Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

মারার এবং এক বৎসরের দেশান্তরীর হুকৃম দিতে দেখেছি। ইমাম মালেক বলেন, হাদিসে 'আল বাকেরা' শব্দটি এসেছে । এই শব্দে মেয়েরা অন্তর্ভৃতা হয় না। তাই মেয়েদের জন্য দেশাত্তর নেই। কিন্ত এই দলিলটি দৃঢ় নয়। কারণ, “বাকেরা' শব্দটি নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য । হাদিসের বর্ণনার মাধ্যমে বুঝা যায় রসুল স. মহিলাদের ব্যভিচারের শাস্তির কথাও বলেছেন। এরশাদ করেছেন, আমার নিকট থেকে গ্রহণ করো, আমার নিকট থেকে গ্রহণ করো । ব্যভিচারিণীর জন্য আল্লাহ্‌ উপায় করে দিয়েছেন। তাই “বাকেরা' শব্দের মধ্যে মেয়েরা শামিল নয়__ এ কথাটি ভূল। হাদিসের প্রথমেই এসেছে “আল বিকরু বিল বিকরি' এবং প্রথম “বিকর' অর্থ পুরুষ এবং দ্বিতীয় 'বিকর' অর্থ নারী। অন্য হাদিসে এসেছে, রসুল স. বলেন, বিকর থেকে বিবাহের অনুমতি নিয়ে নাও এখানে বিকের শব্দের অর্থ কেবলই নারী। এছাড়া হজরত জায়েদ বিন খালেদের বর্ণনায় “মান জানা" শব্দটি এসেছে, যার মধ্যে নারী পুরুষ উভয়েই শামিল । ইমাম আবু হানিফা বলেন, দেশান্তরীর হাদিসটি খবরে আহাদ (একক বর্ণিত)। কিতাবুল্লাহ্র হুকুষের সঙ্গে খবরে আহাদ সংযোজন করা শোভনীয় নয়। একশত দোর্রার কথা এসেছে কোরআনে আর দেশান্তরের কথাটি এসেছে হাদিস শরীফে । ইনশাআল্লাহ্‌ সুরায়ে নূরের তাফসীরে বিষয়টির বিশদ বর্ণনা করা হবে । মাসআলাঃ চার ইমাম বলেছেন, ব্যভিচারে লিপ্ত বিবাহিত এবং অবিবাহিত ক্রীতদাস ও ক্রীতদাসীর শাস্তি পঞ্চাশ দোর্রা। ক্রীতদাসীর শান্তিতো নস (কোরআন) দ্বারা প্রমাণিত। এই প্রমাণ ক্রীতদাসের ক্ষেত্রেও প্রযোজ্য । দেশান্তরের কথা কোনো ইমাম বলেননি । কেবল ইমাম শাফেয়ীর এক বক্তব্যে এসেছে, বাঁদীকে (ত্রীতদাসীকে) ছয়মাসের জন্য দেশাত্তর করতে হবে। আবু সওরের বক্তব্য এই যে, বিবাহিতা বাঁদীকে পাথর মারতে হবে; কিন্তু এই আয়াত তার বক্তব্যকে রহিত করে দিয়েছে। আর প্রস্তর প্রক্ষেপের শাস্তি অর্ধেক করা সম্ভব নয়। হজরত ইবনে আব্বাস, মুজাহিদ এবং হজরত সাঈদ বিন জোবায়েরের নিকট অবিবাহিতা বাদী ও অবিবাহিত গোলামের (ক্রীতদাসের) জন্য শরিয়তের আইন নেই। কেননা, আয়াতে শাস্তি প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন হওয়ার শর্ত আরাপ করা হয়েছে ।এতে করে বুঝা যায় স্বাধীন না হলে কোনো শাস্তি নেই। ইমায় আবু হানিফার মতে মাফহুমের (অভিমতের) শর্ত গ্রহণীয় নয়। অন্য তিন ইমাম মাফহুমের শর্তকে গ্রহণযোগ্য মনে করেন। তাদের মতে এ আয়াতের সঙ্গে অভিমতের শর্তের কোনো বিরোধ নেই। এ আয়াত দ্বারা বরং সতর্ক করাই উদ্দেশ্য । বাদী এবং গোলাম যদি বিবাহিতও হয়, তবু তাদেরকে পাথর মারা যাবে না। তাদের শাস্তি হলো দোর্রা। তাও অর্ধেক অর্থাৎ পঞ্চাশ দোর্রা । স্বাধীনদের হুকুম এর বিপরীত । স্বাধীন বিবাহিত ব্যভিচারীর শাস্তি রজম (প্রস্তর নিক্ষেপণ)। এবং অবিবাহিত হলে দোর্রা । এই হুকুম রসুল স.এর বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যদি কোনো বাদী প্রথমবারের মতো ব্যভিচারিণী হয়, তবে দোরুরা মারবে । কিন্তু তাকে অভিসম্পাত করবে না। দ্বিতীয়বার ব্যভিচারে লিপ্ত হলে মাযহারী/৪৩ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।