শাফেয়ী ও ইমাম আহমদ ইজাব ও কবুলের পরও স্থান ত্যাগের পূর্বে ক্রেতা- বিক্রেতা যে কোনো একজন স্বীকারোক্তি বাতিল করতে পারে বলে মনে করেন। কেননা, হজরত ইবনে ওমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, ক্রেতা বিক্রেতা উভয়েই একে অপরের বিরুদ্ধে বাতিল করার অধিকার রাখে যতোক্ষণ তারা পৃথক না হয়ে যায়। বোখারী, মুসলিম । হজরত হাকিম বিন হাজাম বর্ণনা করেন, রসুল স. বলেছেন, ক্রেতা-বিক্রেতা উভয়ের বাতিল করার অধিকার থাকবে যতোক্ষণ পর্যস্ত তারা পৃথক হয়ে না পড়ে। যদি তারা উভয়ে সত্য কথা বলে এবং পণ্যবস্তর দোষক্রটি জানিয়ে দেয়, তবে উভয়েই বরকত লাত করবে । আর মিথ্যা বললে এবং দোষ গোপন করলে বরকত বিনষ্ট হবে৷ বোখারী, মুসলিম । এ প্রসঙ্গে হানাফিগণ বলেন, কিতাবুল্লাহ্র বিরুদ্ধে হাদিসের উপর আমল করা জায়েয নয় ॥ আর কিতাবুল্লাহ্র বর্ণনা হচ্ছে এরকম-_ ইজাব ও কবুলের পর কারো স্বীকারোক্তি ভঙ্গের অধিকার থাকে না। অর্থাৎ ইজাব পেশ করার পর তা কবুল করা না করা সম্পর্কে ক্রেতা-বিক্রেতা উভয়েই অধিকার রাখে । নতুবা বেচা-কেনায় চূড়ান্তভাবে সম্মত হওয়ার পর নতুন করে বিক্রয়ের পণ্য বেচা-কেনা হতে পারে না! হাদিসে বর্ণিত অধিকার হচ্ছে, স্বীকারোক্তি পূর্ব অধিকার । স্বীকারোক্তিপরবর্তী অধিকার নয়। হাদিস শরীফে পৃথক হওয়ার যে কথা এসেছে তা হচ্ছে, দরদাম নির্ধারণ সংক্রান্ত কথাবার্তার পার্থক্য হওয়া 'শোরীরিকভাবে পৃথক হয়ে যাওয়া নয়)। হেদায়া। ইবনে হুম্মাম লিখেছেন, পৃথক হওয়া অধিকাংশ ক্ষেত্রে কথার মাধ্যমেই হয়। যেমন আল্লাহতায়ালা এরশাদ করেছেন, আর আহলে কিতাবগণ তাদের কাছে স্পষ্ট প্রমাণ ও কিতাব আসার পর বিভক্ত হয়ে গেলো। আমাদের নিকট বিশুদ্ধ ধারণা এই যে, মজলিশ থেকে পৃথক হওয়ার আগেই চূড়ান্ত বেচাকেনা ও বিক্রয়মূল্য অধিকার করার বৈধতা সম্পর্কে এই আয়াতে প্রমাণ এসেছে। কিন্তু রহিত করা বা বাতিল করার অধিকারের কথা এখানে বলা হয়নি। এজন্য উত্তম এই, যেমন বলেছেন ইমামে আজম-_ বেচাকেনার স্বীকারোক্তি সম্পন্ন হওয়ার পরও পণ্য দর্শনের অধিকার এবং দোষ চিহ্নিত করার অধিকার অবশিষ্ট থাকবে । তেমনি মজলিশ থেকে পৃথক হওয়ার পূর্বের মজলিশের অধিকারও স্বীকার করতে হবে যাতে বিশুদ্ধ হাদিসের উপর আমল করার ব্যাপারটি বাদ না পড়ে যায়। হানাফীগণ আরো বলেছেন, বেচাকেনার কাজে নিয়োজিত থাকা পর্যন্ত তাদেরকে ক্রেতা-বিক্রেতা বলা যাবে। আর স্বীকারোক্তি পূর্ণ হওয়ার পর ক্রেতা-বিক্রেতা বলা যাবে না-_একথা ঠিক নয়৷ কেননা, দ্বিতীয় পক্ষ কবুল করার আগেই প্রথম পক্ষকে বলা হয় বিক্রেতা । তার ইজাবের পর ক্রেতা কবুল না করা পর্যন্ত তাদেরকে ক্রেতা-বিক্রেতা বলা যায় না। হ্যা ইজাব ও কবুলের পর যখন স্বীকারোক্তি সমাপ্ত হয়ে যায়, তখন বাকী থাকে কেবল লেনদেনের কাজ। স্বীকারোক্তি ও লেনদেন একই মজলিশের অন্তর্তুত। কাজেই স্বীকারোক্তির মজলিশ বাকী থাকা মানে বেচাকেনাও অবশিষ্ট থাকা । এছাড়া বিভিন্ন হাদিসের তাফসীরে যাযহারী/৫১ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।