Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

বিক্রয়ের সময় তারা কসম খায় এবং গোনাহগার হয়ে যায়। আর কথা বলার সময় মিথ্যা কথা বলে থাকে । হজরত রেফায়া বিন রাফে থেকে হাকেম এরকম রসুল স. বলেছেন, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন গোনাহ্গারদের দলভুক্ত করে ওঠানো হবে, যারা আল্লাহকে ভয় করে তারা ব্যতীত। তারা পুণ্যবান, ক্রয় বিক্রয়ের সময় যারা সত্য কথা বলেন । হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন হাকেম। হাকেম ও তিরমিজির আরো একটি বর্ণনায় রয়েছে__ হজরত আবু সাঈদ খুদরী বলেন, রসুল স. বলেছেন--_ সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ীদের হাশর হবে আশ্দিয়া, সিদ্দিক ও শহীদগণের সঙ্গে । তিরমিজি হাদিসটিকে বলেছেন হাসান। ইবনে মাজা এবং হাকেম হজরত ইবনে ওমর থেকে মারফু হিসাবে বর্ণনা করেন, সত্যপন্থী ও আমানতদার মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথী হবে। হজরত সাফওয়ান বিন উমাইয়া থেকে তিবরানী মারফু হিসাবে বর্ণনা করেন, আল্লাহ্র সাহায্য সতকর্মশীল ব্যবসায়ীদের সঙ্গে । ইসপাহানী মারফু হিসেবে হজরত আনাস থেকে বর্ণনা করেছেন, সত্যবাদী ব্যবসারী কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় পাবে। হজরত মুআজ বিন জাবাল থেকে ইসপাহানী আরো লিখেছেন, রসুল স. বলেছেন, ওই ব্যবসায়ীর উপার্জন পবিত্র যারা ক্রয়- বিক্রয়ের সময় মিথ্যাশ্রয়ী হয় না, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে না, আমানত রাখা হলে আমানত খেয়ানত করে না, ক্রয় করার সময় বিক্রেতার ক্ষাতি করে না, বিক্রি করার সময় (অযথা) প্রশংসা করে না, ঝণ পরিশোধে টালবাহানা করে না এবং পাওনা আদায় করার বেলায় অসৎ আচরণ করে না। হজরত রাফে বিন খাদিজ বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহ্‌র রসুল! সবচেয়ে পবিত্র উপার্জন কোন্টি? তিনি স. বললেন, স্বহস্তে উপার্জন এবং পবিত্র বিক্রয় । আহ্মদ | হজরত মেকদাম বিন মাদী কর্ব রা. বর্ণনা করেন, রসুল স. বলেছেন-_স্বহস্তে উপার্জন অপেক্ষা উত্তম কোনো আহার নেই। আল্লাহ্‌র নবী হজরত দাউদও স্বহস্তে উপার্জনলন্ধ আহার ভক্ষণ করতেন। বোখারী । জননী আয়েশা বলেন, রসুল স. এরশাদ করেছেন__ তোমাদের আহার্য বস্ত্র মধ্যে সবচেয়ে পবিত্র আহার ওইটি যা তোমরা স্বহস্তে উপার্জন করো। তোমাদের সন্তানদের উপার্জনও তোমাদের উপার্জন । তিরমিজি, ইবনে মাজা । এই আয়াত দ্বারা একথা প্রমাণিত হয় না যে, ব্যবসা ব্যতীত অন্য উপায়ে প্রাপ্ত সম্পদ নিষিদ্ধ । যেমন-_মোহর, দান খয়রাত, ঝণ ইত্যাদি । এসমস্ত উপায়ও শরিয়তসিদ্ধ । হানাফীগণ এই আয়াত ঘ্বারা প্রমাণ করেন যে, স্থবীকারোক্তির মজলিশে ইজাব ও কবুলের (প্রস্তাব ও সম্মতির) পর বেচা-কেনা করার ইচ্ছা রহিত হয়ে যায় না, যদি ক্রেতা-বিক্রেতা স্থানান্তরিত না হয়। ইমাম মালেকও এই মত পোষণ করেন। কারণ, এতে রয়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতি । তাই কথা বদল হবে না। কিন্তু পণ্য প্রদান ও পণ্যমূল্য লাভের অধিকার বলবৎ থাকবে । এই অধিকার বাতিল করার ক্ষমতা ক্রেতা বিক্রেতা কারোই নেই । ইমাম তাফসীরে যাযহারী/৫০ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।