Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

তার দিকেই প্রত্যাবর্তনকারী)। আল্লাহ্র কসম! আমি এরকম ফতোয়া দিইনি । আমার উদ্দেশ্য ওরকম নয়। নিতান্ত অসহায় ব্যক্তি ব্যতিরেকে অন্যদের জন্য মুত্আ হালাল হবে না। ইবনে জারীহও তার অভিমত প্রত্যাহার করে নিয়েছিলেন। সহীহ্‌ পুস্তকে আৰু আওয়ানা লিখেছেন, বসরা শহরে ইবনে জারীহ বলেছিলেন, তোমরা সাক্ষী থাকো, আমি মুত্আ হালালের ফতোয়া প্রত্যাহার করে নিলাম । অথচ তিনি ইতোপূর্বে মুতৃআ জায়েষের পক্ষে আঠারোটি হাদিস বর্ণনা করেছিলেন । একটি ধারণাঃ মুসলিমের বিভিন্ন বর্ণনায় মুতুআর হালাল হারাম প্রসঙ্গ এসেছে আওতাস যুদ্ধের প্রাক্কালে । অন্যান্য বর্ণনায় এসেছে, রসুল স. মক্কাবিজয়ের দিন মুতৃআকে হারাম করে দিয়েছেন। বোখারী ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে, মুতৃআ হারাম হয়েছে খায়বর যুদ্ধের সময়। তাবুক যুদ্ধের সময়ে হারাম হওয়ার কথাও এসেছে অন্যত্র। এই বৈসাদৃশ্যের কারণ কী? সমাধানঃ আওতাসের যুদ্ধ সংঘটিত হয়েছিলো মক্কাবিজয়ের বছরেই । বাকি রইলো খায়বর যুদ্ধের কথা । একথা জেনে নেয়া প্রয়োজন যে, মুত্আর অনুমতি দেয়া হয়েছিলো দু'বার এবং দু'বারই অনুমতি রহিত করে দেয়া হয়েছে। এরপর চিরদিনের জন্য হারাম করে দেয়া হয়েছে। একথা বলেছেন ইবনে হুম্মাম। মুসলিম শরীফে সুত্আ অধ্যায়ের প্রথমে মুতুআর অনুমতিসূচক বর্ণনা রয়েছে। এরপরও রয়েছে রহিত হওয়া সম্পর্কিত বর্ণনা । এই রহিত হওয়া অর্থ কিয়ামত পর্যন্ত রহিত হওয়া । রবী বিন সালমানের মাধ্যমে বাগবী বর্ণনা করেন, ইমাম শাফেয়ী বলেছেন__ হালাল করার পর হারাম করা হয়েছে-_ মুত্আ ব্যতীত এরকম কোনো হুকুম আমার জানা নেই । হালাল করা হয়েছে দু'বার, হারামও করা হয়েছে দু'বার । এরপর হারাম করা হয়েছে চিরদিনের জন্য । কোনো কোনো আলেম বলেছেন মুত্আ রহিত করা হয়েছে তিনবার । কেউ কেউ বলেছেন, তিনবারের অধিক। তাবুক যুদ্ধের সময় নিষিদ্ধ করার বর্ণনা দ্বারা একথা বলা যাবে না যে, তাবুকের পূর্বে অনুমতি ছিলো । বরং এটাই সত্য যে, মুত্আ যে চিরদিনের জন্য হারাম হয়ে গিয়েছে একথা তখনকার মুতৃআকারীরা জানতেন না। তাই মুত্আর কথা শুনে রসুল স. কৃপিত হয়েছিলেন। তার পবিত্র চেহারার রঙ পরিবর্তিত হয়ে গিয়েছিলো এবং তিনি ভাষণদানের মাধ্যমে মুত্আর নিষিদ্ধতা সম্পর্কে পুনঃ ঘোষণা দিয়েছিলেন। হাজেমী বর্ণনা করেন, স্বদেশে বা স্বস্থানে কখনোই মুতৃআর অনুমোদন ছিলো না। সফরের অসহায়ত্বের সময় অনুমতি ছিলো এবং বিদায় হজের দিন থেকে চিরদিনের জন্য হারাম করা হয়েছে। এই আয়াতকে অধিকাংশ তাফসীরকার মুত্আ বিষয়ক বলেননি । বরং বলেছেন, এখানে বিশুদ্ধ বিবাহের মাধ্যমে সহবাসের উপকার এবং আশ্বাদের কথা বলা হয়েছে । বলা হয়েছে, যেহেতু তোমরা তাদেরকে উপভোগ করো তাই তাদের মোহরানা পরিশোধ করে দাও । হাসান এবং মুজাহিদের বক্তব্য এরকমই । ইবনে তাফসীরে মাযহারী/৩৪ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।