সুরা নিসা ই আয়াত ২৯ 06941538485 ৩2৬ ০৮৫৩৫১৬৫458 ০ হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না; কিন্ত তোমাদের পরস্পর রাজী হইয়া ব্যবসায় করা বৈধ; এবং নিজদিগকে হত্যা করিও না; আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু । এরশাদ হয়েছে-_ কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না। গ্রাস করতে পারবে না যেমন মুসলমানদের সম্পদ, তেমনি কাফেরদের সম্পদ । যারা সন্ধিসূত্রে আবদ্ধ নয়, সে সকল কাফেরের সঙ্গে যুদ্ধের মাধ্যমে হস্তগত সম্পদ ভক্ষণ করা অবশ্য অবৈধ নয় ।অন্যায়ভাবে আত্মসাৎ নিষিদ্ধ বলেই শরিয়তে ছিনতাই, চুরি, খেয়ানত, সুদ এবং অবৈধ বেচাকেনাকে হারাম করে দেয়া হয়েছে। বৈধ সম্পদ উপার্জন এবং ভক্ষণের উপায় হচ্ছে ব্যবসা । কুফাবাসীদের ক্রোতে এসেছে “তিজারাতান' শব্দটি । এই ক্রোতই প্রসিদ্ধি লাভ করেছে। অন্যান্য ক্বারীগণ পড়েছেন “তিজারাতুন' । ব্যবসা হতে হবে পারস্পরিক সন্তরষ্টির ভিত্তিতে । রসুল স. বলেছেন, বেচাকেনা সংঘটিত হয় উভয়ের রাজীখুশীর মাধ্যমে । হজরত আবু সাঈদ খুদরী থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা এবং ইবনে মুনজির ৷ “বায়" বা ক্রয়বিক্রয়ের অর্থ হলো পণ্য বিনিময়-_ তা বাক্য ব্যয়ের মাধ্যমে হোক অথবা বিনা বাক্য ব্যয়ে শুধু লেনদেনের মাধ্যমে । “ইজারা' অর্থ হলো অর্থের বিনিময়ে ভাড়া করা। এছাড়াও একের জন্য অন্যের সম্পদ হালাল হওয়ার আরও উপায় রয়েছে যেমন_ _হেবা (দান), মীরাস ইত্যাদি । এতদসত্তেও ব্যবসাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, সাধারণতঃ ব্যবসার মাধ্যমেই প্রাত্যহিক প্রয়োজন নির্বাহ করা জ্ঞাতব্যঃ হজরত আবু উমামা থেকে ইসপাহানী মারফু হাদিসে বর্ণনা করেন, উপার্জন তখনই পবিত্র হবে যখন ব্যবসা পরিচালিত হবে চারটি নীতিমালার ভিত্তিতে । ১. বেচাকেনার সময় অসততা না করা___ অর্থাৎ ভালো ও মন্দ এক সঙ্গে না মিশানো । ২. বিক্রয়যোগ্য বস্তুর অতিপ্রশংসা না করা। ৩. বিক্রয়ের সময় ধোকাবাজি না করা। ৪. কেনাবেচার সময় কসম না খাওয়া । ইমাম আহমদ ও ইমাম হাকেম লিখেছেন, আব্দুর রহমান বিন শাবেল বর্ণনা করেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ব্যবসায়ীরাই ফাসেক ফাজের হয়ে থাকে (সাধারণতঃ) | সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ্ কি বেচাকেনাকে হালাল করেন নিঃ তিনি স. বললেন, হালাল করবেন না কেনোঃ কিন্তু ব্যবসায়ীদের অভ্যাস, তাফসীরে মাযহারী/৪৯ ॥11.011100119.00
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।