Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

মোহর মাফ করে দেয় তবে তা বৈধ হবে । আবার স্বামীও যদি নির্ধারিত মোহরের অধিক মোহর পুনঃনির্ধারণ করে তবু তা জায়েয হবে। মাসআলাঃ এই আয়াত ছারা প্রমাণিত হয় যে, স্বামী-স্ত্রীর সমঝোতায় পুনঃনির্ধারিত (কম বা বেশী) মোহরানাই হবে প্রকৃত মোহরানা । স্ত্রী যেমন আগের নির্ধারণকৃত মোহরানার হকদার, তেমনি পুনঞনির্ধারিত মোহরানারও হকদার । দু'জনের সমঝোতায় মোহরানা পুনঃনির্ধারণে স্বামী একথা বলতে পারবে না যে, আগের মোহরানাই হলো আসল মোহরানা । পরে তো আমি অতিরিক্ত সংযোজন করেছি, পরের পরিমাণটুকৃতো অনুদান__আমি ইচ্ছা করলে দিতে পারি নাও দিতে পারি। ইমাম শাফেয়ী পরে নির্ধারিত মোহরকে আসল মোহর মনে করেন না। পরে স্ত্রী যদি তার মোহরানা কষিয়ে দেয় তবে তা স্বামীর প্রতি হেবা (দান) হবে। আর স্বামী যদি পরিমাণ বাড়িয়ে দেয় তবে বাড়তি পরিমাণ বিবেচিত হবে স্ত্রীর প্রতি স্বামীর হেবা দোন)হিসেবে। দান গ্রহণকারী দানকৃত বস্ত্র অধিকারে না পেলে মালের মালিক হয় না। তাই মূল মোহরানার সংগে এর কোনো সশ্রব নেই। অতিরিক্ত পাওনা পাওয়ার বিষয়টি আলাদাই রাখতে হবে । এই ব্যাখ্যাটি একদিক থেকে আমাদের হানাফী মাজহাবের অভিমতকে পোষকতা করেছে। তাই হানাফী অভিমতে বলা হয়েছে-_ সাধারণতঃ স্বামী-স্ত্রীর সম্পর্ক একজন আর একজনকে দান করার সম্পর্ক নয়। আর এখানে প্রসঙ্গটি হচ্ছে মোহরানা বিষয়ক । দান অনুদানের প্রসঙ্গ এখানে টেনে আনার প্রয়োজন নেই। ইমাম আহমদের মতে পরের অতিরিক্ত পরিমাণও মূল মোহরের অন্তর্ভুক্ত । তাই স্বামী যদি স্ত্রীসহবাস করে অথবা মারা যায় তবে পরে নির্ধারিত অতিরিক্ত পরিমাণ সহ মোহরানা পরিশোধ করতে হবে । আর সহবাসের পূর্বে তালাক দিলে পরে অতিরিক্ত নির্ধরিণসহ যে পরিমাণ দাঁড়ায় তার অর্ধেক পরিশোধ করতে হবে । ইমাম আজম বলেছেন, সহবাসের পূর্বে তালাক দিলে প্রথমে নির্ধারিত মোহরের অর্ধেক দিতে হবে । পরের অতিরিক্ত অংশের অর্ধেক দিতে হবে না। কেননা আল্লাহতায়ালা বলেছেন, “আর যদি তোমরা তাদেরকে (স্ত্রীদেরকে) সহবাসের পূর্বে তালাক দিয়ে থাকো আর যদি মোহর নির্ধারণ করে থাকো তবে ফরজ মোহরের অর্ধেক তাদেরকে দিতে হবে । এখানে অতিরিক্তের কথা উল্লেখ করা হয়নি৷ ইমাম মালেক বলেছেন, সহবাসের পর পরবর্তী নির্ধারণ সহই ওয়াজিব হবে। আর সহবাসের আগে তালাক দিলে আগের পরিমাণের সঙ্গে পরের অতিরিক্ত পরিমাণের অর্ধেক দিতে হবে । যদি সহবাসের আগেই স্বামী মারা যায়, আর পরের অতিরিক্ত অংশ স্ত্রীর অধিকারে না থাকে__ তবে সে অতিরিক্ত অংশ আর পাবে না। মাসআলাঃ আলেমদের একমত্য এই যে, মোহরের হকদার নারীরা । তারা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে । তারা যদি অর্ধেকের কম স্বামীকে হেবা করে তাফসীরে মাযহারী/৩৬ পু ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।