Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

জারীহ, ইবনে যুনজির এবং ইবনে আবী হাতেম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন-__ এই আয়াতটি বিবাহের মাধ্যমে উপকার প্রাপ্তি এবং মোহরানার হুকুম সম্পর্কিত আয়াত। এখানে বলা হয়েছে 'আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর সন্তষ্টচিত্তে দিয়ে দাও ।' মাসআলাঃ উল্লেখিত তাফসীরের মাধ্যমে বুঝা যায়, সহবাস ব্যতীত মেয়েরা মোহরের অধিকারিণী হয় না। ইমাম মালেক তাই বলেছেন। কেবল বিবাহ বন্ধনের মাধ্যমে মেয়েরা সম্পূর্ণ মোহরের অধিকার লাভ করে না । অধিকার লাভ করে অর্ধেক মোহরের। সহবাসের এবং মৃত্যুর মাধ্যমে তারা মোহরানার পূর্ণ অধিকার পায়। কিন্তু জমহুরের অভিমত হচ্ছে, বিয়ে হয়ে গেলেই স্ত্রী পূর্ণ মোহরের অধিকারিণী হবে। কিন্তু সহবাস ব্যতীত তালাক দিলে তখনই কেবল অর্ধেক মোহরানা বাদ পড়ে যাবে । বলা হয়েছে__ “ইন তাবতাণগ্ড বি আমওয়ালিকৃম-__- এখানে “বি' বর্ণটির মাধ্যমে মিলিত হওয়ার অর্থ প্রকট হয়েছে । কাজেই, বিবাহের স্বীকারোক্তির সাথে সাথেই স্ত্রী সম্পূর্ণ মোহরানার অধিকার লাভ করবে। তখন সহবাসকে শর্ত করা হবে আয়াতের মর্মবিরুদ্ধ। এ আয়াতের মাধ্যমে আরও বুঝা যায় যে, উপকার লাভ এবং সহবাস করার সাথে সাথে মোহর ওয়াজিব হবে এবং তখন মোহরানা রহিত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। কিন্তু একথা বলা যাবে না যে, বিয়ের পর সহবাস না হওয়া পর্যস্ত মোহর ওয়াজিব হবে না। এ ব্যাপারে আয়াতটি নিশ্চুপ । তাই ইমাম মালেকের দলিলটিও ভূল । আয়াত দু'টির মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। আর যেহেতু কেবল বিবাহের স্বীকারোক্তির মাধ্যমেই তারা সম্পূর্ণ মোহরানার অধিকারিণী হয়__ তাই তাদের এমতো অধিকার রয়েছে যে, মোহর না পেলে তারা স্বামীকে সহবাসে বাধাদান করতে পারবে এবং তার অনুগমন থেকে বিরত থাকার অধিকারিণী হবে। মোহর হিসেবে যদি কোনো গোলামের নাম উল্লেখ করা হয়ে থাকে, তবে সে গোলামকে স্বামী কখনও মুক্তি দিতে পারবে না। স্ত্রী পারবে। ওয়াল্লহু আ'লাম। 'তোমরা যাদেরকে সম্ভোগ করেছো, তাদের নির্ধারিত মোহর অর্পণ করবে'__ এ কথার মাধ্যমে মোহরানা পরিশোধ করা ফরজ করে দেয়া হয়েছে। আয়াতে উল্লেখিত শব্দটি হচ্ছে “ফারিদ্বাতান' । মোহর নির্ধারণের পর স্বামী-স্ত্রী যদি এ ব্যাপারে কোনো সমঝোতায় আসে, তবে তাতে দোষ নেই। যারা এই আয়াতটি মুত্আ সম্পর্কিত বলে মনে করেন, তারা সমঝোতার ব্যাখ্যা করেন এরকম__ যুত্আর মেয়াদ শেষ হয়ে গেলেও মুতৃ্আকারিণী সময় বাড়াতে চাইলে পারবে । তেমনি মুত্আকারী পুরুষও নির্ধারিত বিনিময় অপেক্ষা অতিরিক্ত বিনিময় পরিশোধ করতে পারবে । তবে এ ব্যাপারে দু'জনে একমত হতে হবে। একমত না হলে দু'জনে পৃথক হয়ে যাবে। আর যারা বিশুদ্ধ বিবাহের আয়াত বলে এই আয়াতটিকে মনে করেন, তারা সমঝোতার ব্যাখ্যা করেছেন এরকম- মোহর নির্ধারণের পর যদি স্ত্রী স্বেচ্ছায় মোহরের কিছু অংশ ছেড়ে দেয় অথবা সম্পূর্ণ . তাফসীরে মাযহারী/৩৫ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।