যাকে হত্যা করা আল্লাহতায়ালা হারাম করে দিয়েছেন আইনের বিধান ব্যতীত তাকে হত্যা করে না আর ব্যভিচারে লিপ্ত হয় না ।' বোখারী, মুসলিম । প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা মানে প্রতিবেশীর হক বিনষ্ট করা। অন্য এক হাদিসে রসুলপাক স. বলেছেন-_ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা অপেক্ষা অন্যস্থানের দশজন মহিলার সঙ্গে ব্যভিচার করা সহজ (অপেক্ষাকৃত কম অপরাধ)। হজরত মেকদাদ বিন আসওয়াদ এই হাদিসটি বর্ণনা করেছেন। আহমদ, তিবরানী এই হাদিসটিকে কবীর ও আওসাত পুস্তকে উল্লেখ করেছেন। হজরত আবদুল্লাহ বিন আমর বর্ণনা করেন-__রসুল স. বলেছেন, কবীরা গোনাহর একটি হচ্ছে পিতামাতাকে গালি দেয়া! এক ব্যক্তি বললো, পিতামাতাকে গালি দেয়া হয় কিভাবে? রসুলপাক স. বললেন- অন্য কারও পিতাকে গালি দিলে সে ব্যক্তিও গালিদাতার পিতাকে গালি দেয় । অন্যের মাতাকে গালি দিলে সে ব্যক্তিও গালিদাতার মাতাকে গালি দেয় । বাগবী। হজরত আবু বকর বর্ণনা করেন___রসুল স. বলেছেন, আমি কি তোমাদেরকে তিন প্রকার শ্রেষ্ঠ কবীরা গোনাহ্ সম্পর্কে অবহিত করবো না? সাহাবীগণ আরজ করলেন, নিশ্মযই। তিনি স. বললেন, কাউকে আল্লাহর সমান্তরাল ধারণা করা, পিতামাতার অনানুগত্য ৷ তিনি স. হেলান দিয়েছিলেন, একথা বলে সোজা হয়ে বসলেন এবং বললেন, ভালো করে শুনে নাও তৃতীয়টি হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা বলা। রসুলপাক স. একথা কয়েকবার বললেন। আমরা চাইছিলাম তিনি যেনো নীরব হয়ে যান। কারণ, আমরা তার কথা সম্পূর্ণই বুঝতে পেরেছি। _ জ্ঞাতব্যঃ রসুলপাক স. মিথ্যা বলাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন এ কারণে যে, মিথ্যা অনেক কবীরা গোনাহ্কে একত্রিত করে। আল্লাহ্র সঙ্গে শিরিক, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কসম, ব্যভিচারের অপবাদ, মিথ্যা দাবী, রসুল স. এর উপর মিথ্যারোপ-_ এগুলো সবই ঘিথ্যা বলার অন্তর্ভুক্ত । রসুলপাক স. এরশাদ করেছেন__ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করবে, সে যেনো জাহান্নামে তার ঠিকানা নির্বাচন করে নেয়। বোখারী, মুসলিম । গীবত ব্যভিচারের চেয়েও কঠিন। মারফু পদ্ধতিতে হজরত সাঈদ এবং হজরত জাবের থেকে বায়হাকী এ হাদিসটি বর্ণনা করেছেন। চোগলখুরীও মিথ্যার আর একটি প্রকার। হজরত আবদুর রহমান বিন গানাম এবং হজরত আসমার মারফু বর্ণনা এই যে. ওই ব্যক্তি নিকৃষ্টতম যে চোগলখুরী করে বেড়ায়। আহমদ... আর একটি মিথ্যাচার হচ্ছে ফাসেক ব্যক্তির প্রশংসা করা। হজরত আনাসের মারফু বর্ণনায় এসেছে__ ফাসেকের প্রশংসা করা হলে আল্লাহতায়ালা রাগান্বিত হন এবং আল্লাহ্র আরশ কাপতে থাকে । বায়হাকী । লানতের অনুপযুক্ত ব্যক্তিকে লানত করা আর এক প্রকার মিথ্যাচরণ। এমতাবস্থায়, লানত ফিরে আসে লানতকারীর উপরেই । তিরমিজি । তিরমিজি এই হাদিসটি হজরত ইবনে আর্বাস থেকে বর্ণনা করেছেন। তার নিকট থেকে আরও বর্ণনা করেছেন আবু দাউদ । তাফসীরে মাযহারী/৫৮ পু ॥111.011100119.00
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।