পুনরায় তাকে দোরুরা মারবে কিন্তু তাকে লাঞ্তিত করবে না। তৃতীয়বার করলে দোর্রা মারার সাথে সাথে তাকে অপমানিতও করবে, মাথার চুলের পরিমাণ হলেও। হজরত আবু হোরায়রা থেকে এই হাদিসটি বর্ণনা করেন বোখারী ও মুসলিম । হজরত আলী বর্ণনা করেন, হে মানুষেরা! আপন বাদী এবং গোলামের উপর শরিয়তের শাস্তি প্রয়োগ করো-__ বিবাহিত অথবা অবিবাহিত ৷ কেননা রসুল স. এর এক বীদী ব্যভিচার করলে তিনি স. আমাকে হুকুম দিয়েছিলেন_ তাকে দোর্রা মারো । আমি দেখলাম বাদীটি গর্ভবতী এজন্য দোর্রা মারলাম না। রসুল স. কে একথা বলতেই তিনি বললেন, বেশ করেছো । মুসলিম। হজরত আব্দুল্লাহ বিন আয়াশ বিন আবী রবিয়া বর্ণনা করেন, হজরত ওমর আমাকে ও কতিপয় কোরায়শী যুবককে হুকুম দিলেন__ তোমরা রাজ্যের কিছু সংখ্যক বাদীকে পঞ্চাশ পঞ্চাশ করে দোরুরা মারবে । এরপর এরশাদ হয়েছে__ “এই শাস্তির নির্দেশ জারী করা হলো এই কারণে যে, তোমরা যেনো ভীত হও। ব্যভিচারমুখী হওয়া থেকে বিরত থাকো।' ব্যভিচার বহির্ভূত জীবন অত্যুন্তম। দুনিয়াতেও। আখেরাতেও। অধিকাংশ তাফসীরকারদের মতে এখানে “জালিকা" শব্দটির দ্বারা বাদীকে বিবাহ করার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। অর্থাৎ ব্যতিচারপ্রবণতা প্রবল হওয়ার আশংকা থাকলে বাদীকে বিবাহ করা জায়েয । কেননা, দুনিয়ার বিপর্যয় আখেরাতের বিপদকে ওয়াজিব করে। এরপর বলা হয়েছে ধৈর্যধারণের কথা অর্থাৎ বাদীকে বিবাহ করার ব্যাপারে যদি ধৈর্যধারণ করতে পারো তবে তাই শোভনীয় হবে-__ যাতে সন্তানদের গোলাম হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রসুল স. বলেছেন, স্বাধীনা নারী কল্যাণময়ী আর বাদী বিধ্বংসের কারণ। এ হাদিস বর্ণনা করেন দায়লামী এবং ছা'লাবী হজরত আবু হোরায়রা থেকে । আমি বলি, বাদী বিধ্বংসী হওয়ার কারণ এই যে, তার গর্ভজাত সন্তানেরা তার মালিকের গোলাম হয়ে যাবে। আর এ দিকে প্রকৃত পিতার বুক থাকবে সন্তানশৃন্য । আয়াত শেষের উল্লেখ এই যে, আল্লাহ্ গফুরুর রহিম অর্থাৎ তোমরা যদি বাদীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হও, তবু আল্লাহ্তায়ালা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তিনি পরম দয়ালু বলেই বাঁদীকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। এই তাফসীর ইমাম শাফেরী ও ইমাম মালেকের ওই বক্তব্যের পোষকতা করছে যেখানে বলা হয়েছে, বাঁদীকে বিয়ে করা কেবল তাদের জন্য বৈধ যাদের ব্যভিচারলিপ্ত হওয়ার আশংকা রয়েছে । বাগবী লিখেছেন, হজরত জাবেরও এরকম উক্তি করেছেন। তাউস এবং আমর ইবনে দিনারও এরকম বলেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, একথা ঠিক নয় যে, ব্যভিচারলিপ্ত হওয়ার আশংকা না থাকলে বাঁদীকে বিবাহ করা যাবে না। তবে হ্যা, বিনা প্রয়োজনে বাদীকে বিয়ে করা মাকরুহ বা ক্ষতিকর । কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে__স্বাধীনা রমণীর পাণিগ্রহণ করার যোগ্যতা যদি না থাকে। দ্বিতীয়তঃ ক্রীতদাসী স্ত্রীর সন্তানেরাও গোলাম হবে__ তাফসীরে মাযহারী/88 ট ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।