জাবের বলেন, আমরা রসুল স. এর সময়, হজরত আবু বকর এবং হজরত ওমরের খেলাফতের প্রথম যুগে এরকম করেছি। হজরত ওমর তার খেলাফতের শেষদিকে মুত্আ নিষিদ্ধ করে দেন। এরপর আমরা কেউ হুকুমের সীমা অতিক্রম করিনি । হজরত জাবের এবং হজরত সালমা বিন আকওয়া থেকে তাহাবী বর্ণনা করেছেন__ রসুল স. সাহাবীগণের সামনে মুত্আর অনুমতি দিয়েছিলেন। বোখারী ও মুসলিমে হজরত ইবনে মাসউদের বক্তব্যে এসেছে-_ রসুল স. আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করার অনুমতি দিয়েছিলেন। এরপর হজরত ইবনে মাসউদ এই আয়াত পাঠ করলেন__ “হে ইমানদারগণ আল্লাহ্ তোমাদের জন্য যে সব বস্ত্র হালাল করেছেন... ।' এ সকল বর্ণনানুযায়ী মুতআ জায়েয বলে মনে হয়৷ অবশ্য এই জায়েয হওয়া বহাল থাকবে ততোক্ষণ পর্যন্ত যতোক্ষণ না মনসুখ বা রহিত হওয়ার দলিল না পাওয়া যায়। হজরত ইবনে আব্বাস এবং হজরত ইবনে মাসউদের বর্ণনানুষায়ী রহিত না হওয়াই প্রমাণিত হয়। আব্দুর রাজ্জাক লিখেছেন, হজরত মুয়াবিয়া রা. তায়েফে এক মহিলাকে মুত্আ করেছিলেন । আখবারুল মদীনা গ্রন্থে স্বসূত্রে আমর বিন শায়বা লিখেছেন, হজরত সালমা বিন উমাইয়া এক মহিলাকে মুত্আ করলেন। এ সংবাদ হজরত ওমরের নিকট পৌছলে তিনি সালমাকে ধমক দিলেন। আব্দুর রাজ্জাক তার মুসান্নিফ গ্রহে লিখেছেন__ মাবাদ বিন উমাইয়া মৃত্আকে হালাল মনে করতেন। হাফেজ লিখেছেন, তাবেয়ীনদের এক জামাতও মুত্আ হালাল হওয়ার পক্ষে ফতোয়া দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন ইবনে জারীহ্, তাউস, আতা, হজরত ইবনে আব্বাসের ছাত্রগণ। ওই দলে আরও ছিলেন সাঈদ বিন জোবায়ের এবং মক্কার ফকিহ্গণ। এর উপর ভিত্তি করে হাকেম তার উলুমুল হাদিস গ্রন্থে ইমাম আওজায়ীর এই উক্তিটি উদ্ধৃত করেছেন যে-__আহলে হেজাজের (হেজাজবাসীদের) পাঁচটি বক্তব্য পরিত্যক্ত । এর মধ্যে পড়েছে মক্কাবাসীদের মুত্আ এবং মদিনাবাসীদের স্ত্রীর সঙ্গে পায়ুসঙ্গম হালাল হওয়ার প্রসঙ্গ দু'টি । মাসআলাঃ মুত্আ নাজায়েজ ও হারাম হওয়ার উপর এজমা হয়েছে। এখন শিয়ারা ছাড়া অন্য কেউ তাকে হালাল মনে করে না। মুত্আ হারাম হয়েছে এ আয়াত দ্বারা “আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কিন্তু আপন স্ত্রীগণ ও ক্রীতদাসীগণ থেকে নয় । কেননা, এতে তাদের কোনো দোষ নেই৷ তবে এছাড়া যারা অন্যত্র কামলিন্সা চরিতার্থ করতে চায় তারা সীমালজ্ঘনকারী ।' যুত্আকারী রমণীকে স্ত্রী বলা যায় না-_ক্রীতদাসীও বলা যায় না। তাই তারা ওয়ারিশও হয় না। আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে, স্ত্রী অথবা ত্রীতদাসী ব্যতীত অন্যত্র গমনকারীরা সীমালজ্ঘনকারী। যদি এই আয়াতের তাফসীর হজরত ইবনে আব্বাসের মতানুসারে করা হয়, তবে একথাও মানতে হবে যে, এ হুকুমটি পরবর্তীতে রহিত হয়েছে। (কিন্ত রহিত হওয়ার বিষয়টি সকলের নিকট স্পষ্ট হয়নি)। মুসলিম লিখেছেন, রবী বিন সুুবরা বিন মা'বাদ জুহুনী বর্ণনা করেন___ তাফসীরে মাযহারী/৩০ | ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।