Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

মুজাহিদ বর্ণনা করেন, হজরত উম্মে সালমা নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! পুরুষেরা জেহাদ করে, আমরা করতে পারি না। তাদের মীরাস দ্িগুণ। আমরা যদি পুরুষ হতাম তবে আমরাও জেহাদে অংশগ্রহণ করতে পারতাম এবং দ্বিগুণ মীরাস পেতাম। এই কথার প্রেক্ষিতে নিম্নের আয়াত অবতীর্ণ হয়। তিরমিজি, হাকেম, বোখারী, মুসলিম ৷ অন্যান্য বর্ণনায় এসেছে, যখন মীরাস সম্পর্কিত আয়াত অবতীর্ণ হলো, "একজন পুরুষের জন্য দুইজন মহিলার সমান অংশ রয়েছে'__-তখন মহিলারা বললেন, পুরুষেরা শক্তিমান। আমরা দুর্বল । আমাদের প্রয়োজন বেশী । অথচ তাদের উপার্জনের ক্ষমতা অধিক। তাই মীরাসের অধিকার আমাদেরই বেশী হওয়া প্রয়োজন। এ সকল মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিচের আয়াত অবতীর্ণ হয়েছে। হজরত কাতাদা ও সুদ্দী বর্ণনা করেন, “যখন একজন পুরুষের জন্য দুইজন মহিলার সমান অংশ রয়েছে'__এই আয়াত নাজিল হলো, তখন পুরুষেরা বললেন, মীরাসের নিয়মে যদি আখেরাতেও আমরা মেয়েদের পুণ্য অপেক্ষা দ্বিগুণ পুণ্য পেতাম । এরকম কথাবার্তা চলার সময় নিচের আয়াতটি অবতীর্ণ হয়েছে। সুরা নিসা ঃ আয়াত ৩২ 224 ৪০০৩০/৮৮ রা ৩১)১ ১14 28352 29155-55 0465৬5৩৩ 619) 0 যদ্দারা আল্লাহ তোমাদের কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন তোমরা তাহার লালসা করিও না। পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ। আল্লাহের অনুগ্ধহ প্রার্থনা কর, আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। __. আল্লাহতায়ালার ইচ্ছাতেই সবকিছু হয়। তার নির্ধারণই চূড়ান্ত। তিনি একজনকে অপরজনের উপরে শ্রেষ্ঠত দিয়েছেন। তার এ সিদ্ধান্ত মেনে নেয়া উচিৎ । আল্লাহতায়ালার দেয়া মর্যাদার সমকক্ষতা অর্জন করার লালসা পরিত্যাজ্য ৷ বরং প্রত্যেকের উচিত এই যে, আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনকে উদ্দেশ্য করবে। পুণ্য অর্জনের জন্য সম্তাব্য সকল প্রকার চেষ্টা করে যাবে। পুরুষদের আমল যেমন নির্ধারিত । তেমনি নারীদের আমলও। পুরুষদের জন্য জেহাদ, গণিমত, ছিগুণ মীরাস, ব্যবসায়িক সফলতা-__আল্লাহ্তায়ালাই নির্বাচন তাফসীরে মাযহারী/ভত ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।