ইয়াহইয়া বিন মুঈন বলেছেন, মোহাম্মদ বিন আব্দুর রহমান কিছুই ছিলো না। ইবনে হাব্বান বলেছেন, তিনি তার পিতার নিকট থেকে সন্দেহযুক্ত বর্ণনা করেছেন। বায়হাকীও শিথিল সনদে হজরত ওমর থেকে এ বিবরণটি দিয়েছেন । আবু দাউদ তার মারাসীল গ্রন্থে যুরসাল হিসেবে আব্দুল মালেক বিন মুগীরা তায়েফীর মাধ্যমে-_ আব্দুর রহমান সালমানী থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। আবদুল হক বলেছেন, এই মুরসাল হাদিসটি অন্যান্য দিক থেকে অপেক্ষাকৃত বিশুদ্ধ। বায়হাকী ইয়াহ্ইয়া বিন আবদুর রহমান থেকে, তিনি তার পিতা আবদুর রহমান থেকে বলেছেন___ কেউ যদি এক দেরহামকেও মোহর নির্ধারণ করে, তবুও তার স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। ইবনে শাহীনের বর্ণনায় রয়েছে__ দুই দেরহাম অথবা তার চেয়ে অধিক মোহরের উপর বিবাহ বৈধ হবে। ইমাম আবু হানিফা তার অভিমতের সমর্থনে উপস্থাপন করেছেন হজরত জাবের বর্ণিত হাদিসটি-_ যেখানে বলা হয়েছে, রসুল স. এরশাদ করেছেন-_ ভালো করে শোনো! মেয়েদের বিবাহ সম্পাদন করবে তাদের অভিভাবকেরা ৷ তারা বিবাহ সম্পন্ন করবে কুফু (সমকক্ষতা) বজায় রেখে । আর লক্ষ্য রাখবে মোহর যেনো দশ দেরহাম থেকে কম না হয়। দারা কুতনী, বায়হাকী । ইবনে জাওজী বলেছেন বিভিন্ন পদ্ধতিতে হাদিসটি বর্ণিত হয়েছে, কিন্ত সবগুলো মিলিত হয়েছে বশীর বিন উবায়েদের সঙ্গে । ইমাম ইবনে হাম্বল তাকে আমলই দেননি । বলেছেন, সে মিথ্যক। তার বর্ণনা যথাযথ নয়। দারা কৃতনী বলেছেন, সে মিথ্যাচারী। কিন্তু ইবনে হাব্বান বলেছেন, এ বিষয়টি বর্ণনার দিক থেকে সে নির্ভরযোগ্যই ছিলো। ইবনে হুম্মাম বলেছেন, বর্ণনাটি দুর্বল হলেও এর স্াক্ষ্যদাতা শক্তিমান এবং বর্ণনাটির পোষকতা রয়েছে হজরত আলী থেকে । বলা হয়েছে, দশ দেরহামের কম চুরি করলে চোরের হাত কাটা যাবে না এবং দশ দেরহামের চেয়ে কম মোহরও হবে না। ইমাম মোহাম্মদ বলেছেন__ হজরত আলী, হজরত আব্দুল্লাহ্ বিন ওমর, হজরত আমের এবং হজরত ইব্রাহিম থেকে আমাদের কাছে এরকম বর্ণনা এসেছে__ যাতে ন্যুনতম মোহরানা দশ দেরহাম নির্ধারিত রয়েছে। শরহে তাহাবীতে উদ্ধৃত হয়েছেন হজরত জাবেরের সূত্রানুযায়ী এটি ছিলো রসুল স. এরই নির্দেশনা। কিন্ত্র হজরত আলী বর্ণিত হাদিসের আর এক বর্ণনাকারী দাউদ ইজদী এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন শা'বী থেকে। ইয়াহইয়া বিন মুঈন বলেছেন, দাউদের বর্ণনা ধর্তব্য নয়। ইবনে হাব্বান বলেছেন, দাউদ ছিলেন বক্তব্য প্রত্যাহারকারী ৷ আর শা'বী হজরত আলী থেকে এরকম কথা শোনেননি । অন্যান্য সৃত্রে এসেছে__ গিয়াস বিন ইব্রাহিমের নাম। আহমদ, বোখারী, দারা কুতনী তাকে বলেছেন মাতরুক। ইয়াহইয়া বলেছেন মিথ্যুক এবং ইবনে হাব্বান বলেছেন বর্ণনাটি অযথার্থ। হজরত আলীর অন্য এক বর্ণনায় এসেছে__ পাচ দেরহামের কম মোহর নেই । এই সনদের বর্ণনাকারীর নাম হাসান বিন দিনার ৷ ইমাম আহমদ বলেছেন, ॥|11.011100119.00
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।