সনদকে মিলিয়ে বায়হাকী এবং তাবারী এই হাদিসটি লিখেছেন। আমেরে আহওয়াল এর বর্ণনাকে গরীব বলে চিহিত করা হয়েছে (যে বিশুদ্ধ হাদিসের বর্ণনাকারী মাত্র একজন তাকে গরীব বলে)। কিন্তু আমর বিন ওবায়েদও হাসান থেকে প্রসিদ্ধ সনদে এরকম বর্ণনা করেছেন। সাঈদ বিন মানসুরের হাদিসকে হাফেজ বলেছেন মোবহাম । (যে হাদিসের বর্ণনাকারীর সঠিক পরিচয় পাওয়া যায় না সে হাদিসকে মোবহাম বলে)। কেননা সাঈদ উদ্ধৃত করেছেন ইবনে আলিয়ার বর্ণনা এবং ইবনে আলিয়া তার নিজের এবং হাসান বসরীর মধ্যবর্তী বর্ণনাকারীর নাম উল্লেখ করেননি। শুধু এতোটুকুই বলেছেন, হাসান বসরী থেকে শুনেছেন এমন এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক এই হাদিসটি মুরসাল হিসেবে হাসান থেকে বর্ণনা করেছেন (যে হাদিসের শেষ দিকের বর্ণনাকারী বাদ পড়েছে এবং এই কারণে যে হাদিস সমাপ্ত হয়েছে কোনো তাবেয়ীর মাধ্যমে তাকে বলে মুরসাল )। ইবনে আবী শায়বাও মুরসাল হিসেবে এই বর্ণনাটি দিয়েছেন । আমাদের নিকট হাদিসটি মুরসাল হলেও দলিল হিসেবে গণ্য ৷ ইমাম শাফেয়ীও একে মুরসাল বলেছেন এবং দলিল হিসেবে সাব্যস্ত হওয়ার উপযুক্ত গণ্য করেছেন। সাহাবীগণের বক্তব্য এই বর্ণনাটির পোষকতা করেছে। ইবনে আবী শায়বা এবং বায়হাকী হজরত আলী থেকে মওকুফ হিসেবে বর্ণনা করেন, স্ত্রী থাকা সর্তেও স্বাধীন ব্যক্তির জন্য বাদীকে বিবাহ করা শোভনীয় নয়। (যে হাদিসের বর্ণনাসূত্র সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মওকুফ বলা হয়)। দ্বিতীয় বর্ণনায় এসেছে, স্ত্রী থাকলে বাঁদীকে বিবাহ করা যাবে না। হজরত ইবনে মাসউদের বক্তব্য এরকম। আবু জোবায়েরের মাধ্যমে আব্দুর রাজ্জাক বর্ণনা করেন-_- হজরত জাবের বলেছেন, স্বাধীনা স্ত্রী থাকলে কেউ যেনো! বাঁদীকে বিয়ে না করে। বায়হাকীর বর্ণনাটিও এরকম । তার বর্ণনার অতিরিক্ত কথাটুকু হচ্ছে, যে স্বাধীনা রমণীর মোহর দিতে সক্ষম সে যেনো বাঁদীকে বিয়ে না করে। এই হাদিসের সনদ বিশুদ্ধ । ইবনে আবী শায়বা হজরত সাঈদ বিন মুসাইয়্যেবের বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে___ বীদী স্ত্রী থাকলে আজাদকে বিবাহ করবে এবং আজাদ স্ত্রী থাকলে বাদীকে বিবাহ করবে না ।এ প্রসঙ্গে হজরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে- রসুল স. বলেছেন, গোলামের তালাক দুইবার। শেষে বলেছেন ক্রীতদাসী স্ত্রী থাকলে স্বাধীনাকে বিয়ে করা যাবে। কিন্তব স্বাধীনা স্ত্রী থাকলে ক্রীতদাসীকে বিয়ে করা যাবে না।_বর্ণনা করেছেন দারা কৃতনী। এই সনদের রাবী মাজাহের বিন আসলাম দুর্বল হিসেবে চিহিত। ইমাম আবু হানিফা কিতাবুল্লাহ্কে হাদিসে আহাদের মাধ্যমে নির্দিষ্ট করাকে নাজায়েয বলেছেন। কিন্তু এই স্থানে বিষয়টি বিশেষভাবে নির্ধারণ করা জরুরী । কারণ, আয়াতে অর্থব্যয়ে বিবাহ করতে চাওয়া বৈধ করে দেয়া হয়েছে। হুকুমটি তাই সাধারণ অথচ হাদিসে স্থাধীনা স্ত্রীর তাফসীরে মাযহারী/৪৬ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।