Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

আমার বান্দা জীবন দেয়ার জন্য তাড়াহুড়া করলো। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম । বাগবী। আবু দাউদ ও ইবনে হাব্বান “সহীহ' পুস্তকে লিখেছেন, হজরত আমর বিন আস এই আয়াত থেকে শীতাতংকের কারণে তায়াম্মুম জায়েয হওয়ার দলিল উপস্থাপন করেছেন। রসুল স. ও তার এই দলিলকে অপছন্দ করেননি । হজরত আমর বিন আস বলেন, এক শীতের রাতে আমার স্বপ্রদোষ হয়ে গেলো । ওই সময় আমি জাতুস্সালাসিলের যুদ্ধে ছিলাম । আমার সন্দেহ হলো, এখন যদি আমি গোসল করি তবে হয়তো ঠাণ্ডায় মরেই যাবো । আমি তখন তায়াম্মুম করে নামাজ পড়ে নিলাম । একথা যখন রসুলপাক স. এর সামনে পেশ করা হলো, তখন তিনি স. বললেন, তুমি তাহলে জানাবাত অবস্থায় তোমার সাথীদেরকে নিয়ে নামাজ পড়েছো। আমি বললাম, হ্যা । আল্লাহপাক এরশাদ করেন, “তোমরা নিজেদেরকে হত্যা কোরো না'। রসুলপাক স. আমার কথা শুনে হাসলেন। কোনো মন্তব্য করলেন না। হাসান, হজরত ইকরামা, আতা ইবনে আবি রিবাহ্‌ এবং সুদ্দীর নিকটে এ আয়াতের প্রকৃত অর্থ হচ্ছে__ একে অপরকে হত্যা কোরো না। যেমন__ অন্য এক আয়াতে এসেছে 'অতঃপর তোমরা এমন লোক যে একে অপরকে হত্যা করে'। শিরিকের পরে সবচেয়ে বড় গোনাহ হচ্ছে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করা। হজরত জারীর বর্ণনা করেন, রসুল স. আমাকে বললেন, আমি মানুষকে শুনিয়ে দিতে চাই, আমার পর তোমরা কাফের হয়ে যাবে না বটে, তবে একে অপরের মস্তক ছেদন করতে থাকবে । বোখারী ৷ বনে 5 অন্যায় হারাম সম্পদ ভক্ষণ করতে গিয়ে তোমরা তোমাদের জীবনকে ধ্বংস করে দিও না। অন্যায় সম্পদ তার ভক্ষণকারীকে বরবাদ করে দেয় এবং দোজখে নিয়ে যায়। তারা সর্বক্ষণ সেখানেই থাকবে । অন্যায় মালই তার ধ্বংসের কারণ। আসেম বিন বাহদেলা বর্ণনা করেন, মাসরুক সিফফিনে গিয়েছিলেন । তিনি উভয় বাহিনীর মধ্যবর্তী স্থলে দীড়িয়ে বললেন__ হে মানুষেরা! মনোযোগ দিয়ে শোনো এবং জবাব দাও যদি কোনো আহবানকারী তোমাদেরকে আকাশ থেকে আহবান করে, তাকে যদি তোমরা দেখতে পাও ও তার কথা শুনতে পাও- সে যদি বলে, যে কাজে তোমরা নিয়োজিত রয়েছো, আল্লাহ্‌ সে কাজ করতে নিষেধ করেছেন। তবে কি সে কাজ থেকে তোমরা বিরত থাকবে? লোকেরা জবাব পু ভাকসীরে যাযহারী/৫৩ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।