Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

“তাউলুল' শব্দটির অর্থ হচ্ছে__ সম্পন্ন অবস্থা ৷ এখানে অর্থ হবে সামর্থ্য । এর আর একটি অর্থ হচ্ছে উচ্চ হওয়া । পুরো অর্থটা হবে এরকম__- যে ব্যক্তি স্বাধীনা রমণীদের বিবাহ করার উচ্চ যোগ্যতা স্পর্শ করতে সমর্থ নয় (যার এমন সম্পদ নেই যার দ্বারা ওই উচ্চতায় আরোহন সম্ভব) __ সে যেনো অন্যের মালিকানাধীন ত্রীতদাসীদেরকে বিবাহ করে। স্বাধীনা রমণীরা দাসত্বের অভিশাপমুক্ত। তাই তাদেরকে বলা হয়েছে মুহ্সানাত্‌। আর নিজের ক্রীতদাসী তো ত্রীতদাসী হিসেবে রয়েছেই । এখানে বলা হয়েছে,স্বাধীনা নারী সম্ভব না হলে অন্য কোনো ক্রীতদাসীকে সে যেনো বিবাহ করে। ক্রীতদাসীকে হতে হবে মুসলমান । মুশরিক ত্রীতদাসীকে বিবাহ করা বৈধ নয়। এই আয়াত দ্বারা ইমাম শাফেয়ী, ইমাম মালেক এবং ইমাম আহমদ দু'টি নির্দেশ প্রমাণ করেছেন। ১.স্বাধীনা রমণীদেরকে বিয়ে করতে সমর্থদের জন্য ত্রীতদাসী বিবাহ করা হারাম। ২.আহলে কিতাব রমণীদের বিবাহ করা সাধারণতঃ হারাম । ক্রীতদাসী বিবাহ করার জন্যও রয়েছে দু'টি শর্ত__ ১. স্বাধীনা রমণীদের বিবাহ করার যোগ্যতা না থাকা । ২. ত্রীতদাসীদের মুসলমান হওয়া। হজরত জাবের এবং হজরত ইবনে যাসউদ থেকে এরকম বর্ণনা এসেছে। বায়হাকী কর্তৃক বর্ণিত হয়েছে, আবু জোবায়ের বলেছেন__ কোনো স্বাধীন পুরুষ যেনো কোনো ত্রীতদাসীকে বিয়ে না করে। যে স্বাধীনা রমণীর মোহরানা পরিশোধ করতে সক্ষম, সে যেনো ক্রীতদাসী অভিমুখী না হয়। এই বর্ণনাটির সনদ বিশুদ্ধ! ইবনে যুনজির হজরত ইবনে মাসউদের বক্তব্য উল্লেখ করেছেন এরকম-_ আল্লাহ্‌ ওই ব্যক্তির জন্য ক্রীতদাসীদেরকে বিবাহ করা হালাল করেছেন, যার স্বাধীনা রমণীদের মোহরানা পরিশোধ করার ক্ষমতা নেই এবং যার গোনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হানাফীগণ এই প্রসংগটির ব্যাখ্যা দিয়েছেন কয়েক রকমভাবে । ১. আমরা উদ্দেশ্যের বিরুদ্ধে দলিল পেশ করার পক্ষপাতি নই এবং একথাও বলি না যে, শর্তযুক্ত কোনো কিছু না সূচক হবে। বেশীরভাগ ক্ষেত্রে সত্য হচ্ছে কারণ সমতুল্য । যার সংগে কারণের সম্পর্ক তাও আবার অধিক উপকারী হওয়া জরুরী নয়। কারণ যার সাথে সংশ্লিষ্ট তার আবার জন্য কারণও থাকতে পারে। তাই হুকুমের সংগে শর্ত ও বৈশিষ্ট্য থাকা জরুরী (তেবে দেখতে হবে এতে যেনো কোনো নিষিদ্ধতা না থাকে)। শর্ত ও বৈশিষ্ট্য না থাকলে হুকুম না থাকা জরুরী নয়, বরং হুকুম না হওয়ার ব্যাপারে মৌনতা বাঞ্নীয়। শর্ত ও বৈশিষ্ট্যের অনুপস্থিতিতে হুকুমের সংগে দ্বিতীয় কোনো কারণ যদি সংশ্লিষ্ট হয়, তবে উত্তম। অন্যথায় বুঝতে হবে হুকুম নেই। এই হুকুম না হওয়াই মূল নিষিদ্ধতা। কেননা, ঘটনাক্রমে শর্তসংলগ্নতার সঙ্গে হুকুমটি তার অবয়ব পেয়েছিলো । আসল হুকুমটি ছিলো নিষেধসূচক। আর এই নিষেধসূচতাকে অবশ্যপালনীয় শরিয়তও বলা যায় না। এখন আসল মাসআলাটির দিকে লক্ষ্য করুন। ক্রীতদাসী হোক অথবা তাফসীরে মাযহারী/৩৮ | ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।