Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

এরপর রসুল স. এলেন। মহিলাদেরকে দেখে বললেন, এরা কারা? আমরা বললাম, হে আল্লাহ্‌র রসুল! আমরা এদের সঙ্গে মুত্আ করেছি। রসুল স. একথা শুনে রোষান্বিত হলেন। তার স. পবিত্র গণুদেশ লাল বর্ণ ধারণ করলো এবং মুখাবয়বের পবিত্র বর্ণও পরিবর্তিত হয়ে গেলো । তৎক্ষণাৎ তিনি ভাষণ দিতে দণ্ডায়মান হয়ে গেলেন এবং আল্লাহৃতায়ালার স্তবস্তুতির পর মুত্আকে হারাম ঘোষণা করলেন । আমরাও ওই মহিলাদেরকে বিদায় করে দিলাম । এরপর আমরা আর কখনও এরূপ করিনি । তাহাবী উল্লেখ করেছেন, হজরত আবু হোরায়রা রা. বর্ণনা করেন, আমরা রসুল স. এর সঙ্গে তাবুক অভিযানে চললাম । ছানিয়াতুল বিদায় পৌছে তিনি শিবির স্থাপন করলেন। দেখলেন, একক্থানে প্রদীপ জুলছে। ভেসে আসছে নারীদের কান্না। নিকটে গিয়ে তিনি বললেন, কী হয়েছে? বলা হলো, এই রমণীদেরকে যারা মুত্আ করেছিলো, এখন তারা পৃথক হয়ে যাচ্ছে। রসুল স. বললেন তালাক, বিবাহ, ইদ্দত এবং মীররাস থেকে আল্লাহ্তায়ালা মুত্আকে হারাম করে দিয়েছেন দারা কুতনীর বর্ণনায় এসেছে__ আল্লাহতায়ালা তালাক, ইদ্দত ও মীরাস থেকে মুতৃআকে নিশ্চিহ্ন করে দিয়েছেন । মোহাম্মদ হানাফিয়ার দুই পুত্র হাসান ও আবদুল্লাহ্‌ বর্ণনা করেন, মোহাম্মদ বিন আলী যখন শুনলেন হজরত ইবনে আব্বাস মুত্আ সম্পর্কে ন্ত্র ভাবাপন্ন, তখন তিনি বললেন, তার একথাটি ছেড়ে দিও । কেননা, খায়বর যুদ্ধের সময় রসুল স. মুত্আ এবং পালিত গাধার গোশ্তকে নিষিদ্ধ করে দিয়েছেন। দ্বিতীয় বর্ণনায় এসেছে-_ ইবনে হানাফিয়া তাকে বলেছিলেন, হে ইবনে আব্বাস! তোমার চিন্তায় কিছুটা অপরিচ্ছন্নতা রয়েছে। বোখারী, মুসলিম । ওরওয়া বিন জোবায়েরের মাধ্যমে মুসলিম আরও বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ্‌ বিন জোবায়ের মক্কায় বলেছিলেন, আল্লাহ্‌ কিছুসংখ্যক মানুষের অন্তরকে অন্ধ করে দিয়েছেন, যেমন___কারো কারো চক্ষু অন্ধ হয়। যারা এরকম, তারাই মুতৃআকে জায়েজ বলে । তিনি ওই সময় হজরত ইবনে আব্বাসের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। শেষ বয়সে হজরত ইবনে আব্বাসের চোখ নিম্প্রভ হয়ে আসছিলো । তিনি হজরত জোবায়েরকে ডেকে বললেন, নিশ্চয়ই তুমি নির্বোধ । আল্লাহ্‌র কসম! রসুল স. এর যুগে মুত্আর প্রচলন ছিলো। হজরত ইবনে জোবায়ের বললেন-_ চিন্তা করে দেখো, তুমি এরকম করেছো কিনা । আল্লাহ্‌র কসম তুমি যদি এরকম করে থাকো তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। হজরত ইবনে আবী ওমর আনসারী বলেছেন, ইসলামের প্রথমাবস্থায় অপারগ ব্যক্তিদের জন্য মুত্আর অনুমতি ছিলো। যেমন __মৃত, রক্ত এবং শুকরের গোশৃত। এরপর আল্লাহ্‌ দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে দিলেন এবং মুত্আ নিষিদ্ধ করলেন। বায়হাকী, জুহুরীর বক্তব্য উল্লেখ করেছেন এরকম-_ পরকাল যাত্রার তাফসীরে মাযহারী/৩২ ॥|॥11.911100119.00

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।