হাদিসের শব্দগুলো এসেছে এরকম-__ 'ধর্মানুরাগ, বৈভব এবং রূপলালিত্যের কারণে মেয়েদেরকে বিয়ে করা হয়। তোমরা অগ্রগণ্য করো ধর্মানুরাগকে । হজরত আবু সাঈদ থেকে হাকেম ও ইবনে হাব্বানও এরকম বর্ণনা করেছেন। ইবনে মাজা, বায্যার এবং বায়হাকী হজরত আব্দুল্লাহ বিন ওমর থেকেও এরকম লিখেছেন। ক্রীতদাসী বিবাহ মাকরুহ্ হওয়ার কারণ এই যে, এতে করে সন্তান- সন্ততিও দাসতৃচিহিত হয় । আর দাসত্ব মৃত্যু সমতুল্য । রসুল স. এরশাদ করেন, আপন ওঁরসকে নির্বাচন করো, কুফু বা সুসামঞ্জস্যতার ভিত্তিতে বিবাহ করো এবং করাও । আবু দাউদ, হাকেম ও বায়হাকী । বায়হাকী এই হাদিসকে বিশুদ্ধ বলে প্রমাণ করেছেন এবং তিনি হজরত আয়েশা থেকে এরূপ বর্ণনা করেছেন।এর পরে এরশাদ হয়েছে___'আল্লাহ তোমাদের বিশ্বাস সম্পর্কে ওয়াকিফহাল। তোমাদের পারস্পরিক শ্রেষ্ঠত্রে ভিত্তি হচ্ছে ইমান এবং নেক আমল । মূলতঃ তোমরা কিন্ত একই বংশোদ্ভূত । স্বাধীনা, ক্রীতদাসী-_ সবাই হজরত আদমের সন্তান-সন্ততি । রসুল স. এরশাদ করেন, এটা নিঃসন্দেহ যে, আল্লাহতায়ালা তোমাদের নিকট থেকে মূর্খ যুগের অপরিচ্ছন্নতা এবং পিতা-পিতামহ নির্ভর দর্প-অহংকারকে দূর করে দিয়েছেন। মুমিন, মুত্তাকী অথবা কাফের অসৎ সবাই হজরত আদমের সন্তান। আর হজরত আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। হজরত আবু হোরায়রা থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি ও আবু দাউদ । হজরত ওকবা বিন আমের হতে ইমাম আহমদ এবং বায়হাকী লিখেছেন, বংশগত কারণে তোমরা কেউ দোষী নও। তোমরা সকলে হজরত আদমের সন্তান। ধর্মপরায়ণতা এবং আল্লাহ্ভীতি ব্যতীত তোমরা কেউ কারও অপেক্ষা শ্রেষ্ঠ নও। কর্কশভাষ্য, গালাগালি ও কৃপণতা সম্পূর্ণতঃই দোষ । রসুল স. এর বাক্যের উদ্দেশ্য এই যে, ত্রীতদাসীর পাণি গ্রহণ করাকে যেনো কেউ মন্দ না ভাবে বরং তাদেরকে বিবাহ করতে যেনো আগ্রহী হয়। ক্রীতদাসীদেরকে বিবাহ করবে তাদের মালিকের অনুমতিক্রমে _-এই নির্দেশটির যধ্যে সব রকমের ক্রীতদাসীই অন্ত্ভৃক্তা। সম্পূর্ণ কর্তৃত্বাধীনা, মুকাতিবা, মুদাব্বিরা অথবা উম্মে ওয়ালাদ (যে ক্রীতদাসীকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে মুক্ত করা হবে বলে চুক্তিবদ্ধা করা হয়েছে তাকে মুকাতিবা বলে । যে ত্রীতদাসীকে তার মালিক "আমার মৃত্যুর পর তুমি মুক্ত-_ এরকম ঘোষণা দিয়েছে তাকে মুদাব্বিরা বলে। আর উম্মে ওয়ালাদ বলে ওই ক্রীতদাসীকে যে তার মনিবের ওরসজাত সন্তানের মা)। ইতোপূর্বে স্বাধীনা নারীদেরকে বিবাহ করতে অক্ষমদেরকে ক্রীতদাসী বিবাহের অনুমতি দেয়া হয়েছে। আর এখন তাদেরকে বিবাহের পূর্বে তাদের মনিবদের অনুমতি গ্রহণ করা ওয়াজিব করে দেয়া হলো! আগের জায়েযকে 'মিম্মা মালাকাত আইমানুকুম' দ্বারা এবং এখনকার ওয়াজিবকে “ফানকিহু' শব্দটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ক্রীতদাসদের বিবাহের ক্ষেত্রেও এরকম অনুমতি নিতে হবে। কোনো গোলামের বিবাহ তার মালিকের অনুমতি ব্যতিরেকে সম্পন্ন হতে পারে না। এই যাসআলাটি তাফসীরে মাযহারী/৪০ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।