Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ٦٠٠
📝 نص 📖 PDF

সুপ্ত ও অবিমৃশ্য মানবতার জড়তা ভাঙিয়েছেন__ তারাই নবী ও রসুল । মানবতার সত্তায়, আত্মায় তারাই জ্বালিয়েছেন প্রজ্ঞার প্রদীপ, ফুটিয়েছেন অনন্ত ভালোবাসার অবাক পুম্প। বলেছেন, ভালোবাসতে হবে মানুষকে । মানুষের স্রষ্টাকে। প্রত্যাদেশিত তারা । তারাই প্রিয়ভাজন মহাবিশ্বের মহাপ্রতিপালকের। যিনি সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, প্রতিপালন করেন-_ যিনি অন্তরে জ্বালিয়ে দেন বিশ্বাসী ভালোবাসার সুখদ দহন-_ তিনিই একমাত্র উপাস্য । এসো সমসময়ের মানুষ, এসো অনাগত মানবতা__- আমরা কেবল তার উপাসনায় নিমগ্ন হই। পূর্ণ করি আমাদের পৃথিবীতে আগমনের মুল উদ্দেশ্যকে। সময়ের তরঙ্গাভিঘাতে সমুৎকীর্ণ করি তার ওই বৈভবিত বাণীর অনুরণন-_- আল্লাহ্‌র সাহায্য ও বিজয় সন্নিকটে, বিশ্বাসীদের জন্য শুভসমাচার । এ কথা অনন্থীকার্য যে, পৃথিবীতে প্রেরিত পুরুষগণের শুভ আগমন না ঘটলে মানবতা কখনোই নির্মাণ করতে সক্ষম হতো না সভ্যতার সংজ্ঞা, ন্যায়-অন্যায়ের যথাযথ বিভাজন । চিনতো না নিজেকে, মহামানবতাকে __ এক, অননুভব্য ও প্রেমময় প্রভুপ্রতিপালককে ৷ তারাই নিয়ে এসেছেন আকাশী জ্ঞান__ আসমানী কিতাব। সকল নদী যেমন সমুদ্রে এসে শেষ হয়, সকল উন্মেষ যেমন এক সময়ে এসে হয়ে যায় পরিণতি ও পূর্ণতা__ ঠিক তেমনি নতজ বাণীবৈভবের ত্রমধারাও এক সময়ে এসে ধারণ করলো সমান্তিচিহ্ৃ। এলেন সৃষ্টিশ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম, পূর্ণতম ও শেষতম রসুল, অক্ষরের অমুখাপেক্ষী (ম্মি) নবী-_ প্রজ্ঞার সত্রাট | নিয়ে এলেন আকাশী জ্ঞানের সম্মিলিত সমারোহ । এ অনন্ত, অতল জলধির অনিঃশেষ সলিল এখন আমাদের তৃষ্তার উপকূলে মগ্ন তরঙ্গ হয়ে আহ্বানমুখর ৷ তবে আমরা কেনো অভিনিবেশী হবো না মহাগ্রন্থ কোরআনের কালোত্তর কণ্ঠের প্রতি। আমাদের শ্রুতি, স্মৃতি ও জ্ঞানান্বেষণকে কেনো করবো না সতত উৎকর্ণ। এই অক্ষয় আহ্বানের প্রণোদনা নিয়ে আমরা এবার অক্ষরান্তরে ব্রতী হয়েছি কোরআনের এক উন্মোচিত ভাষ্যের। স্বভাষায় এই উন্মোচনের (তাফসীরের) মহতী উদ্যোগ আমরা নিয়েছি তাফসীরে মাযহারীকে কেন্দ্র করে। প্রায় তিনশ' বছর আগের এই মহতী তাফসীর গ্রন্থটির রচয়িতা স্বনামধন্য কাষী ছানাউল্লাহ্‌ পানিপথী রহ.। তার এই অনবদ্য রচনাটি একই সঙ্গে কালজ ও কালোস্তর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এর অন্তর্গত আবেদন কখনো নিঃশেষ হবার নয়। তাই আমাদের উদ্দেশ্য, এই অগাধ জ্ঞানভাগ্তার থেকে বঙ্গবাসী জনতাও বৈভবিত হোক___ হোক প্রাজ্ঞ পরি্বাজক_ চলমান প্রহরের, প্রহরাত্তরের ৷ একান্ত প্রার্থনা- -- আমাদের প্রহরাশ্রু, আমাদের ভাবনা বেদনা এভাবে হোক অক্ষয়তার অমল প্রত্যুষ । সফলতার স্নিপ্ধী শ্যামল আশ্রয়ণ। মানবাত্মার অবিরল উড়াল__ দীদারের তৃষ্ণা, বিরহদগ্ধতার দলিল । ॥|॥11.011100117.001

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.