একথা জানা সত্ত্বেও উপায়াত্তর না থাকলে বাঁদীকে বিয়ে করা যাবে বটে, তবে এমতাবস্থায়ও প্রয়োজনের অতিরিক্ত কিছু করা যাবে না। যেমন__- একজনের মাধ্যমে প্রয়োজন মিটে গেলে একাধিকতায় আগ্রহী হওয়া যাবে না। ইমাম আবু হানিফা বলেন, বাঁদী বিবাহ সাধারণভাবে জায়েয করে দেয়া হয়েছে। বাঁদী মুসলমান অথবা আহলে কিতাব হোক। স্বাধীনভাবে বিবাহে সম্মত হওয়ার অধিকার তার থাকুক বা নাই থাকৃক__ সকল অবস্থায় জায়েয । কেবল প্রয়োজন পূরণ করাই নয়, প্রয়োজনাতিরিক্ত করাও জায়েয। তবে প্রয়োজনাতিরিক্ততা মাকরুহ্ কিন্তু জায়েয)। কেননা, আগের আয়াতে বলা হয়েছে “অর্থ ব্যয়ে বিবাহ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো ।' আরও বলা হয়েছে “ফানকিহু মা ত্ববা লাকুম ।' এসবের মধ্যে পরিমাণ বা শর্ত উল্লেখ নেই । বাঁদী বিয়ে করলে তার সন্তান সম্ভতিরাও গোলাম হবে (যদিও তাদের পিতা স্বাধীন) __ এই কারণ দেখিয়ে স্বাধীন ব্যক্তির জন্য যদি বাঁদী বিবাহ নাজায়েয করে দেয়া হয়, তবে গোলামের জন্যও তো বাঁদী বিবাহ নাজায়েয হওয়া প্রয়োজন। কিন্তু বিধান এখানে অন্যরকম ৷ গোলামের জন্য সর্বোচ্চ দু'জন বাদীকে বিবাহ করা জায়েয । তাহলে স্বাধীন ব্যক্তির জন্য বাদী বিবাহ তো আরও বেশী জায়েয হবে। স্বাধীনের জন্য সর্বোচ্চ চারটি বিবাহের অনুমতি রয়েছে । আর গোলামের জন্য রয়েছে দু'টি। প্রথম হুকুমটি এসেছে কোরআনে । দ্বিতীয়টি এসেছে হাদিসে । স্বাধীন ব্যক্তির চার স্ত্রী স্বাধীনা রমণীও হতে পারবে, বাদীও হতে পারবে । চারটি স্ত্রীই স্বাধীনা হতে হবে এমন কথা নেই। ইমাম মালেক বলেছেন, স্বাধীন ব্যক্তির জন্য চারটি বিবাহ বৈধ। স্বাধীনা অথবা বাদী কিংবা মিলিতভাবে চারজন স্ত্রী রাখাকে তিনি সমর্থন করেছেন। মাসআলাঃ তিনজন ইমামের মতে স্বাধীন ব্যক্তির জন্য বাঁদী বিবাহ করা জায়েয নয়। শুধু ইমাম মালেক বলেছেন, স্ত্রী রাজী থাকলে বাঁদী বিবাহ করা জায়েয । রাজী না থাকলে জায়েয নয়-__ যদিও ওই ব্যক্তি বিবাহ করতে চায়। শুধু ইমাম মালেক বলেছেন, বিবাহ করতে চাইলে জায়েয । না চাইলে জায়েয নয়। এঁকমত্য এই যে, বাঁদীকে বিবাহ করা বৈধ। ইমাম শাফেয়ী, ইমাম মালেক ও ইমাম আহমদ বলেছেন, বাঁদী বিবাহ জায়েয। এ সম্পর্কে তারা এই আয়াতটি উল্লেখ করেন 'স্বাধীনা বিশ্বাসী নারী বিবাহের সামর্থ্য না থাকিলে.....।' যার স্বাধীনা স্ত্রী রয়েছে সেতো সামর্থ্যবান, তাই তার জন্য বাঁদী বিবাহ দুরস্ত নয়৷ তার স্বাধীনা স্ত্রী রাজী থাকলেও না। ইমাম আজম এ রকম ব্যক্তির জন্য বাদী বিবাহ নাজায়েয হওয়ার পক্ষে এই হাদিসটি বর্ণনা করেছেন-__ আসহাবে সুনান অর্থাৎ নাসাঈ, আবু দাউদ ও ইবনে মাজা সাঈদ বিন মানসুর থেকে বর্ণনা করেন-_ রসুল স. স্বাধীন ব্যক্তিদের জন্য বাঁদী বিবাহ নিষিদ্ধ করেছেন এবং বলেছেন, বাঁদী (মুক্ত) স্বাধীন হলে বিবাহ হতে পারে-_ বায়হাকী ও তিবরানী হাসান বসরী পর্যন্ত ূ তাফসীরে মাযহারী/8৫ ॥11.011100119.00
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।