জ্ঞাতব্য ১ $ খেয়ানত, চুরি ও ওজনে কম দেয়া দ্বিতীয় শ্রেণীর কবীরা গোনাহ্। তিরমিজি ও ইবনে আবী হাতেম হজরত ইবনে আব্বাস থেকে রসুল স. এর বাণী উল্লেখ করেছেন এরকম-_ ওজর ব্যতীত দুই নামাজকে একত্রিত করে পড়া কবীরা গোনাহ্। হজরত ওমর, হজরত আবু মুসা এবং হজরত আবু কাতাদা থেকে ইবনে আবী শায়বাও এরকম বর্ণনা করেছেন। আমি বলি, 'এস্তেগফার করলে কোনো গোনাহ্ থাকে না-__ হজরত ইবনে আব্বাসের এ কথার অর্থ হচ্ছে, ওই সমস্ত গোনাহ্ যার সম্পর্ক কেবল আল্লাহ্র সঙ্গে। কিন্ত যে গোনাহের সম্পর্ক মানুষের অধিকারের সঙ্গে, সে গোনাহ্ শুধু এস্তেগফারের মাধ্যমে ক্ষমা করা হয় না। এমতোক্ষেত্রে এস্তেগফারও করতে হবে, সাথে সাথে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে । আর যার অধিকার নষ্ট করা হয়েছে তার সন্তষ্টিও অর্জন করতে হবে। জ্ঞাতব্য ২ $ কোনো কোনো আরেফ বলেছেন, এক সময় এমন স্তরে বান্দা উপনীত হয়, যখন গোনাহ্ তার ক্ষতি করতে পারে না। এ কথার অর্থ এরকম নয় যে, গোনাহ করলে শরিয়তের শাস্তি তাদের প্রতি প্রযোজ্য হবে না। তাদের জন্য হারাম হালাল হয়ে যাবে__ এরকম বিশ্বাস রাখা কুফরী ও কঠোর গোনাহ। বরং ওই কথার উদ্দেশ্য এই যে, কলবের পবিত্রতা ও নফসের পরিশুদ্ধির পর কোনো কোনো আরেফ চৈতন্যময় অবস্থায় সর্বক্ষণ ফয়েজ লাভ করতে থাকে । তখন কোনো গোনাহ্ প্রকাশিত হতে পারে না। আবার কখনো এমন মনে হয় ছোটো বড় সকল গোনাহই তাদের চোখে ভয়াবহ মনে হতে থাকে । গোনাহ্র চিন্তায় তখন তাঁরা এমন হয়ে যান যেনো তাদের জান, মাল, বাড়ি, ঘর, সন্তান সম্ভতি সবই ধ্বংস হয়ে গিয়েছে। এরকম লঙ্জাবনত অবস্থায় তাদের প্রতি অবতীর্ণ হয় তওবা-ই-রহমত যা তাদের আধ্যাত্মিক উন্নতির কারণ হয়ে যায়। এ সকল মানুষের গোনাহ্কে আল্লাহ্পাক পুণ্য রূপান্তরিত করে দেন। . আরেফ রূমী, ফরজ নামাজের মধ্যেকার ওই ঘটনাটি উল্লেখ করেছেন যা সংঘটিত হয়েছিলো হজরত মুয়াবিয়া এবং শয়তানের মধ্যে। এর বিশুদ্ধ সনদ অবশ্য আমার জানা নেই। কিন্তু উপমা হিসেবে এই ঘটনাটিকে মেনে নেয়া যেতে পারে। একদিন শয়তান হজরত মুয়াবিয়াকে ফজরের নামাজের সময় জাগিয়ে দিলো। তিনি শয়তানকে জিজ্ঞেস করলেন, তোমার কাজ তো মানুষকে ফরজ কর্তব্য থেকে উদাসীন করে দেয়া। কিন্তু ভূমি এমন করলে কেনো? শয়তান বললো, আমার ভয় হচ্ছিলো, যদি আপনার নামাজ কাজা হয়ে যায় তবে আপনি এমন চিন্তিত, দুঃখিত ও লঙ্জিত হবেন, যার জন্য ফরজ আদায় অপেক্ষাও আপনার মর্যাদা বেড়ে যাবে । তাই, আমি আপনাকে জাগিয়ে দিয়েছি । রসুল স. বলেছেন, আল্লাহর কসম! যিনি আমার জীবনাধিকারী__যদি তোমরা গোনাহ্ না ৃ তাফসীরে মাযহারী/৬১ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।