Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

আমার পিতা আমাকে বলেছেন, আমি রসুল স. এর খেদমতে উপস্থিত ছিলাম, তখন তিনি স. বললেন__ হে মানুষেরা! আমি তোমাদিগকে মুত্আ করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু আল্লাহ্‌ এখন থেকে কিয়ামত পর্যন্ত একে হারাম করে দিয়েছেন। কাজেই যদি তোমাদের কারও কাছে এ ধরনের রমণী থাকে তবে তাকে মুক্ত করে দাও এবং যা কিছু দিয়েছো তা ফেরৎ নিও না। উল্লেখিত বর্ণনাকারীর বর্ণনা উদ্ধৃত করে মুসলিম লিখেছেন, রসুল স. আমাদেরকে মুত্আর অনুমতি দিয়েছিলেন। তাই আমি এক আমেরীয়া রমণীর নিকট গেলাম। সে ছিলো যৌবনবতী, দীর্ঘ গ্রীবাধারিণী । আমি প্রস্তাব পেশ করলাম-_- সে বললো, তুমি আমাকে কী দিবে? আমি বললাম, চাদর ৷ আমার সঙ্গে ছিলো আর একজন। সেও তার চাদর পেশ করলো । তার চাদর আমার চাদর থেকে উত্তম ছিলো । কিন্ত আমি ছিলাম তার চাইতে বেশী যুবক। রমণীটি আমার সঙ্গীর চাদর দেখে পছন্দ করলো, আর আমার চাদর পছন্দ না করলেও আমাকে পছন্দ করলো । বললো-_ তোমার চাদরই আমার জন্য যথেষ্ট । তুমিই আমার পছন্দ । আমি তার নিকট তিন রাত্রি অতিবাহিত করলাম। এরপর রসুল স. কে বলতে শুনলাম, যার কাছে মুতৃ্আ রমণী আছে, সে যেনো তাকে ছেড়ে দেয়। ইবনে মাজা বিশুদ্ধ সনদের মাধ্যমে বর্ণনা করেছেন, একবার হজরত ওমর ভাষণ দিলেন। ভাষণে বললেন, রসুল স. তিন দিন পর্যন্ত মুত্আর অনুমতি দিয়েছিলেন এবং পরে তা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ্র কসম এখন যদি আমি কাউকে মুত্আ করতে দেখি তবে তাকে প্রস্তর নিক্ষেপ করে ধ্বংস করে দেবো; যদি সে বিবাহিত হয়। দ্বিতীয় বর্ণনায় এসেছে__ হজরত ওমর তার ভাষণে বললেন, মানুষেরা মুত্আকে পছন্দ করবে কেনো? রসুল স. তো মুত্আকে নিষিদ্ধ করে দিয়েছেন । মুত্আকারী ব্যক্তিকে যদি আমার কাছে আনা হয়, তবে নিশ্চয়ই আমি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো । হজরত ইবনে ওমরকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বললেন _মুতৃআ হারাম করা হয়েছে। তাকে যখন বলা হলো, হজরত ইবনে আব্বাসতো এটাকে জায়েয বলেন; তখন তিনি বললেন__ হজরত ওমরের যুগে এরকম কেউ বলেননি । হজরত সালাম বিন আকওয়া বলেছেন, রসুল স. আওতাসের বৎসর তিন দিনের জন্য মুতআর অনুমতি দিয়েছিলেন। পরে এটাকে নিষিদ্ধ করেছেন। মুসলিম । মুসলিমের বর্ণনায় আরও এসেছে-_ হজরত সুবরা বিন মা'বাদ বলেন, মকাবিজয়ের প্রাককালে আমরা যখন মন্কায় প্রবেশ করলাম তখন মুতৃআর অনুমতি পেয়েছিলাম । কিন্তু মক্কা থেকে নিতান্ত হওয়ার আগেই একে নিষিদ্ধ করা হয়েছিলো । হজরত জাবের থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন হাজেমী ৷ আমরা রসুল স. এর সঙ্গে তাবুকের যুদ্ধে গিয়েছিলাম । যখন শামদেশে পৌছলাম তখন কয়েকজন মহিলাকে দেখলাম । আমরা তাদের সঙ্গে মুত্আ করলাম। আমরা ধারণা করেছিলাম, তারা আমাদের উটে চড়ে ভ্রমণ করবে। তাফসীরে মাযহারী/৩১ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।