পড়ে থাকবে এবং ধ্বংস হয়ে যাবে । আল্লাহপাক এরশাদ করেছেন, 'যে সকল লোক আল্লাহ্ ও তার রসুলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া এবং আখেরাতে আল্লাহ্র অভিসম্পাত পতিত হবে এবং আল্লাহ্ তাদের জন্য অপমানজনক আযাব প্রস্তুত করে রেখেছেন। আর যারা মুসলমান পুরুষ ও নারীকে দুঃখ দেয় তারা নিজেদের উপর অপবাদ এবং প্রকাশ্য গোনাহর বোঝা ওঠাবে। এই আয়াতে দু'প্রকার কবীরা গোনাহ্র বর্ণনা রয়েছে। প্রথমে কুফর এবং পরে বান্দাদের উপর জুলুম করার কথা এসেছে। ইতোপূর্বে বর্ণিত 'ইমানদারগণ তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ কোরো না... পরস্পরকে হত্যা কোরো না'_-এ সকল কথায় বুঝা যায় সম্পদহানি এবং প্রাণহানি উভয়টিই কবীরা গোনাহ্। বিশুদ্ধ হাদিস সমূহে কবীরা গোনাহ সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রে জুলুম এবং শিরিকের কথাই এসেছে। হজরত আনাস এবং হজরত আমর বিন আব্দুল্লাহ্ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কবীরা গোনাহ্ হচ্ছে আল্লাহ্র সাথে শরীক করা, মাতা-পিতার অবাধ্য হওয়া, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, মিথ্যা কসম খাওয়া । মিথ্যা কসম খাওয়ার কথা হজরত আব্দুল্লাহ্ বিন আমরের বর্ণনাসূত্রে উল্লেখ করেছেন বোখারী । হজরত আনাসের বর্ণনায় মিথ্যা কসমের পরিবর্তে মিথ্যা সাক্ষ্য দেয়ার কথা এসেছে। এ বর্ণনাটি লিখেছেন বোখারী ও মুসলিম । হজরত আনাস থেকে ইবনে মারদুবিয়া লিখেছেন-_ কবীরা গোনাহ সাত প্রকার। উপরে বর্ণিত তিন প্রকার ব্যতীত অন্য চার প্রকার হচ্ছে__ সাধনী রমণীকে ব্যভিচারের অপবাদ দেয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া এবং জেহাদের ময়দান থেকে পশ্চাদপসরণ করা । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, নবী করীম স. বলেছেন__ তোমরা সাতটি ধ্বংসাত্মক বন্ত থেকে দূরে থেকো। সাহাবীগণ নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! ধ্বংসাত্বক বিষয়গুলো কী? তিনি স. বললেন___ ১. আল্লাহ্র সাথে শরীক করা, ২. যাদু করা, ৩. অন্যায়ভাবে হত্যা করা, 8. সুদ খাওয়া, ৫. এতিমের মাল আত্মসাৎ করা, ৬. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন এবং সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া __ বোখারী, মুসলিম ৷ ইবনে রাহ্বিয়ার বর্ণনায় পিতা- মাতার অবাধ্যতা এবং কাবা শরীফের মধ্যে গোনাহ্ করার কথাও এসেছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল ! আল্লাহর নিকট সব চেয়ে বড় গোনাহ কোনটি? তিনি স. বললেন-_ কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। পুনঃ জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি স. বললেন__ তোমার সন্তান তোমার একান্নবর্তী হবে এই ভয়ে যদি তুমি তাকে হত্যা করো। পুনঃ প্রশ্ন করা হলো-_তারপর? তিনি স. বললেন_ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া । এর পরিপ্রেক্ষিতে আল্লাহপাক কোরআনের এ আয়াত নাজিল করেছেন-___ “যারা আল্লাহ্ ছাড়া কাউকে উপাস্য বলে স্বীকার করে না এবং পু তাফসীরে মাযহারী/৫৭ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।