Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

এঁকমত্যসম্মত। রসুল স. এরশাদ করেন, যে ক্রীতদাস প্রভুর অনুমতি ছাড়া বিবাহ করে, সে ব্যভিচারী । হজরত জাবের থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন-_ আবু দাউদ ও তিরমিজি । তিরমিজি একে হাসান বলেছেন। সুনান গ্রন্থে হজরত ইবনে ওমরের বর্ণনায় এসেছে, রসুল স. বলেন, গোলাম যদি তার মালিকের অনুমতি ছাড়া বিয়ে করে, তবে তা বাতিল হবে। মাসআলাঃ ক্রীতদাস তার প্রভুর অনুমতি ছাড়া বিয়ে করলে, সে বিয়ে শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে তার প্রভুর ইচ্ছার উপর | এই মাসআলায় মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা এবং ইমাম মালেকের এক বর্ণনায় এবং ইমাম আহমদের বক্তব্য উল্লেখিত হয়েছে এ রকম-_ বিয়ে হয়ে যাবে, কিন্তু তা নির্ভরশীল থাকবে প্রভুর অনুমোদনের উপর । কেননা, ক্রীতদাসের বিয়ের যোগ্যতা ছিলো এবং সেই যোগ্যতানুসারে সে বিয়ে করেছে। কিন্তু প্রভুর অনুমতি প্রয়োজন এজন্যই যে, তার সন্তুষ্টি ব্যতীত ক্রীতদাসী সহবাসের হক রহিত হয়ে যায়। আর ক্রীতদাসের ব্যাপারে রয়েছে মোহরানা পরিশোধের বিষয়টি, যা মালিকের অনুমোদন ব্যতিরেকে পরিশোধিত হতে পারে না। আয়াতে অবশ্য পূর্বানুমতির কথা আছে-_ প্রাক অনুমোদনের উল্লেখ নেই। তাই ইমাম শাফেয়ী বলেছেন, বিবাহই সংঘটিত হবে না। (বিয়ের পর মনিব অনুমোদন দিলেও বিয়ে ঠিক থাকবে না। বিয়ে হতে হবে আবার নতুন করে )। কেননা, রসুল স. এ ধরণের বিয়েকে বাতিল বলেছেন। আর এই আয়াতেও এরকম বলা আছে। তাই, অনুমোদন নিতে হবে পূর্বাহে, পরে নয় । বলা হয়েছে, ত্রীতদাসীদেরকে তাদের মোহর ন্যায়সঙ্গতভাবে দিবে। এই স্পষ্ট কথাটির ভিত্তিতেই ইমাম মালেক বলেছেন, মোহরানার অধিকার ক্রীতদাসীর 'মেনিবের নয়)। কিন্তু জমহরের মত এই যে, ক্রীতদাসীর যোহর পাবে তার মনিব । এখানে বাদীর কোনো অধিকার নেই। বরং এই অধিকারের চিন্তাও সে করতে পারবে না। ইতোপূর্বে উল্লেখিত 'বিইজনি আহলেহিন্না'_একথার মাধ্যমে বলা হয়েছে, মালিকের অনুমতিক্রমে তাদের মোহর দিয়ে দাও। এই অনুমতির ভিতরেই মোহরানার বিষয়টি উহ্য রয়েছে। তাই পরে একথার পুনোরুল্লেখ প্রয়োজন হয়নি। অথবা এরকমও বলা যায় যে, ত্রীতদাসীকে দেয়া মানেই তার মনিবকে দেয়া। এ দু'টি ব্যাখ্যাই অবশ্য দুর্বল । মুহাক্কিক তাফতাজানী বলেছেন, এখানে মোহর ওয়াজিব করা এবং ক্রীতদাসীর গোপনাঙ্গের দ্বারা উপকার লাভ করার বিষয়টি অপরিহার্য করে দেয়াই উদ্দেশ্য। তাই প্রকৃত অর্থ হবে-_ মোহর ক্রীতদাসীরই প্রাপ্য । কিন্ত মনিব যেহেতু তার উপরে কর্তৃতৃশীল তাই মোহর শেষ পর্যন্ত তার অধিকারেই চলে যাবে । ব্যাপারটি এরকম-_ যেমন, কোনো মনিব তার ক্রীতদাসকে ব্যবসার কাজে লাগিয়েছেন। এমতাবস্থায় ক্রীতদাস পণ্য বিক্রয় ও তার মূল্য গ্রহণের অধিকার রাখে, তেমনি বিবাহের অনুমতিপ্রাপ্ত ত্রীতদাসী তার মোহরের অধিকারিণী হতে পারে। চূড়ান্ত অধিকার কিন্তু মালিকের । এরকম হতে টু ভাফসীরে মাযহারী/৪১ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।