Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু দারদা বর্ণিত মারফু বর্ণনায় এসেছে__ অপবাদ দেয়া এবং অকথ্যভাষায় গালি দেয়া, আর এক রকমের মিথ্যাচার । হজরত ইবনে মাসউদের মারফু বর্ণনায় এসেছে__ ইমানদার ব্যক্তি অপবাদ দিতে পারে না, অভিশাপ দিতে পারে না, অকথ্যভাষায় গালি দিতে পারে না এবং নির্লজ্জ হতে পারে না। তিরমিজি । কবীরা গোনাহ আরও রয়েছে। রসুল স. বলেছেন-__ যে ব্যক্তি জিহবা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গের জামিনদার হবে আমি হবো তার জান্নাতের জিম্মাদার হজরত সহল বিন সা"দ থেকে এই বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন বোখারী । ইমাম মালেক ও বায়হাকী হজরত সাফওয়ান বিন সুলাইমের মাধ্যমে মুরসাল হিসেবে বর্ণনা করেন-__ রসুল স. কে জিজ্ঞেস করা হলো, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি বললেন, হ্যা। নিবেদন করা হলো, মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন, হ্যা। পুনঃ নিবেদন করা হলো, মুমিন কি মিথ্যুক হতে পারে? তিনি স. বললেন, না। রসুল স. বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি-_ যদিও নামাজ পড়ে, রোজা রাখে এবং মুসলমান হওয়ার দাবী করে । নিদর্শন তিনটি হচ্ছে__১. কথায় কথায় মিথ্যা বলা, ২. অঙ্গীকার ভঙ্গ করা এবং ৩. আমানত খেয়ানত করা। বোখারী, মুসলিম। বোখারী ও মুসলিমে হজরত আবদুল্লাহ বিন আমর থেকে মারফু হিসেবে বর্ণিত হয়েছে__ যার মধ্যে চারটি স্বভাব থাকবে সে মুনাফিক। যদি একটি স্বভাব থাকে তবে বুঝতে হবে তার একটি মুনাফিকি স্বভাব রয়েছে। মুনাফিকের ওই স্বভাব চারটি হচ্ছে__ ১. আমানত খেয়ানত করা ২. মিথ্যা বলা ৩. প্রতিশ্রুতি ছিন্ন করা এবং ৪. অশ্রীল ভাষায় ঝগড়া করা । তৃতীয় প্রকার কবীরা গোনাহ আল্লাহ্‌র হকের সঙ্গে। যেমন ব্যভিচার, মদ্যপান । ইবনে আবী হাতেম লিখেছেন, হজরত ইবনে ওমরকে শরাব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি রসুল স.কে এ ব্যাপারে প্রশ্ন করেছিলাম । তিনি স. বলেছেন, সবচেয়ে বড় গোনাহ্‌ হলো মদ্যপান । যে শরাবপানে অভ্যস্ত হয় সে নামাজও ছেড়ে দেয় এবং নেশার ঘোরে মা, ফুফী ও খালার উপরও চড়াও হয়। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে আবদুল্লাহ বিন হুমাইদ এরকম বর্ণনা করেছেন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, নবী করীম স. বলেছেন-_ ইমান থাকা অবস্থায় কেউ বাভিচার করতে পারে না, চুরি করতে পারে না, মদ্যপান করতে পারে না। সম্পদ লুগ্ঠন ও সম্পদ আত্মসাৎ করতে পারে না। সাবধান! তোমরা এ সকল অপকর্ম থেকে বেচে থেকো । বোখারী, মুসলিম । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় অতিরিক্ত আরো রয়েছে, ইমান অবস্থায় কেউ হত্যা করতে পারে না। ৃ তাফসীরে মাযহারী/৫৯ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।