বোখারী । আমি বলি সমকামও ব্যভিচারের মতো । যেমন আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “তোমরা এমনই নির্লজ্জ কাজ করো যা তোমাদের পূর্বে পৃথিবীতে আর কেউ করেনি ।" চুরি অপেক্ষা রাহাজানি বড় অপরাধ। আল্লাহ্তায়ালা এরশাদ করেন, “যারা আল্লাহ্ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ করে'__ এ আয়াত রাহাজানি সম্বন্ধে নাজিল হয়েছে। ওজনে কম দেয়াও চুরির অন্তর্ভৃত। যেমন আল্লাহপাক এরশাদ করেন, “মাপে কম দেয় যারা তাদের জন্য রয়েছে মহাসর্বনাশ ।' খেয়ানত বড়ই অপবিত্র কাজ এবং খেয়ানত মুনাফিকির নিদর্শন । কোনো গোনাহ্কে ছোট মনে করা এবং ছোট গোনাহের পরওয়া না করাও কবীরা গোনাহ্। কেননা, সগীরা (ছোট) গোনাহ্কে গুরুত্ব কম দিলে মাগফেরাত থেকে দূরে থাকবে । এরকম করা আল্লাহ্র হুকুমের প্রতি অবাধ্যতার প্রমাণ । এরকম আচরণ পরিশেষে কৃফরীতে পৌছে দিতে পারে। ছোট বড় নির্বিশেষে সকল গোনাহ্কে বড় মনে করলে এবং আল্লাহ্র আযাবকে ভয় করলে মাগফেরাত লাভের যোগ্যতা অর্জন করা যায়। রসুল স. বলেছেন, গোনাহকে এমন মনে করবে যেনো মাথার উপরে পাহাড় স্থাপন করা হয়েছে৷ মুনাফিকেরা গোনাহ্কে মনে করে যেনো নাকের ডগায় মাছি বসেছে যা সহজেই উড়ে যায়। হজরত আনাস বলেন, তোমরা এমন কিছু আমল করো যেনো চুলের চেয়েও চিকন বলে তোমাদের মনে হয়। কিন্তু রসুল স. এর সময় আমরা এসবকে ধ্বংসাত্মক অপরাধ বলে মনে করতাম । বিশুদ্ধ সনদে এ বর্ণনাটি করেছেন বোখারী হজরত আবু সাঈদ থেকে । আহ্মদও এরকম লিখেছেন । যে মনে করবে কবীরা গোনাহ্ মাত্র সাতটি সে ভুল করবে । ছোট গোনাহে লিপ্ত থেকে কেউ যদি গোনাহ্কে গুরুত্হীন মনে করে সেও কবীরা গোনাহে লিপ্ত বলয়েছে বুঝতে হবে। ইবনে আবী হাতেম লিখেছেন, সা'দ বিন জোবায়ের বলেন, এক ব্যক্তি হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলো, কবীরা গোনাহ্ কি সাতটি? তিনি জবাব দিলেন, প্রায় সাত শত । কিন্তু এস্তেগফার অর্থাৎ তওবা করলে কবীরা গোনাহ আর কবীরা থাকে না।আর গোনাহে নিমজ্জিত থাকলে সগীরাও জার সগীরা গোনাহ থাকে না-_ তার এ উদাসীনতা তখন কবীরা হয়ে যায়। তিনি আরো বললেন, যে আমলের মাধ্যমে আল্লাহর অবাধ্যতা করা হয়, তাই-_ কবীরা গোনাহ ।এ ধরণের আমল যারা করে তাদের এস্তেগফার করা উচিৎ। কেননা, এই উম্মতের অন্তর্ভুক্ত কাউকে আল্লাহপাক সব সময় দোজখে রাখবেন না । ওই ব্যক্তিরা অবশ্য ব্যতিক্রম যারা ইসলাম পরিত্যাগ করেছে অথবা ফরজ অস্বীকার করেছে কিংবা তকদীরকে অমান্য করেছে। তাফসীরে মাযহারী/৬০ ॥11.011100119.00
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।