Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

কবীরা গোনাহের দ্বিতীয় ধরণটি হচ্ছে এই-_ এতে করে আল্লাহ্‌র বান্দাদের জীবন সম্পদ অথবা সম্মান ক্ষতিগ্রস্ত হয়। ইমাম সুফিয়ান সওরী বলেন, তোমাদের ও আল্লাহ্‌র বান্দাদের হক বিনষ্ট হওয়া কবীরা গোনাহ্‌। আল্লাহ্র হক বিনষ্ট করাও কবীরা গোনাহ্‌। আল্লাহ্‌ মহান, তার রহমতের তুলনায় সকল কিছুই ক্ষুদ্র । তিনি সকল গোনাহ্‌ ক্ষমা করে দিতে পারেন! রসুল স. নিবেদন করেছেন, হে আমার আল্লাহ্‌! তোমার মাগফেরাত আমাদের গোনাহ থেকে অনেক বড়। আল্লাহ্‌ নিজে বলেছেন, আমার রহমত সবকিছু থেকে বড়। হজ্বরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. বলেছেন___ আল্লাহ্‌র নিকট তিনটি দপ্তর থাকবে৷ প্রথম দণ্তরটিকে আল্লাহ্‌ উপেক্ষা করবেন অর্থাৎ আল্লাহ্‌ ইচ্ছে করলে প্রথম দফতরভূতদেরকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় দফতরভূতদেরকে করবেন না। আর ক্ষমার অযোগ্য এই দফতরটি হবে শিরিকের । আর যাদেরকে উপেক্ষা করবেন তারা হচ্ছে-_ আল্লাহ্র হক বিনষ্টকারী, নামাজ ও রোজা ইত্যাদি হুকুম পরিত্যাগকারী ৷ আল্লাহ্‌ ইচ্ছে করলে তাদেরকে ক্ষমা করে দিবেন। যাদেরকে আল্লাহ্‌ অব্যাহতি দিবেন না, তারা হচ্ছে বান্দার হক বিনষ্টকারী । বান্দার হক বিনষ্টকারীদেরকে আল্লাহ্‌ মাফ করবেন না (বোন্দা যদি মাফ করে তবেতো ভালোই) আহমদ, হাকেম। হজরত সালমান এবং হজরত আবু হোরায়রা থেকে তিবরানীও এরকম বর্ণনা করেছেন। হজরত আনাস থেকে বর্ণনা করেছেন বায্যার। হজরত আনাস বিন মালেক বলেন, রসুল স. বলেছেন কিয়ামতের দিন আরশের দিক থেকে এক আহবানকারী ঘোষণা দিবেন, হে উম্মতে মোহাম্মদী! নিশ্চয়ই আল্লাহ সকল বিশ্বাসবান পুরুষ এবং বিশ্বাসবতী নারীকে ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা একে অপরের হক ক্ষমা করে দাও এবং আল্লাহ্র রহমতবেষ্টিত হয়ে জান্নাতে প্রবেশ করো। বাগবী। হজরত আবু বকর বর্থনা করেন, বিদায় হজের ভাষণে রসুল করীম স. ঘোষণা দিয়েছেন__ তোমাদের একের রক্ত, সম্পদ এবং সম্মান অপরের জন্য হারাম । যেমন হারাম আজকের দিন। তোমাদের জন্য আজকের দিন, এই শহর, এই মাস হারাম হয়েছে। (অর্থাৎ কারও জানমাল এবং ইজ্জতের হক বিনষ্ট করা জায়েয নয়, যেমন জায়েয নয় হেরেম শরীফের মধ্যে কোনো গোনাহ্‌ করা)। বোখারী, মুসলিম । তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আমর বিন আস থেকে । তিনি আরো বলেছেন, হাদিসটি বিশুদ্ধ । হজরত উসামা বর্ণনা করেন, আমি রসুল স. এর সঙ্গে একই বাহনে আরোহী হয়ে হজ করতে গেলাম । লোকেরা রসুল স. এর খেদমতে হাজির হয়ে বলতে লাগলো, হে আল্লাহ্‌র রসুল ! আমি তওয়াফ করার আগেই সায়ী করে ফেলেছি। কেউ বলতে লাগলো আমি আগের কাজটি পরে, পরের কাজটি আগে করে ফেলেছি। রসুল স. বললেন, এতে কোনো গোনাহ্‌ নেই। গোনাহ্গারতো ওই ব্যক্তি, যে অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্পদ নষ্ট করেছে ।তারা গোনাহে তাফসীরে মাযহারী/৫৬ ূ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।