুণ্যকে দশগুণ থেকে সাত'শ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আবার কখনো দান করেন অপরিমেয়, অনির্ণেয় ৷ তার দান দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত বিস্তৃত। তিনি কাউকে বেশী দিলে তার প্রতি হিংসা করা বৈধ নয়। ২৯ ভি বলেছেন, আল্লাহ্‌র নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো। তিনি প্রার্থনা মঞ্জুর করলে তুমি অনুগ্ধহমণ্তিত হবে । জনৈক সাহাবী থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহর কাছে তার ফজল প্রার্থনা করো। আল্লাহ্‌ পছন্দ করলে ফজলের অধিকারী হতে পারবে । আর প্রশস্ততার অপেক্ষা করা অতি উত্তম ইবাদত । হজরত আনাস থেকে ইমাম আহমদ লিখেছেন, রসুল স. বলেছেন, যখন কোনো মুসলমান আল্লাহ্র নিকট তিনবার জান্নাত প্রার্থনা করে তখন জান্নাত বলে, হে আল্লাহ! তার অভিলাষ পূর্ণ করো। আবার যখন কোনো মুসলমান তিনবার দোজখ থেকে অব্যাহতি প্রার্থনা করে, তখন দোজখ বলে, হে আল্লাহ! তার প্রার্থনা পূর্ণ করে দাও। হজরত সাঈদ বিন জোবায়েরের উক্তি ইবনে জারীর ও ইবনে আবী হাতেম উদ্ধত করেছেন এরকম-_ দোয়া পার্থিব কোনো ব্যাপার (পার্থিব বিষয় প্রার্থনা করা হলেও) নয়। দোয়া হচ্ছে ইবাদত । আল্লাহতায়ালা সকল বিষয়ে সর্বজ্ঞ! কে কী এবং কাকে কী মর্যাদা দিতে হবে-___ সকল কিছু সম্পর্কে তিনি জানেন। মর্যাদা, যোগ্যতা ও বিনিময় প্রদানের হকিকত তিনি ব্যতীত অন্য কারো জানার কথা নয়। সুরা নিসা £ আয়াত ৩৩ ০8752828122 পাঠটিপা্ি ৫১২০ 885 প্রি এ পারা পাচ পাঠে ০ ০৬৬ ৩১০৮৬৯৯১১৬৭ 45৩01৮৮ ০1৩৩১০৪৮ ৬৩৪০1৩1৮৮25৬লওা [7 পিতামাতা ও আত্মীয়-স্বসনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করিয়াছি এবং যাহাদের সহিত তোমরা অংগীকারাবদ্ধ তাহাদিগকে তাহাদের অংশ দিবে । আল্লাহ্‌ সর্ব বিষয়ের দ্রষ্টা। তাফসীরে মাযহারী/৬৪ ৃ্‌ |1|.011100119.0011

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।