কাফের আহলে কিতাব হোক কিংবা স্বাধীনা রমণীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখুক অথবা নাই রাখুক__- সকল অবস্থায় বিবাহ জায়েয বলে প্রমাণ রয়েছে এই আয়াতে-- “তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, দুই, তিন অথবা চার ........ 1 এর অনুকূলে রয়েছে আর একটি আয়াত___উহিল্লা লাকুম মা ওয়ারাআ জালিকুম।' (অর্থব্যয়ে বিবাহ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো)। কাজেই “ফামিম্মা মালাকাত আইমানুকৃম'__ এই আয়াতের ব্যাখ্যায় অন্যকে বিবাহ করে কিতাবীয়াদের বিবাহকে হারাম করে দেয়া অথবা ক্রীতদাসীকে বিবাহ করার শর্ত হিসেবে স্বাধীনা রমণীকে বিবাহ করার যোগ্যতা না থাকা__- এসব কথা বলা ঠিক নয়। ২. যারা প্রচলিত অভিমতের বিরুদ্ধে তাদের কথা হচ্ছে-_ হুকৃমটি ঘটনাক্রমে না হয়ে স্পষ্ট শর্ত এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে। স্বভাবগত এবং প্রচলনগত হওয়া চলবে না । পরিস্থিতিগত কারণে মানুষ স্বভাবতঃই উৎকৃষ্ট আকাঙ্বা পরিত্যাগ করতে বাধ্য হয়। স্বাধীনা রমণী বাদ দিয়ে ক্রীতদাসী বিবাহ করার ব্যাপারটি সেরকম । নিতান্ত অপারগতাবশতঃই মানুষ ত্রীতদাসীর পাণি গ্রহণ করতে বাধ্য হয়। নতুবা ক্রীতদাসীর মাধ্যমে বংশধারা প্রবহমান থাকৃক--. একূপ কামনা হতে পারে কার? আর মুসলমান কখনো সঙ্গী বা সঙ্গিনী হিসেবে কাফেরকে পছন্দ করতে পারে না । মুসলমানদের এই স্বভাবজঃ বৈশিষ্ট্যের কারণে আল মুহ্সানাতের বৈশিষ্ট্য হিসেবে আল মু'মিনাত €ইমানদার নারী) কে নির্ধারণ করা হয়েছে। এ কারণেই ইমাম শাফেয়ী বলেছেন, যদি আহলে কিতাবকে বিবাহ করার ক্ষমতা থাকে, তবে বাদীকে বিবাহ করা দুরস্ত নয়। আমরাও তাই বলি। আল মু'মিনাত নির্ধারণ করা হয়েছে ঘটনাক্রমে অথবা স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশার্থে নয়, বরং এ কথা বলা হয়েছে উত্তম অবস্থা নির্ধারণার্থে। আলেমদের একমত্য এরকমই । ৩. প্রকৃত জ্ঞানের বিরুদ্ধে হলেও নাজায়েয হওয়ার অর্থ যদি গ্রহণ করা হয় তবুও এরকম চিন্তা অপরিহার্য নয় যে, যা মোবাহ্ (বৈধ) নয়, তা সকল ক্ষেত্রে হারাম ৷ বরং অনেক ক্ষেত্রে যা বৈধ নয় তা মাকরূহ বলে সাব্যস্ত হয়েছে। বেদায়া গ্রহে এ সম্পর্কিত ব্যাখ্যায় রয়েছে, কিতাবীয়া ক্রীতদাসী অথবা স্বাধীনা নারী__ সকলের সঙ্গে বিবাহ মাকরূহ্। কারণ, এতে করে কাফেরদের সাথে বন্ধৃতু স্থাপিত হয়, আর এরকম বন্ধতৃু নিষিদ্ধ। রসুল স. এরশাদ করেছেন, তোমাদের মহব্বতকে শক্তিশালী করতে বৈবাহিক সম্বন্ধের তৃল্য কিছু নেই। ইবনে মাজা! আল্লাহপাক এরশাদ করেছেন-__ “তোমরা ইহুদী ও নাসারাদের সঙ্গে বন্ধৃত্ব কোরো না।' অন্য আয়াতে এসেছে__ “যাদের প্রতি আল্লাহ গজব নাজিল করেছেন তাদের সাথে হদ্যতা কোরো না।' রসুল স. আরও বলেছেন, রমণীদের চারটি গুণ তাদেরকে বিবাহাধীনে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে। সেগুলো হচ্ছে__ সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য্য ও ধর্মপরায়ণতা ৷ তোমরা ধর্মপরায়ণা রমণীর পাণি গ্রহণ করার প্রয়াসী হয়ো। হজরত আবু হোরায়রা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । হজরত জাবেরের মাধ্যমে বর্ণিত মুসলিম শরীফের উদ্ধৃতিতে | তাফসীরে মাযহারী/৩৯ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।