বর্ণনা থেকে বুঝা যায়, পৃথক হওয়া অর্থ শারীরিকভাবে পৃথক হওয়া। এতে করে মজলিশ থেকে পৃথক হওয়াই বুঝা যায় । হজরত ইবনে ওমর থেকে মুসলিম বর্ণনা করেন, যখন দু'জন (ক্রেতা-বিক্রেতা) বেচা-কেনায় লিপ্ত থাকে, তখন পৃথক না হওয়া পর্যন্ত প্রত্যেকের অধিকার থাকবে (তারা ইচ্ছে করলে বেচাকেনা ঠিক রাখতে পারবে, ইচ্ছে করলে রহিত করতেও পারবে)। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, বেচাকেনার পরও প্রত্যেকের রদবদলের অধিকার থাকবে যতোক্ষণ স্থানচ্যুত না হবে। দ্বিতীয় বর্ণনায় আমর বিন শোয়াইবের দাদার বক্তব্য হিসেবে এসেছে__ ক্রয় বিক্রয়কারী পৃথক হয়ে না যাওয়া পর্যস্ত অধিকার থাকবে (দেখার অধিকার ও দোষক্রটি বের করার অধিকার ব্যতীত)। অতএব, যদি এরকম হয় তবে পৃথক হওয়ার পরও এক নির্দিষ্ট সময় পর্যন্ত রহিত করার অধিকার থাকবে । কারও জন্য এরকম করা বৈধ নয় যে, কেনাবেচা বাতিল করার সন্দেহে আগেই পৃথক হয়ে যাবে । তিরমিজি, আবু দাউদ ও নাসাঈ । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, স্বীকারোক্তি সম্পন্ন হওয়ার পর পারস্পরিক সম্মতি ব্যতীত পৃথক হয়ো না। আবু দাউদ । হজরত জাবের বর্ণনা করেন, রসুল স. এক মজলিশে এক বিধর্মীর সঙ্গে কেনাবেচার পরও বেচাকেনা বাতিল করার অধিকার দিয়েছিলেন । তিরমিজি । এই হাদিসের ব্যাখ্যা ছারা বুঝা যায় বেচাকেনা সম্পন্ন হওয়ার পরও স্থান ত্যাগের পূর্ব পর্যন্ত বেচাকেনাকে নাকচ করা জায়েয । ওয়াল্পহু আ'লাম। পুনঃ এরশাদ হচ্ছে, 'নিজদিগকে হত্যা করিও না।' সাবেত বিন জুহাক বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্ত দ্বারা নিজকে নিজে হত্যা করলো কিয়ামতের দিন ওই বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে। ইমাম শাফেয়ীর মাধ্যমে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাগবী। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে প্রবেশ করবে এবং সর্বক্ষণ সে সেখানে এই শাস্তিই পেতে থাকবে । আর যে কোনো লৌহ নির্মিত অস্ত্র ছারা আত্মহত্যা করবে দোজখেও তার ওই রকম সার্বক্ষণিক আত্মহনন চলতে থাকবে । সামান্য শাব্দিক পরিবর্তনের সঙ্গে এই হাদিসটি আরও উল্লেখ করেছেন বোখারী, মুসলিম, তিরমিজি এবং নাসাঈ । আবু দাউদের বর্ণনায় এসেছে, যে বিষপান করবে জাহান্নামের আগুনের মধ্যেও তার বিষপান চলতে থাকবে অব্যাহতভাবে । হজরত জুনদুব বিন আব্দুল্লাহ্ বর্ণনা করেন, রসুল স. বলেছেন-_অতীত সম্প্রদায়ের এক ব্যক্তির হাতে ঘা হয়েছিলো, সে ওই ঘা এর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ তরবারী দিয়ে হাতটি কেটে ফেললো । রক্ত প্রবাহিত হতে শুরু করলো । মৃত্যু না হওয়া পর্যন্ত সে রক্তপাত থামলো না। আল্লাহ্তায়ালা বললেন, তাফসীরে মাযহারী/৫২ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।