পারে যে, মোহরানা বলতে এখানে খোরপোষের কথা বলা হয়েছে। আর খোরপোষের ব্যাপারে মনিবের অনুমতির প্রয়োজন নেই । মোহরানা পরিশোধ করতে হবে ন্যায়সঙ্গতভাবে। শরিয়তের নির্দেশানুসারে । অর্থাৎ মনিবের অনুমতিসহ । অনুমতি ব্যতিরেকে মোহরানা দেয়া নিষিদ্ধ । ক্রীতদাসীদেরকে হতে হবে পবিত্রা। তারা ব্যভিচারিণী হতে পারবে না। গোপন প্রণয়িনী হতে পারবে না। এখানে পবিত্রা বুঝাতে “মুহ্সনাত' শব্দটি উল্লেখ করা হয়েছে। “মুসাফিহাত' শব্দটির আভিধানিক অর্থ একস্থানে স্থির না থাকা-_ এই শব্দটি উল্লেখ করা হয়েছে ব্যভিচারিণী বুঝানোর জন্য। অর্থাৎ পবিত্রা রমণী তারাই যাদের মধ্যে ব্যতিচার এবং গোপন প্রণয়-_- দোষ দু'টি নেই। বিবাহের সঙ্গে “মুহসনাত' শব্দটি উল্লেখ করার অর্থ এই যে, এই অবস্থাই উত্তম অবস্থা । অর্থাৎ পবিভ্রা রমণীকে বিবাহ করাই উত্তম যদিও ব্যভিচারিণীকে বিবাহ করাও বৈধ । ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ বলেছেন, তওবা না করা পর্যন্ত ব্যভিচারিণীকে বিবাহ করা বৈধ নয়। চাই সে স্বাধীনা হোক অথবা ত্রীভদাসী ৷ কেননা, আল্লাহপাক এরশাদ করেছেন, “ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী নারী অথবা মুশরিক নারী ছাড়া অন্যকে বিবাহ করে না। আর ব্যভিচারিণী নারীকে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ ভিন্ন অন্য কেউ বিবাহ করে না। মুসলমানদের জন্য এরকম বিবাহ হারাম করে দেয়া হয়েছে। ইমাম মালেক বলেছেন, ব্যভিচারিণীর সঙ্গে বিবাহ সাধারণতঃ মাকরুহ্ (যদি সে তওবা না করে)। কেননা, বিবাহের জন্য নারীকে পবিত্র হওয়া শর্ত করা হয়েছে। মোহর পরিশোধ করার শর্তও করা হয়েছে এ কারণে । নারীকে পবিত্র হতে হবে বিবাহের সময় এবং মোহরানাও পরিশোধ করতে হবে ওই একই সময়ে। অতএব, এক্ষেত্রে এরকম বলা যেতে পারে না যে, একমত্যানুসারে মোহর প্রদানের জন্য রমণীদেরকে পবিত্র হতে হবে না। বিবাহিতা হওয়ার পর ক্রীতদাসী ব্যভিচারে লিপ্ত হলে তাদের শ্শাস্তি হবে স্বাধীন বিবাহিতা ব্যতিচারিণীর অর্ধেক । স্বাধীনা বিবাহিতা রমণীর ব্যভিচারের শাস্তি হচ্ছে__ “সঙ্গেসার' অর্থাৎ প্রস্তর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা। এই শাস্তির অর্ধেক হওয়া অসম্ভব । মাসআলাঃ অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারী ব্যতিচারে লিপ্ত হলে তাদের শাস্তি হবে একশ দোর্রা । কেননা, আল্লাহতায়ালা এরশাদ করেন__ “ব্যভিচারী এবং ব্যভিচারিণী প্রত্যেককে একশ দোর্রা লাগাও ।' ইমাম আহমদ ও ইমাম শাফেয়ী বলেছেন, একশ দোর্রার সাথে এক বৎসরের জন্য দেশান্তরী করা বেলায়, মেয়েদের বেলায় নয়। দেশান্তরীর দলিল সম্পর্কে হজরত উবাদা বিন সামেতের বর্ণনায় এসেছে__ বিবাহিতা নারীর সঙ্গে জেনা করার শাস্তি একশ' দোর্রা এবং এক বৎসরের দেশান্তর ৷ মুসলিম । হজরত জায়েদ বিন খালেদ বর্ণনা করেন, আমি নিজে রসুল স. কে অবিবাহিতা ব্যভিচারীর জন্য একশত দোব্রা তাফসীরে যাযহারী/৪ ২ ১ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।