Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

করতে তবে আল্লাহ্‌ এমন মানুষ সৃষ্টি করতেন যারা গোনাহ্‌ করতো, তারপর ক্ষমাপ্রার্থনা করতো এবং আল্লাহ্‌ তাদেরকে ক্ষমা করে দিতেন। এই হাদিসটিও শনি জ্ঞাতব্যঃ অন্তরের কাঠিন্যই সকল গোনাহের ভিত্তি প্রবৃত্তিপরায়ণতা ও অসৎ ধারণার উৎপত্তি হয় এখান থেকেই । এখান থেকেই শুরু হয় পাশবিক স্বভাব ও পরবৃত্তিপূজার অপবিভ্রতা। রসুল স. বলেন, মানুষের শরীরে একটি মাংসপিগু রয়েছে। ওই মাংসপিণুটি সুস্থ হলে সমস্ত শরীর সুস্থ হয়ে যায়। আর যদি অসুস্থ থাকে তবে সমস্ত শরীর অসুস্থ থাকে । জেনে রেখো, উহাই কলব (অন্তকরণ)। আল্লাহতায়ালা এরশাদ করেন, যখন সমস্ত মোকদ্দমা মীমাংসিত হবে তখন অঙ্গীকার করেছিলাম, কিন্ত আমি তোমাদের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো বলপ্রয়োগ ছিলো না। কেবল এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছিলাম। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে । অতএব তোমরা আমাকে দোষারোপ কোরো না। বরং নিজেকে দোষারোপ কোরো ।” একাগ্রচিত্ততা (হুজুরী কলৰ্‌) অর্জিত না হওয়া পর্যন্ত পাপমুক্ত হওয়া সম্ভব নয়। নামাজের পবিভ্রতাও হুজুরী কলবের উপর নির্ভরশীল । আর তরিকার প্রকৃত যোর্শেদের মাধ্যমে আল্লাহতায়ালার পথে অগ্রসর হওয়ার সাধনায় লিপ্ত না হওয়া পর্যন্ত হুজুরী কলব হওয়া সম্ভব নয়। কাজেই তোমরা কামেলে মোকাম্মেল পীর মোর্শেদের তরিকাকে দৃঢ়ভাবে আকড়ে ধরো । তাদের সাহচর্য অর্জন করো । এরকম করলে তোমরা কখনো হতভাগ্য হবে না। তাদের বন্ধুরা কখনো অকৃতকার্য হয় না। 'লঘ্বৃতর পাপগুলো মোচন করবো'-_- একথার মাধ্যমে বলা হয়েছে, আল্লাহপাক আমাদের সগীরা (ছোট) গোনাহ্‌ সমূহ ক্ষমা করে দিবেন। যেমন অবৈধ স্পর্শ, চুম্বন ইত্যাদি । রসুল স. বলেছেন, চোখ, হাত ও পা-ও ব্যভিচার করে। শেষ পর্যন্ত লজ্জাস্থান ব্যভিচারকে বাস্তবায়ন করে। অথবা করে না। ইনশাআল্লাহ্‌ নামাজ, রোজা ছোট পাপগুলোকে দূর করে দিবে । নিশ্চয়ই পুণ্যকর্ম পাপকে বিদূরিত করে । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজের মধ্যবর্তী সময়ের এবং জুমআর নামাজ দুই জুমআর মধ্যবর্তী সময়ের পাপ সমূহ মিটিয়ে দেয়। তবে শর্ত হচ্ছে কবীরা গোনাহ্‌ থেকে বিরত থাকতে হবে । মুসলিম “সম্মানজনক স্থানে দাখিল করবো'__একথার মাধ্যমে বলা হয়েছে, আমি তোমাদেরকে কল্যাণের সঙ্গে সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। তাফসীরে মাযহারী/৬২ ও ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।