Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

আগে হজরত ইবনে আব্বাস মুত্আ হালাল হওয়া সম্পর্কিত অভিমতটি প্রত্যাহার করে নিয়েছিলেন । আবু আওয়ানা তার সহীহ্‌ পুস্তকে একথাই বলেছেন । নাসেখ গ্রন্থে আবু দাউদ এবং আতার মাধ্যমে ইবনে মুনজির ও নুহাস বর্ণনা করেন-__ এই আয়াতটি রহিত করে দেয়া হয়েছে__ “হে রসুল স. (মানুষকে বলে দিন) যখন তোমরা স্ত্রীদিগকে তালাক দিতে চাও, তখন ইদ্দতপূর্ব তালাক প্রদান করো; আর তালাকপ্রাপ্তা নারীগণ নিজেকে তিন খতু পর্যস্ত বিরত রাখবে । আর তোমাদের স্ত্রীগণের মধ্যে যারা নিরাশ হয়েছে।" বায়হাকী ও অন্যান্যরা হজরত ইবনে মাসউদের বক্তব্য এবং আবু দাউদ ও বায়হাকী হজরত সাঈদ বিন মুসাইয়্যেবের বক্তব্য উদ্ধৃত করে বলেছেন-__ মীরাস সম্পর্কিত আয়াত মুতুআকে রহিত করে দিয়েছে। তিরমিজি হজরত ইবনে আব্বাসের বক্তব্যরূপে উল্লেখ করেছেন, মুত্আ ইসলামের প্রথমদিকে ছিলো । যখন কোনো ব্যক্তি কোনো বস্তি বা গ্রামে গিয়ে প্রয়োজনীয় কর্ম নির্বাহে অসমর্থ হয়ে পড়তো, তখন সে যে কয়দিন সেখানে থাকতো সে কয়দিনের জন্য কোনো মহিলাকে মুত্আ করে নিতো। ওই মহিলা তার জিনিসপত্র হেফাজত করতো এবং প্রাত্যহিক কাজকর্ম সেরে দিতো । তারপর নাজিল হয় সুরা মু'মিনুনের এই আয়াত-__ “তবে তাদের পত্বী ও মালিকানাতুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না হলে তারা তিরস্কৃত হবে না।' হজরত ইবনে আব্বাস রা. বলেছেন, এখন স্ত্রী ও ক্রীতদাসীরা ছাড়া অন্য স্বাই হারাম । আমি বলি, সম্ভবত হজরত ইবনে জোবায়ের এবং অন্যান্য আলেমগণের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার পর হজরত ইবনে আব্বাস তার অভিমত থেকে সরে এসেছিলেন । সুতরাং মুত্আ রহিত হওয়া তার মাধ্যমেও প্রমাণিত হলো। এক বর্ণনায় এসেছে-_হজরত ইবনে আব্বাস বলেছেন, মুত্আ ওই সময়ে বৈধ হবে যখন মুসাফির তার প্রাত্যহিক কর্ম সম্পাদনে অসহায় হয়ে পড়ে । সাঈদ বিন হজরত ইবনে আব্বাসের নিকট নিবেদন করলাম, আপনার অভিমত তো চতুর্দিকে ছড়িয়ে পড়লো । এ নিয়ে কবিরাও অনেক কবিতা রচনা করেছে__ যেগুলোর বক্তব্য এরকম-_ যখন শায়েখ দীর্ঘদিন যাবত অবস্থান করতে থাকলেন, তখন আমি বললাম, হে আমার বন্ধু আপনি কি ইবনে আব্বাসের অভিমতটি পছন্দ করেন? আপনি কি চান চম্পক অঙ্গুলীধারিণী রমণী আপনার অবস্থানস্থলে প্রতীক্ষারতা থাকুক? একথা শুনে হজরত ইবনে আব্বাস বললেন, সোবহানাল্লাহ! আমিতো এরকম ফতোয়া দিইনি । মুতুআতো মৃত, রক্ত অথবা শুকরের গোশৃতের মতো, যা নিতান্ত অসমর্থ ব্যক্তি ব্যতীত অন্য কারও জন্য বৈধ নয় । এই বর্ণনাটি লিখেছেন, ইবনে মুনজির তার তাফসীরে এবং বায়হাকী তীর সুনান গ্রন্থে। বর্ণনাটি এরকম-- ন্লালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজিউন (আমরা আল্লাহ্‌র জন্য এবং আমরা সকলে ॥ তাফসীরে মাযহারী/৩৩ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।