Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

তার বর্ণনা লিপিবদ্ধযোগ্য নয়। ইয়াহইয়া বলেছেন, সে ছিলো অপদার্থ । আবু হাতেম বলেছেন, সে ছিলো মিথ্যানুসারী ৷ আমি বলি, এ সকল ব্যাখ্যা ছারা স্পষ্ট হলো যে, দশ দেরহাম নির্ধারণকারী কোনো বর্ণনাই নির্ভরযোগ্য নয়; বরং এর বিপরীতে হজরত সহল বিন সা'দের বর্ণনাই বিশুদ্ধ । আর হাদিস বিশুদ্ধ প্রমাণিত হলেও কিতাবুল্লাহকে অতিক্রম করতে পারে না। কিতাবৃল্লাহ্র ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা। যদি এরকম বলা হয় যে, মূল্যহীন কোনো কিছুকে মোহর বলে গণ্য করা হয়নি। যেমন গমের একটি দানা, রুটির একটি টৃুকরা-_ এ সমস্তের কোনো সম্মানজনক মৃল্যমান নেই। তাই শরিয়তে ন্যুনতম নির্ধারণের নিয়ম থাকা প্রয়োজন । এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বলবো, এ দৃষ্টিভঙ্গী কিতাবুল্লাহ্র উদ্দেশ্যকে ব্যাহত করে। তাই এই প্রকৃতির ধারণা পরিত্যাগ করা ওয়াজিব । আল্লাহ্তায়ালাই ভালো জানেন। এরশাদ হয়েছে, “তোমরা যাদেরকে সম্ভোগ করেছো তাদের মোহরানা পরিশোধ করো।' কেউ কেউ বলেছেন, এই নির্দেশটি আকদে যুত্আ (সাময়িক বিবাহ চুক্তি) সম্পর্কিত। এই ধরণের বিবাহে সময়সীমাও নির্ধারিত থাকে। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে বিবাহবদ্ধন ছিন্র হয়ে যায়। তালাক দেয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু পুনঃবিবাহের জন্য স্ত্রীকে এক ঝতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই বিবাহের আর একটি প্রকৃতি এই যে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ মারা গেলে কেউ কারো মীরাস পাবে না। অর্থাৎ আকদে মুত্আয় প্রকৃত অর্থে কেউ স্বামী বাস্ত্রী নয়। বরং এরূপ বিবাহ হারাম । মুসান্নিফ গ্রন্থে আব্দুর রাজ্জাক ইবনে জারীহের বর্ণনা থেকে আতার বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, হজরত ইবনে আব্বাস মুত্আকে (কিছু সম্পদের বিনিময়ে কয়েক দিনের জন্য বিবাহকে) হালাল মনে করতেন এবং মুত্আর সমর্থনে এই আয়াত পাঠ করতেন। তিনি আরো বলেছেন, হজরত উবাই ইবনে কা'বের ক্রোত ছিলো এ রকম-__ “ইলা আজালিম মুসাম্মা' অর্থাৎ “নির্দিষ্ট সময়' ৷ তিনি বলতেন, আল্লাহ্‌ ওমরের প্রতি রহম করুন । মুত্আ হচ্ছে আল্লাহ্র বান্দাদের প্রতি আল্লাহ্র এক রহমত । তিনি যদি সুত্আ নিষিদ্ধ না করতেন তবে জেনা ব্যভিচারের প্রশ্নই উঠতো না। ইবনে আবুল বার বর্ণনা করেন, হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো মুত্আ কি বিবাহ না জেনা? তিনি বললেন, বিবাহও নয় জেনাও নয়। পুনরায় বলা হলো, তাহলে কী? তিনি বললেন, এমনই যেমন আল্লাহ্‌ এরশাদ করেছেন। জিজ্ঞেস করা হলো ইদ্দতের প্রয়োজন আছে কি? তিনি বললেন, হ্টা। পুনঃ প্রশ্ন করা হলো, মুত্আকারী নারী-পুরুষ কি একে অপরের ওয়ারিশ? তিনি বললেন, না। মুত্আ হালাল হওয়ার সম্পর্ক রয়েছে সাহাবীগণের এক জামাতের সাথে । তাহাবী এবং নাসাঈ লিখেছেন, হজরত আসমা বিনতে হজরত সিদ্দিকে আকবর বলেন, আমরা রসুল স. এর যুগে এরকম দেখেছি। মুসলিম লিখেছেন, হজরত তাফসীরে মাযহারী/২৯ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।