বর্তমানে বাদী বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছে! এরকম করলে আর আয়াতের হুকুমটি সাধারণ থাকে না। এখানে আপত্তি দূর করণার্থে এরকম ব্যাখ্যা করা যেতে পারে যে, হাদিসটি যদিও খবরে আহাদ (একক বর্ণিত) কিন্তু এর সমর্থনে রয়েছে এজমা ৷ আর এজমা দ্বারা কোরআনের হুকুমকে সুনির্ধারিত করা জায়েয । ইমাম শাফেয়ীর মতে গোলামের জন্য স্বাধীনা স্ত্রীর বর্তমানে বাদীকে বিবাহ করা জায়েয । কিন্তু ইমাম আজম ও অন্যান্য ইমামগণের মতে জায়েয নয়। কেননা, হাদিসে মুরসাল দ্বারা সাধারণ নিষিদ্ধতা এসেছে বিরুদ্ধবাদী ইমামগণের নিকট । জায়েয না হওয়ার সিদ্ধান্তটিও একটি সাধারণভাবে চিহ্নিত সিদ্ধান্ত কাজেই ত্রীতদাসেরাও সাধারণ সিদ্ধান্তের বাইরে নয়। ওয়াল্লহু আ'লাম। সুরা নিসাঃ আয়াত ২৬ চি ২ -2$০: ০৫ পের ১5... 2১১ পাপি্িত ৬ পা ১5১৩১০৩০৮৭২ ৯৪2০০480% ডি ০৮৫ 2158৮ এবি ক ০7:216-254010585-০৯ 0 আল্লাহ্ কামনা করেন তোমাদের পূর্ববর্তীদের চরিত-কথা তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে, উহার হিতাহিত নির্দেশ করিতে এবং তোমাদিগকে ক্ষমা করিতে । আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । পূর্ববর্তী উম্মতের রীতিপদ্ধতি সম্পর্কে বিবরণ দান করার উদ্দেশ্য এই যে, যেনো এতে করে সত্যাসত্য স্পষ্ট হয়ে যায় এবং হেদায়েতের পথ হয় প্রশস্ততর ৷ এই আয়াত ছারা প্রমাণিত হয় যে, অতীত শরিয়তের কোনো হুকুম যদি আমাদের শরিয়তে মনসুখ না হয়ে থাকে এবং সেই হুকুম যদি কিতাবুল্লাহ্ ও সুন্নত সমর্থিত হয়, তবে তার উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব হবে! এমতো ক্ষেত্রে ইহুদীদের বর্ণনা অবশ্য গ্রহণযোগ্য নয়। কেননা, ইহুদীরা অবিশ্বস্ত ও অমাননীয়__ যদিও হজরত আব্দুল্লাহ্ বিন সালাম এবং হজরত কাব বিন আহবার ইহুদী ও খৃষ্টান ধর্ম ছেড়ে মুসলমান হওয়ার পর যে সকল ইসরাইলী বর্ণনা করেছেন, সেগুলো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে । আল্লাহতায়ালার আর একটি উদ্দেশ্য এই-__ তিনি মুসলমানদেরকে ক্ষমা করে দিতে চান, তওবার সুযোগ দিতে চান। আল্লাহ্ চান তোমরা এমন কাজ করো যার দ্বারা গোনাহের কাফফারা হয়ে যায়। আর আল্লাহ সকলের নেক আমল সম্পর্কে পরিজ্ঞাত, কারণ তিনি সর্বজ্ঞ। তার সকল হুকুমের মধ্যে রয়েছে হিকমত । কারণ, তিনিই প্রজ্ঞাময় । তাফসীরে মাযহারী/৪ ৭ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।