সুরা নিসা ঃ আয়াত ৩১ ধরি 43552844505 -0542 সর ৫ টা 0 তোমাদিগকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব এবং তোমাদিগকে সম্মানজনক স্থানে দাখিল করিব । __ এরশাদ হয়েছে, বড় গোনাহ্ থেকে বিরত থাকলে ছোট গোনাহ্ মাফ করে দেয়া হবে। হজরত আলী বলেন, কবীরা বেড়) গোনাহ্ ওইগুলো যার শাস্তিরূপে নির্ধারিত হয়েছে দোজখ-__ যে কাজে রয়েছে আল্লাহ্র অসন্তরষ্টি এবং অভিসম্পাত ও অবধারিত শাস্তি । জুহাক বর্ণনা করেন, ওই সমস্ত পাপ কবীরা গোনাহ্ নামে অভিহিত, যে সমস্ত কাজের জন্য দুনিয়ায় অথবা আখেরাতে আযাবের ভয় দেখানো হয়েছে। আমি বলি, কবীরা গোনাহ্র ধরণ তিনটি । এক আল্লাহ্র সাথে শরীক সাব্যস্ত করা। রসুল স. যা কিছু নিয়ে এসেছেন তাকে মিথ্যা সাব্যস্ত করাও শিরিকের অন্তর্তক্ত। এই ধরনের মিথ্যাচার ব্যাখ্যাসহ অথবা ব্যাখ্যা ব্যতিরেকে করা হলেও শিরিক পদবাচ্য হবে। আর যদি ইসলামের বদনাম করার উদ্যোগ নেয়া হয় তবে তাকে নফসানিয়াত বা বেদাত বলা হবে, এরকম কাজও কুফর। দু'টি অবস্থার পার্থক্য এই যে, প্রথমাবস্থার কৃফর হলো ইচ্ছাকৃত এবং পরের অবস্থার কৃফর অনিচ্ছাকৃত। তাদের উদ্দেশ্য কৃফরী না হলেও তাদের গতি কুফরীর দিকেই। বলে জানে । আরও রয়েছে জুহনিয়া, মোতাজিলা ও মোজাস্সেমা । এরা মনে করে আল্লাহ্র শরীর ও অঙ্গ প্রতঙ্গ রয়েছে। এরা অন্তর্ভত রয়েছে কুফরীর দ্বিতীয় অবস্থায় অর্থাৎ আকিদা ও দন্ত প্রদর্শনের দিক থেকে তারা বেদাতী এবং নফস্ পোরস্ত (প্রবৃত্তিপূজক)। এর উপর ভিত্তি করেই হজরত আলী এবং হজরত ইবনে মাসউদ বলেন, সবচেয়ে বড় কবীরা গোনাহ হলো আল্লাহ্র সঙ্গে শরীক করা এবং আল্লাহ্র শাস্তিকে ভয় না করা এবং আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া । আমি বলি, আল্লাহপাক বলেছেন তার গোপন জিজ্ঞাসাবাদ থেকে যারা নির্ভয় তারাই ক্ষতিগ্রস্ত এবং পথভ্রষ্ট ব্যক্তি ব্যতীত কেউই আল্লাহ্র রহমত থেকে নিরাশ হবে না। আর আল্লাহ্র রহমত হতে নিরাশ হয় কেবল কাফেরেরাই। এ জ্ঞাতব্যঃ আওসাত নামক গ্রন্থে বাযৃযার এবং তিবরানী হজরত ইবনে আব্বাস থেকে লিখেছেন, রসুল স.কে জিজ্ঞাসা করা হলো, কবীরা গোনাহ কী? তিনি স. বললেন, আল্লাহ্র জাত ও সিফাতের শরীক করা৷ আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এবং আল্লাহর গোপন ধরপাকড় থেকে ভাবনামুক্ত হয়ে যাওয়া ।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।